Category: BCS Preparation

  • ৪৮তম স্পেশাল বিসিএসে ৩২৬৩ জনকে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ | 48th BCS Gazette

    ৪৮তম স্পেশাল বিসিএসে ৩২৬৩ জনকে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ | 48th BCS Gazette

    প্রিয় চাকরির প্রার্থীগণ আপনারা জেনে আনন্দিত হবেন যে ৪৮তম স্পেশাল বিসিএসে ৩২৬৩ জনকে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করা হয়েছে (48th BCS Gazette)। আজ ২২ জানুয়ারি ২০২৬ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

    ৪৮তম স্পেশাল বিসিএসে নিয়োগ সংক্রান্ত গেজেটের বিস্তারিত দেখুন

    ৪৮তম স্পেশাল বিসিএসের গেজেটের প্রজ্ঞাপনের পিডিএফ দেখুন – 48th BCS Gazette

    উল্লেখ্য যে গত ১৮ জুলাই ২০২৫ তারিখে ৪৮তম স্পেশাল বিসিএস লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত (MCQ Type) পরীক্ষায় অংশগ্রহনকারী প্রার্থীদের মধ্য থেকে সাময়িকভাবে সহকারী সার্জন পদে ৪,৬৯৫ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১১ জনসহ মোট ৫২০৬ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। পরবর্তীতে ৬ আগস্ট, ২০২৫ থেকে একই বছরের ভাইভা শেষ হয়। ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা ২০২৫ এ মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের সহকারী সার্জন পদে ২৬১৮ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ২৭৪ জন প্রার্থী সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

  • দুর্নীতি দমন কমিশন (দুদক) এর বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার ফলাফল

    দুর্নীতি দমন কমিশন (দুদক) এর বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার ফলাফল

    দুর্নীতি দমন কমিশনের ‘উপসহকারী পরিচালক’ ও ‘কোর্ট পরিদর্শক’-এর শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে গত ৩ জানুযারি ২০২৬ তারিখে প্রাথমিক বাছাই (MCQ) পরীক্ষা অনুষ্ঠিত হয়। একইদিনে ওয়েবসাইট বিজ্ঞপ্তিতে উক্ত পদসমূহের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    এক নজরে ফলাফল (Quick Summary)

    দুর্নীতি দমন কমিশন (দুদক)–এর ‘উপসহকারী পরিচালক’ ও ‘কোর্ট পরিদর্শক’ পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত MCQ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
    বিজ্ঞপ্তি অনুযায়ী উত্তীর্ণের সংখ্যা—

    • উপসহকারী পরিচালক: মোট উত্তীর্ণ ১২৬৬ জন
    • কোর্ট পরিদর্শক: মোট উত্তীর্ণ ৬৬ জন
    • সর্বমোট উত্তীর্ণ: ১৩৩২ জন (দুটি তালিকা মিলিয়ে

    দুর্নীতি দমন কমিশনের ‘উপসহকারী পরিচালক’ ও ‘কোর্ট পরিদর্শক’ পদের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তালিকা (রোল নম্বর অনুসারে) PDF আকারে নিচে দেওয়া হলো।

    [dflip id=”51638″][/dflip]

    দুর্নীতি দমন কমিশন (দুদক) এর প্রিলি পরীক্ষার ফলাফল দেখুন

    PDF থেকে ১০ সেকেন্ডে রোল নম্বর খুঁজবেন যেভাবে

    অনেকেই PDF-এ গিয়ে সময় নষ্ট করেন—এইভাবে খুঁজলেই দ্রুত পাবেন:

    1. PDF ওপেন করুন
    2. মোবাইলে উপরে Search/Find অপশন চাপুন
    3. আপনার রোল নম্বর লিখে সার্চ দিন
    4. ম্যাচ হলে বুঝবেন—আপনার রোল লিস্টে আছে

    রোল না পেলে যা করবেন

    • রোল নম্বর সঠিকভাবে টাইপ হয়েছে কি না দেখুন (0/O, 1/7 ভুল হয়)
    • PDF পুরোটা লোড হয়েছে কি না নিশ্চিত করুন
    • প্রয়োজনে PC থেকে একবার সার্চ দিন

    পরবর্তী ধাপ: লিখিত পরীক্ষার আপডেট

    প্রাথমিক বাছাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার সময়সূচি/তারিখ/কেন্দ্র পরবর্তীতে জানানো হবে—এজন্য নিয়মিত অফিসিয়াল আপডেট ফলো করার পরামর্শ দেওয়া হয়েছে।

    এখন আপনার করণীয়

    • প্রয়োজনীয় ডকুমেন্ট (আবেদন কপি/সনদ/ছবি) গুছিয়ে রাখুন
    • লিখিত পরীক্ষার জন্য টপিক-ভিত্তিক প্রস্তুতি শুরু করুন

    লিখিত প্রস্তুতির জন্য প্রতিদিন নিয়মিত ফ্রি-হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করুন (যাতে গুছিয়ে উত্তর লেখার সমস্যা না হয়)

    লিখিত প্রস্তুতিতে কমন ভুল (যেগুলো এড়িয়ে চলবেন)

    • শুধু পড়া, কিন্তু উত্তর লেখা প্র্যাকটিস না করা
    • বড় উত্তর, কিন্তু ধারাবাহিকভাবে পয়েন্ট-ওয়াইজ কাঠামো না রাখা
    • পরিকল্পনা ও রুটিন ছাড়া এলোমেলোভাবে পড়া
    • উত্তরপত্র অভিজ্ঞ পরীক্ষক দ্বারা মূল্যায়ন ও ভুল বিশ্লেষণ না করা

    ৭ দিনের স্মার্ট লিখিত প্রস্তুতি প্ল্যান (ফাউন্ডেশন)

    • দিন ১–২: সিলেবাস/টপিক ম্যাপিং + নোট সাজানো
    • দিন ৩–৫: মডেল প্রশ্ন দেখে উত্তর লেখা (প্রতিদিন ২ সেট)
    • দিন ৬: দুর্বল টপিক রিভিশন + শর্ট নোট
    • দিন ৭: ভুল বিশ্লেষণ + ফাইনাল রিভিশন

    দুদকের ‘উপসহকারী পরিচালক’ ও ‘কোর্ট পরিদর্শক’ ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান, মন্ত্রণালয় ও অধিদপ্তরের ৯ম-১২তম গ্রেড ও ১৩তম-২০তম গ্রেডের চাকরির লিখিত প্রস্তুতির জন্য—-
    Live Written অ্যাপে এনরোল করুন, অসংখ্যা স্টাডি-ম্যাটেরিয়াল ও ৩৬ ঘণ্টায় খাতা মূল্যায়নসহ প্রস্তুতি নিন।

  • ৫০তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি | শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য গাইডলাইন

    ৫০তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি | শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য গাইডলাইন

    গত ৩১ ডিসেম্বর শেষ হয়েছে ৫০তম বিসিএসে আবেদনের সময়সীমা। আর মাত্র এক মাসেরও কম সময় বাকি—আগামী ৩০ জানুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে হাজারও চাকরিপ্রার্থীদের সরকারি চাকরির স্বপ্ন পূরণের একটি নতুন দরজা খুলে যাচ্ছে। তাদের উদ্দেশ্যেই ৫০তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতির জন্য পরীক্ষার আগের এই শেষ সময়ের করণীয় সম্পর্কে কিছু পরামর্শ এবং শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য গাইডলাইন নিয়ে এই লেখা।

    এই লেখায় আমরা আলোচনা করেছি—শেষ এক মাসে কীভাবে পরিকল্পিত ও কার্যকর প্রস্তুতি নিলে সফলতার সম্ভাবনা বাড়ানো যায়।
    ✅ দেশের সবচেয়ে প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষা বিসিএস প্রিলিমিনারি। ৫০তম বিসিএসে মোট ২,১৫০টি পদ রয়েছে, যার মধ্যে ১,৭৫৫টি ক্যাডার পদ এবং ৩৯৫টি নন-ক্যাডার পদ। ধারণা করা যায়, প্রতিটি পদের জন্য প্রায় ১০০-১৪০ জন প্রার্থী পরীক্ষায় অংশ নেবেন। দীর্ঘদিনের অভিজ্ঞতায় আমরা দেখেছি, এই পরীক্ষায় তারাই সফল হন, যারা শুরু থেকে পরিকল্পিত রুটিনভিত্তিক ও MCQ পরীক্ষাভিত্তিক প্রস্তুতি নেন। ৫০তম বিসিএসের বাকি প্রায় ১ মাস: শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য গাইডলাইন নিয়ে বিস্তারিত দেখুন।
    ✅ এছাড়া শেষ সময়ের গোছানো পড়াশোনার ওপরও বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল অনেকাংশেই নির্ভর করবে। কারণ এটি ধৈর্য, নিয়মানুবর্তিতা ও মানসিক শক্তিরও পরীক্ষা। তাই এই শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য গাইডলাইন শেষ সময়ে সিলেবাসের বিষয়গুলোর গুরুত্ব অনুযায়ী রিভিশন করা এবং মূল পরীক্ষার অনুকরণে নিয়মিত মডেল টেস্ট দেওয়ার পাশাপাশি শরীর-মন ভালো রাখাও খুবই জরুরি।৫০তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি এর বিস্তারিত পড়ুন।

    শেষ সময়ের প্রস্তুতি বিষয়ক কিছু পরামর্শ: ৫০তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি

    এই শেষ মুহূর্তের প্রস্তুতিতে একেবারে নতুন কোনো টপিক নিয়ে বেশি সময় ব্যয় না করাই ভালো। এখন সময় বেঁধে টার্গেট করে যা কিছু পড়েছেন তা রিভিশন করতে হবে।
    ✅ শেষ মুহূর্তের প্রস্তুতি হবে সম্পূর্ণ ‘টাইম-বাউন্ড’। ক্যালেন্ডারের ঘর ও ঘড়ির কাঁটা ধরে ঠিক করতে হবে প্রতি বিষয়ের রিভিশনে কত সময় বরাদ্দ করতে চাচ্ছেন! এ সময়ে পরিকল্পনা ছাড়া আগালে প্রস্তুতি কার্যকরী হবে না।
    ‘অপরচুনিটি কস্ট’ হিসাব করে পড়ুন। মনে করুন, দুই ঘণ্টা সময়ে আপনি দুই নিয়মের গণিত রিভাইজ করলে দুই মার্কস কাভার করার প্রবল সম্ভাবনা আছে। আবার ২ ঘণ্টায় ২০০টি vocabulary শিখতে পারেন, কিন্তু আপনি নিশ্চিত না— এই শব্দগুলো থেকে একটিও কমন পড়বে কিনা। সেক্ষেত্রে, আপনার উচিত আগে গণিতের দুইটি নিয়ম শিখে নেয়া। মোটকথা, সম্পূর্ণ সিলেবাস যতটা সম্ভব কাভার করার টার্গেট রাখতে হবে।
    যে বিষয়গুলো আপনার কাছে সহজ মনে হয় বা ভালো দক্ষতা আছে, সেগুলোকে সেফ জোনে রাখার মতো করে পড়ে ফেলুন। বিশেষত, নিজের ব্যাকগ্রাউন্ডের সঙ্গে সম্পৃক্ত সাবজেক্টে সর্বাধিক নম্বর নিশ্চিত করার চেষ্টা রাখুন।
    ✅ সকল বিষয়ের প্রশ্ন ব্যাংক সমাধান করুন। সঠিক উত্তর ব্যাখ্যাসহ বুঝে পড়লে মনে থাকবে। বিগত বিসিএস পরীক্ষার প্রশ্ন সলভ করলে তা থেকে অনেকটাই কমন পড়বে। জব সল্যুশন রিভিশনের জন্য লাইভ পাবলিকেশন্সের “Live MCQ জব সল্যুশন” বইটি পড়তে পারেন।
    Live MCQ অ্যাপে ৪৫ দিনে বিসিএস প্রস্তুতির [বিষয়ভিত্তিক] রুটিনসহ চলমান রুটিনগুলো পরীক্ষা দিন। Live MCQ-এর সাপ্তাহিক ফ্রি মডেল টেস্টে অংশ নিন।
    ✅ Live MCQ অ্যাপে “৫০তম বিসিএস বিষয়ভিত্তিক রিভিশন ও ফাইনাল মডেল টেস্ট রুটিন”-এর পরীক্ষা ও মডেল টেস্টগুলো অবশ্যই দিতে হবে। এছাড়া আর্কাইভ থেকে OMR দিয়ে মডেলটেস্টসহ সকল পরীক্ষা দিতে পারবেন।
    বই ও নিজের করা নোটখাতা হাইলাইট করে রাখুন। কয়েকটা টপিক পড়ার পর রিভিশনের সময় শুধু হাইলাইট করা অংশে চোখ বুলিয়ে নিতে পারবেন। এতে বারবার রিভিশন দেওয়া সহজ হবে।
    নিজের প্রস্তুতি যাচাই করার দারুণ কার্যকরী একটা উপায় হলো শুধু সঠিক উত্তর মার্ক করার অভ্যাস করা। অর্থাৎ, যে প্রশ্নগুলো আপনি নিশ্চিতভাবে জেনে উত্তর দিতে পারবেন, শুধু সেগুলোই দাগাবেন। এভাবে প্রাকটিস করে আপনি যদি ১৩০টি সঠিক উত্তর মার্ক করতে পারেন, তাহলে ধরা যায় আপনি পরিপূর্ণ প্রস্তুতির পথে আছেন। সেক্ষেত্রে অজানা প্রশ্নের উত্তর দিয়ে নেগেটিভ মার্কিংয়ে কতটা নম্বর পাচ্ছেন বা হারাচ্ছেন– তার ওপরই রেজাল্ট নির্ভর করবে।

    বিষয়ভিত্তিক রিভিশন কীভাবে করবেন?

    ৫০তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতির শেষ এই এক মাসে কে কিভাবে রিভিশন করবেন— এটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত সুবিধা, দক্ষতা ও দুর্বলতার ওপর নির্ভর করে। তবে মোটাদাগে কিছু প্রমাণিত কার্যকর টিপস ফলো করতে পারেন। যেমন, শুরুতেই সাবজেক্ট ধরে ধরে রিভিশন করে তারপর সম্পূর্ণ সিলেবাসের ওপর মডেল টেস্ট দিতে পারেন। সেক্ষেত্রে সহজ বিষয় বা নিজের যেটা স্ট্রং জোন— সেটা আগে শুরু করা উচিৎ। কারণ এই বিষয় বা টপিকের মার্কস মিস করা যাবে না।
    কোনো বিষয়ে দুর্বলতা থাকলে তার পেছনে আলাদাভাবে কিছুটা সময় দিতে হবে। গুরুত্বপূর্ণ টপিকের দুর্বলতা দূর করার চেষ্টা করতে হবে। Live MCQ অ্যাপের “সাবজেক্ট কেয়ার” বাটন থেকে ক্লাস ও পরীক্ষা দিতে পারেন। এছাড়া ‘’টপিকগুরু ফিচার’’ থেকে ওই টপিকের MCQ প্রশ্নগুলো ভালো করে স্টাডি করতে হবে।
    ✅ এভাবে অল্প দিনের মধ্যে কয়েকটি সাবজেক্ট শেষ করা গেলে তা আপনার মনোবল বাড়াবে। তবে একটানা একই বিষয় পড়তে একঘেয়ে লাগলে প্রতি সাবজেক্টের কয়েকটি করে টপিক পড়ে পরীক্ষা দিতে পারেন।
    সেসব বিষয়ের সিলেবাস তুলনামূলক সংক্ষিপ্ত সেসব বিষয় দিয়ে শুরু করতে পারেন, যেমন- বিজ্ঞান। এই বিষয় থেকে অল্প পড়ে বেশি মার্ক সিকিওর করা যায়। আর এই বিষয়ের প্রশ্ন সাধারণত হুবহু কমন আসে। বিগত বছরের পরীক্ষায় এসেছে সেসব প্রশ্ন বেশি বেশি অনুশীলন করুন।
    বিজ্ঞানের মতোই ‘কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি’ এবং ‘ভূগোল ও নৈতিকতা’ বিষয়ে রিভিশন শেষ করলে কম সময়ে বেশি নম্বর কাভার হবে। এসব বিষয়ের সিলেবাসও তুলনামূলকভাবে সংক্ষিপ্ত। বিভিন্ন বিসিএস ও অন্যান্য নিয়োগ পরীক্ষায় এসব বিষয়ের ওপর যেসব প্রশ্ন এসেছে তা পড়ে পরীক্ষায় অংশ নেবেন।
    ✅ বাংলাদেশ বিষয়াবলি ও আন্তর্জাতিক বিষয়াবলি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় (২৫+২৫ নম্বর); একইসঙ্গে এটি অনেকের জন্য বেশ চ্যালেঞ্জিং বটে। কিন্তু ভালো প্রস্তুতি নিলে এই বিষয়ে ৪৫ মার্ক পর্যন্ত কমন পাওয়া সম্ভব। এই পর্যায়ে নতুন বই বা ম্যাগাজিন কেনার প্রয়োজন নেই। সাম্প্রতিক তথ্যের জন্য Live MCQ-এর সাম্প্রতিক সমাচার ও নিউজ পিকার পড়লেই হবে।
    মানসিক দক্ষতা বিষয়টি তুলনামূলক সহজ ও মজার। একটু মাথা খাটিয়ে বুঝে বুঝে পড়লে এই বিষয়ে ভালো নম্বর পাওয়া সম্ভব। এজন্য Live MCQ-এর মানসিক দক্ষতা রুটিনের ক্লাস, পিডিএফ ও পরীক্ষা আপনাদের কাজে আসবে। বিগত সালের প্রশ্ন ভালোভাবে স্টাডি করলে এই বিষয়ে ভালো নম্বর আসবেই। সুনির্দিষ্ট কিছু প্যাটের্নের প্রশ্ন আছে এই সেগমেন্টে। তাই শর্টকাট টেকনিক ও সূত্রগুলো ভালোভাবে ঝালাই করে নিন।
    ✅ ম্যাথে যারা দুর্বল, তারা নতুন করে কঠিন টপিক ধরবেন না। বরং নিয়মিত প্রশ্ন অনুশীলনের মাধ্যমে সহজ ও মাঝারি স্তরের অংকগুলো বারবার প্র্যাকটিস করুন। ৯ম-১০ম শ্রেণির গণিতও বইয়ের অংকগুলো ভালো করে রিভিশন দিতেই হবে। প্রতিদিন অন্তত ১-১.৫ ঘণ্টা সময় দিন গণিতে। স্টাডি ম্যাটেরিয়াল থেকে পড়ে পরীক্ষা দিন। শর্টকাটের জন্য ভালো কোনো বই ফলো করতে পারেন। এতে দ্রুত উত্তর খুঁজে পেতে সাহায্য করবে।
    বাংলা ও ইংরেজি— এ দুই বিষয়ে নম্বর বেশি থাকায় রিভিশনে সময়টা একটু বেশি দিতে হবে। সাহিত্য ও ব্যাকরণ অংশ মিলিয়ে অন্তত ৩ ঘণ্টা এই দুই বিষয়ের জন্য রাখতে পারেন। তবে বাংলা সাহিত্যের চেয়ে ইংরেজি সাহিত্যে কম সময়ে বেশি নম্বর নিশ্চিত করা যায়। শুধু জব সল্যুশন পড়েই ইংরেজি সাহিত্যের ১৫ নম্বরের মধ্যে অন্তত ৯-১০ নম্বর কমন পাবেন।

    পড়াশোনার পাশাপাশি প্রয়োজন অন্যান্য প্রস্তুতি

    ✅ মানসিক প্রস্তুতি: অন্যদের তুলনায় আপনার প্রস্তুতি ভালো হয়নি ভেবে ভয় পাচ্ছেন? এ সময়ে এমন ভাবনা মনে আসা স্বাভাবিক। শেষ মুহূর্তের প্রস্তুতিতে বেশিরভাগ প্রার্থীরই এমন হতাশা গ্রাস করে। পড়তে পড়তে মনে হতে পারে ভুলে যাচ্ছেন, অসুবিধা নেই। ভালোভাবে বারবার রিভিশন করলে পরীক্ষার হলে অপশন দেখলে ঠিকই উত্তর মনে পড়বে বা যৌক্তিকভ আবে চিন্তা করে সঠিক অপশন দাগাতে পারবেন।
    তাছাড়া মনে রাখবেন—বিসিএসের ভালো প্রস্তুতি থাকলে আরও অনেক নন-ক্যাডার ও সরকারি- বেসরকারি ব্যাংকে চাকরির প্রস্তুতি সম্পন্ন হয়ে যায়। তাই অযথা এত চাপ নেওয়ার কোনো কারণ নেই। পজেটিভ থাকুন, মনোবল নিয়ে পড়াশোনা চালিয়ে যান।
    ✅ শারীরিক যত্ন: চোখ, মেরুদণ্ড ও মস্তিষ্কের ওপর অতিরিক্ত চাপ দিবেন না। একটানা না পড়ে, ছোট ছোট ব্রেক নিয়ে পড়ুন। পড়ার সময় বসার ধরন ঠিক রাখুন। শীতকালীন আবহাওয়ার কথা মাথায় রেখে বাড়তি সতর্ক থাকুন। ছোটখাট অসুখে যদি সপ্তাহখানেক সময়ও চলে যায়— তা-ও রিভিশনের জন্য বড় ক্ষতি।
    ঘুম কমালে দিনভর ক্লান্তি আসবে। তাই অন্তত ৭-৮ ঘণ্টা ঘুম দরকার। পাশাপাশি স্বাস্থ্যকর খাবার খান ও পর্যাপ্ত পানি পান করুন। সামান্য হলেও বাইরে হাঁটাহাঁটি বা বিনোদনের জন্য কিছুটা সময় রাখুন।

    পরিশেষে
    ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আগের এই এক মাসে পুরোদমে রিভিশন চালিয়ে যান। Live MCQ অ্যাপের ৫০তম বিসিএস রুটিনগুলো অনুসরণ করুন ও নিয়মিত লাইভ পরীক্ষা দিন।
    আপনাদের স্বপ্নপূরণের পথে আমরা আছি শেষ পর্যন্ত!
    ভালোবাসা ও অনুপ্রেরণায়,
    Live MCQ টিম

  • ২০২২ সাল ভিত্তিক অফিসার (ক্যাশ) চূড়ান্ত ফলাফল

    ২০২২ সাল ভিত্তিক অফিসার (ক্যাশ) চূড়ান্ত ফলাফল

    প্রিয় চাকরি প্রত্যাশীগণ, আপনারা জেনে আনন্দিত হবেন যে, ২০২২ সাল ভিত্তিক অফিসার (ক্যাশ) চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। ১ জানুয়ারি ২০২৫ (বৃহস্পতিবার) বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তি অনুসারে, ব্যাংকার্স সিলেকশন কমিটির সমন্বিত ৫টি ব্যাংক ২০২২ সাল ভিত্তিক “অফিসার (ক্যাশ)” (১০ম গ্রেড) পদে মোট ৭৮৭ জন উত্তীর্ণ হয়েছে।
    [Job ID- 10203] ৭৮৭টি শূন্যপদে জনবল নিয়োগের লক্ষ্যে গত ২১ ডিসেম্বর, ২০২৩ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ৭৮৭টি শূন্যপদে জনবল নিয়োগের লক্ষ্যে গত ৮ আগস্ট, ২০২৫ লিখিত পরীক্ষা ও ১২ নভেম্বর, ২০২৫ তারিখে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষার পর মোট ৭৮৭ জন প্রার্থী চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
    নিয়োগ সংক্রান্ত সকল কার্যক্রম সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃক সম্পাদিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক

    ২০২২ সাল ভিত্তিক অফিসার (ক্যাশ) চূড়ান্ত ফলাফল দেখুন

  • BIDA সহকারী পরিচালক পদের প্রিলি পরীক্ষার ফলাফল

    BIDA সহকারী পরিচালক পদের প্রিলি পরীক্ষার ফলাফল

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনারা জেনে আনন্দিত হবেন যে, BIDA সহকারী পরিচালক পদের প্রিলি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। লিখিত পরীক্ষা আগামী ৩ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে।

    BIDA সহকারী পরিচালক পদের প্রিলি পরীক্ষার ফলাফল দেখুন

  • ৫০তম বিসিএস পরীক্ষার সিলেবাস | 50th BCS Syllabus

    ৫০তম বিসিএস পরীক্ষার সিলেবাস | 50th BCS Syllabus

    প্রিয় বিসিএস প্রার্থীগণ, আপনারা জানেন সম্প্রতি ৫০তম বিসিএস নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগের মাধ্যমে ১৭৬০ জন নিয়োগ দেওয়া হবে। পরবর্তীতে আজ ৫০তম বিসিএস পরীক্ষার জন্য বিস্তারিত সিলেবাস প্রকাশ করেছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃপক্ষ। আপনি যদি কোন ক্যাডারে ক্যারিয়ার গড়তে আগ্রহী হন, তাহলে এই সিলেবাস আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ গাইডলাইন।

    ৫০তম বিসিএস পরীক্ষার নম্বর বণ্টন (২০০ নম্বরের মধ্যে)

    বিষয়নম্বর
    বাংলা ভাষা ও সাহিত্য৩০
    ইংরেজি ভাষা ও সাহিত্য৩০
    বাংলাদেশ বিষয়াবলি২৫
    আন্তর্জাতিক বিষয়াবলি২৫
    ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা১০
    সাধারণ বিজ্ঞান১৫
    কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি১৫
    গাণিতিক যুক্তি২০
    মানসিক দক্ষতা১৫
    নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন১৫
    মোট২০০

    ৫০তম বিসিএস পরীক্ষার সিলেবাস এর PDF দেখুন

    [dflip id=”51173″][/dflip]

  • ২০২৩ সালভিত্তিক সিনিয়র অফিসার প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ

    ২০২৩ সালভিত্তিক সিনিয়র অফিসার প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনারা জেনে আনন্দিত হবেন যে, ২০২৩ সালভিত্তিক সিনিয়র অফিসার প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৯টি ব্যাংক এবং ২টি আর্থিক প্রতিষ্ঠানে ২০২৩ সালভিত্তিক ‘সিনিয়র অফিসার (জেনারেল)” Job ID- 10220 এর ১৫,০০৩ জন প্রার্থী লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন। 

    ২০২৩ সালভিত্তিক সিনিয়র অফিসার প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল দেখুন

    [dflip id=”51152″][/dflip]

    ২০২৩ সালভিত্তিক সিনিয়র অফিসার জেনারেল পদের লিখিত পরীক্ষার সময়সূচি, Content, কেন্দ্র সংক্রান্ত বিজ্ঞপ্তি

    • লিখিত পরীক্ষা: ১৯ ডিসেম্বর, ২০২৫ (শুক্রবার) 
    • সময়: সকাল ১০ টা থেকে দুপুর ১২টা 
    • লিখিত পরীক্ষা: ২ ঘন্টা

    Live Written অ্যাপে ২০২৩ সালভিত্তিক ব্যাংকের ‘সিনিয়র অফিসার’ লিখিত প্রস্তুতির রুটিন (Bank Senior Officer 2023)

    ব্যাংক সিনিয়র অফিসার পরীক্ষা (Bank Senior Officer 2023) যথেষ্ট প্রতিযোগিতামূলক হবে। তাই লিখিত পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস (Bank job exam syllabus) সম্পন্ন না করে পরীক্ষার হলে যাওয়ার মানে নেই। সুতরাং, হাতে কিছুটা সময় থাকতেই যুগপতভাবে লিখিত পরীক্ষার প্রস্তুতি নিন।

    Live Written অ্যাপে ২০২৩ সালভিত্তিক ব্যাংকের ‘সিনিয়র অফিসার’ লিখিত প্রস্তুতি (Bank Senior Officer 2023) এখন আরও সহজ ও গোছানো। রুটিনের লাইভ পরীক্ষা চলমান রয়েছে।

  • ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত | 46th BCS Written Result

    ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত | 46th BCS Written Result

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ২৭ নভেম্বর ২০২৫ তারিখে ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে ৪৬তম (46th BCS) বিসিএস পরীক্ষা-২০২৩ এর লিখিত পরীক্ষায় মোট উত্তীর্ণ হয়েছে ৪০৪২ জন প্রার্থী। উত্তীর্ণ সবাইকে Live MCQ এর পক্ষ থেকে অভিনন্দন এবং ভাইভা পরীক্ষার জন্য শুভ কামনা রইলো। ভাইভা পরীক্ষা আগামী ডিসেম্বর মাসের শেষ সাপ্তাহে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

    ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল 46th BCS Written Result

    [dflip id=”51066″][/dflip]

  • ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশিত | 45th BCS Final Result

    ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশিত | 45th BCS Final Result

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনারা জেনে আনন্দিত হবেন যে, ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। ২৬ নভেম্বর ২০২৫ তারিখে ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে ৪৫তম বিসিএস পরীক্ষা-২০২২ এর বিভিন্ন ক্যাডারের মোট ২৩০৯টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে ১৮০৭ জন প্রার্থীদের তাদের মেধাক্রম এবং সরকারের সর্বশেষ কোটা নীতি অনুসারে চূড়ান্তভাবে নিয়োগের সুপারিশ করা হয়েছে। সুপারিশপ্রাপ্ত সবাইকে Live MCQ এর পক্ষ থেকে অভিনন্দন। 

    ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল । 45th BCS Final Result

    [dflip id=”51041″][/dflip]

  • ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ | 50th BCS Circular 2025

    ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ | 50th BCS Circular 2025

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ২১ থেকে ৩২ বছরের মধ্যে প্রার্থীগণ এই নিয়োগে আবেদন করতে পারবেন। ২৬ নভেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয় কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে এসকল তথ্য নিশ্চিত করা হয়েছে। 50th BCS Circular আবেদন শুরু ৪ ডিসেম্বর

    ৫০তম বিসিএস বিজ্ঞপ্তি এর গুরুত্বপূর্ণ তথ্য: 50th BCS Circular 2025

    • পদ সংখ্যা: ১,৭৫৫টি।
    • আবেদনের সময়সীমা: ৪ ডিসেম্বর – ৩১ ডিসেম্বর, ২০২৫
    • আবেদনের বয়সসীমা: ২১ – ৩২ বছর [১ নভেম্বর, ২০২৫ থেকে]
    • আবেদন ফি: ২০০ টাকা [কোটা থাকলে – ৫০ টাকা]
    • আবেদনের লিঙ্ক: http://bpsc.teletak.com.bd/

    এক নজরে ৫০তম বিসিএস সার্কুলার টি দেখুন

    [dflip id=”51021″][/dflip]

    ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার বিষয়সমূহ এবং নতুন মানবন্টন

    বিষয়ের নামনম্বর বন্টন
    বাংলা ভাষা ও সাহিত্য৩০
    ইংরেজি ভাষা ও সাহিত্য৩০
    বাংলাদেশ বিষয়াবলি২৫
    আন্তর্জাতিক বিষয়াবলি২৫
    ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যাবস্থাপনা১০
    সাধারণ বিজ্ঞান১৫
    কম্পিউটার ও তথ্য প্রযুক্তি১৫
    গাণিতিক যুক্তি২০
    মানসিক দক্ষতা১৫
    নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন১৫
    মোট নম্বর২০০

    আরও দেখুন: ১০-৪৬ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন সমাধান

    আরও দেখুন: বিসিএস সংক্রান্ত সকল প্রশ্ন এবং উত্তর জানুন

    50th BCS Circular 2025 উপলক্ষ্যে Live MCQ প্রিমিয়াম প্যাকেজে বছরের শেষ বিশেষ ডিসকাউন্ট অফার চলছে!

    → ৫০তম বিসিএসের সকল রুটিনে অ্যাক্সেসসহ সুলভে সকল চাকরির প্রস্তুতি নেওয়ার অনন্য সুযোগ।
    প্রিমিয়াম প্যাকেজে পাচ্ছেন—

    ✔ ৫০তম BCS Routine-এর সব পরীক্ষা

    ✔ বিসিএস, প্রাইমারি, NTRCA, ব্যাংক—সকল বাটনে পরীক্ষা

    ✔ সেন্ট্রাল আর্কাইভে ৬ লাখের বেশি প্রশ্ন

    ✔ ১৮০০+ ভিডিয়ো ক্লাস ও PDF

    ✔ স্মার্টসার্চ, টপিক গুরু, কুইজ মাস্টার, ডাইনামিক প্যানেলসহ সব প্রিমিয়াম ফিচার

    ✔ নতুন ফিচারের Auto-access
    🎉 অফার চলবে: ১০ জানুয়ারি ২০২৬ পর্যন্ত!