Category: BCS Preparation

  • ৪৩তম বিসিএস থেকে প্রাইমারির প্রধান শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত ১১১ জন

    ৪৩তম বিসিএস থেকে প্রাইমারির প্রধান শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত ১১১ জন

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৪৩তম বিসিএস থেকে প্রাইমারির প্রধান শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত ১১১ জন এর তালিকা প্রকাশ করেছে পিএসসি। বিজ্ঞপ্তি অনুসারে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় কর্তৃক ৪৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ তবে পদ সল্পতার কারণে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থীদের মধ্য থেকে নন-ক্যাডার পদে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে ১১১ জন প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। 

    সুপারিশকৃত প্রার্থীগণকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (প্রশিক্ষণবিহীন) নন-ক্যাডার ২য় শ্রেণি হিসেবে বেতন স্কেল-২০১৫ অনুসারে ১২তম গ্রেডভুক্ত (টাকা ১১৩০০-২৭৩০০/-) নির্ধারিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেয়া হয়েছে বলেও জানানো হয়।

    ৪৩তম বিসিএস থেকে প্রাইমারির প্রধান শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত ১১১ জন

    [dflip id=”50148″][/dflip]

  • ৪৯তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল । 49th BCS Written Exam Result

    ৪৯তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল । 49th BCS Written Exam Result

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনারা জেনে আনন্দিত হবেন যে, ৪৯তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক গৃহীত গত ১০ অক্টোবর, ২০২৫ তারিখে অনুষ্ঠিত ৪৯তম বিশেষ বিসিএস (শিক্ষা) (49th Special BCS Education) পরীক্ষায় ১২১৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের Live MCQ টিমের পক্ষ থেকে অভিনন্দন। ৪৯তম স্পেশাল বিসিএস লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ২ নভেম্বর, ২০২৫ তারিখ থেকে শুরু হবে বলেও জানানো হয়েছে। মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তীতে সংশ্লিষ্ট ওয়েবসাইটে জানানো হবে।

    পিএসসির তথ্যানুসারে এ বিসিএসে মোট ৩ লাখ ১২ হাজারেরও বেশি প্রার্থী আবেদন করেছিলেন। সে হিসেবে প্রতিটি পদের বিপরীতে গড়ে ৪৫৬ জন প্রার্থী প্রতিযোগিতা করছেন। এ বিসিএসের মাধ্যমে সাধারণ শিক্ষা ক্যাডারের মোট ৬৮৩টি পদে কর্মকর্তা নিয়োগ দেয়া হবে। চলতি বছরের ২১ জুলাই, ২০২৫ তারিখে ৪৯তম বিশেষ বিসিএস (শিক্ষা) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিলো। বিজ্ঞপ্তি অনুসারে আবেদনের পরবর্তীতে লিখিত পরীক্ষায় অংশগ্রহনকারী পরীক্ষার্থীর হার ৫৬ দশমিক ৪৯ শতাংশ। পরীক্ষায় মোট অংশগ্রহন করেছেন ১ লাখ ৭৬ হাজার ৬৭০ জন প্রার্থী।

    বিষয়ভিত্তিক উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা:

    বিষয় উত্তীর্ণ
    বাংলা৯৯
    ইংরেজি১০২
    রাষ্ট্রবিজ্ঞান৯৬
    দর্শন৫০
    অর্থনীতি৬৬
    প্রাণিবিদ্যা৩০
    ইতিহাস৫০
    সমাজকল্যাণ৪১
    রসায়ন৫০
    ইসলাম শিক্ষা৪৩
    ইসলামের ইতিহাস ও সংস্কৃতি৫১
    পদার্থবিদ্যা৪০
    সমাজবিজ্ঞান৩০
    গণিত৫৯
    ভূগোল৫০
    হিসাববিজ্ঞান৫১
    মার্কেটিং২০
    ব্যবস্থাপনা৪৯
    ফিন্যান্স ও ব্যাংকিং৩৫
    মনোবিজ্ঞান২০
    কৃষিবিজ্ঞান১৩
    পরিসংখ্যান২৯
    সংস্কৃত১৪
    গার্হস্থ্য অর্থনীতি২৮
    তথ্য ও যোগাযোগ প্রযুক্তি৪৪
    খাদ্য ও পুষ্টি
    শিক্ষা১৫
    উদ্ভিদবিদ্যা৩৯
    মোট উত্তীর্ণ১২১৯

    ৪৯তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল । 49th BCS Written Exam Result

    [dflip id=”50086″][/dflip]

  • ৪৮তম বিসিএস সহকারী সার্জন এর সংরক্ষিত ৩৮০টি পদের ফলাফল

    ৪৮তম বিসিএস সহকারী সার্জন এর সংরক্ষিত ৩৮০টি পদের ফলাফল

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৪৮তম বিসিএস সহকারী সার্জন এর সংরক্ষিত ৩৮০টি পদের ফলাফল প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের ২৯ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে প্রকাশিত ৪৮তম বিশেষ বিসিএস এর ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগ কর্তৃক প্রদত্ত রায় ও আদেশের মাধ্যমে ৪৮তম বিশেষ বিসিএস এর আওতাধীন সহকারী সার্জন এর ৩৮০টি সংরক্ষিত পদে মনোনীত প্রার্থী নির্বাচন করা হয়েছে। 

    বিজ্ঞপ্তিতে আরোও জানানো হয় যে, দুজন প্রার্থীর দাখিলকৃত কাগজপত্রে ঘাটতি থাকায় বাতিলকৃত দুজন প্রার্থীর স্থানে নতুন দুজন প্রার্থী মনোনীত করা হয়েছে। এছাড়াও বিএমডিসির সনদ ও প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি থাকার কারণে অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য ৩২ জন প্রার্থীর মনোনয়ন স্থগিত করা হয়েছে। 

    বিজ্ঞপ্তিতে উল্লেখ্য কিছু বিশেষ নির্দেশনাসমূহ: 

    ১. বাংলাদেশ সিভিল সার্ভিস বিধিমালা–২০১৪ অনুযায়ী গঠিত মেডিকেল বোর্ড কর্তৃক স্বাস্থ্য পরীক্ষায় উপযুক্ত ঘোষণা এবং সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে জীবনবৃত্তান্ত যাচাইয়ের পর সরকার আনুষ্ঠানিকভাবে নিয়োগ প্রদান করবে।

    ২. যেসব প্রার্থীর মনোনয়ন স্থগিত রয়েছে, কমিশন নির্ধারিত তারিখের মধ্যে প্রয়োজনীয় সনদ, তথ্য বা নথি উপস্থাপনের নির্দেশ যথাসময়ে তাদের জানানো হবে।

    ৩. সাময়িকভাবে মনোনীত কোনো প্রার্থী যদি ইচ্ছাকৃতভাবে ভুল বা মিথ্যা তথ্য প্রদান, গুরুত্বপূর্ণ তথ্য গোপন, জাল বা বিকৃত সনদ দাখিল, কিংবা বয়স ও শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত নথিতে অনিয়ম করে থাকে, তাহলে তার মনোনয়ন বাতিল বলে গণ্য হবে।

    ৪৮তম বিসিএস সহকারী সার্জন এর সংরক্ষিত ৩৮০টি পদের ফলাফল সংক্রান্ত বিজ্ঞপ্তি

  • সমন্বিত ৯ ব্যাংক সিনিয়র অফিসার সাধারণ নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল

    সমন্বিত ৯ ব্যাংক সিনিয়র অফিসার সাধারণ নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনারা জেনে আনন্দিত হবেন যে, সমন্বিত ৯ ব্যাংক সিনিয়র অফিসার সাধারণ নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল ফলাফল প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৮টি ব্যাংক এবং ১টি আর্থিক প্রতিষ্ঠানে ২০২২ সালভিত্তিক ৯ম গ্রেডভুক্ত ‘সিনিয়র অফিসার (সাধারণ)” Job ID- 10201 এর নিমিত্ত্বে ৯৭৪জন প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। 

    এর মধ্যে, সোনালী ব্যাংক পিএলসি-তে ৪১৪ জন, জনতা ব্যাংক পিএলসি-তে ১০০ জন, আগ্রণী ব্যাংক পিএলসি-তে ২০২৫ জন, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি-তে ৪০ জন, বাংলাদেশ কৃষি ব্যাংক-এ ৬৮ জন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-এ ৬০ জন, কর্মসংস্থান ব্যাংক-এ ১২ জন, প্রবাসী কল্যাণ ব্যাংক-এ ২০ জন, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে ১০ জন প্রার্থী নিয়োগ প্রাপ্তপ হয়েছেন। 

    সমন্বিত ৯ ব্যাংক সিনিয়র অফিসার সাধারণ নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল দেখুন

    [dflip id=”49952″][/dflip]

  • ধান গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি | BRRI Job Circular 2025

    ধান গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি | BRRI Job Circular 2025

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ধান গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিউট (ব্রি) এর রাজস্ব বাজেটভুক্ত ১০ম থেকে ২০তম গ্রেডের ২৭ ক্যাটাগরির মোট ৪৯ পদে এবং ৬ষ্ঠ থেকে ৯ম গ্রেডের ৫ ক্যাটাগরির মোট ৩২ পদে জনবল নিয়োগ দেয়া হবে বলে জানানো হয়। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক ৫ অক্টোবর, ২০২৫ তারিখে প্রকাশিত ২ টি ভিন্ন ভিন্ন বিজ্ঞপ্তির মাধ্যমে এসকল তথ্য নিশ্চিত করা হয়। 

    বিজ্ঞপ্তিদ্বয়ের বিস্তারিত-

    বিজ্ঞপ্তি-১:

    • ক্যাটাগরি:
    • পদসংখ্যা: ৩২
    • গ্রেড: ৬ষ্ঠ-৯ম
    • বয়সসীমা: ৩২ বছর (১ নং পদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩৭)
    • আবেদন শুরু: ৭ অক্টোবর, ২০২৫
    • আবেদন শেষ: ৩০ অক্টোবর, ২০২৫
    • আবেদনের লিংক: brri.teletalk.com.bd

    বিজ্ঞপ্তি-২:

    • ক্যাটাগরি: ২৭
    • পদসংখ্যা: ৪৯
    • গ্রেড: ১০ম-২০তম
    • বয়সসীমা: ৩২ বছর 
    • আবেদন শুরু: ৭ অক্টোবর, ২০২৫
    • আবেদন শেষ: ৩০ অক্টোবর, ২০২৫
    • আবেদনের লিংক: brri.teletalk.com.bd

    ধান গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি | BRRI Job Circular 2025

    বিজ্ঞপ্তি-১

    বিজ্ঞপ্তি-২

  • সমন্বিত ৯ ব্যাংক অফিসার জেনারেল নিয়োগ লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি

    সমন্বিত ৯ ব্যাংক অফিসার জেনারেল নিয়োগ লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি

    প্রিয় চাকরি প্রত্যাশীগণ, আপনাদের জন্য সুখবর! ২০২২ সালভিত্তিক অফিসার জেনারেল নিয়োগ লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে।

    বিজ্ঞপ্তি অনুযায়ী:

    • লিখিত পরীক্ষা: ১৫ আগস্ট, ২০২৫
    • মোট উত্তীর্ণ প্রার্থী: ৪৮৯৮ জন
    • মৌখিক পরীক্ষা: ১২ অক্টোবর, ২০২৫
    • পদসমূহ: ১৫৯৭টি শূন্যপদে নিয়োগ
    • বিষয়: অফিসার (সাধারণ), ১০ম গ্রেড, Job ID- 10202

    এই নিয়োগে ব্যাংকার্স সিলেকশন কমিটির আওতায় ৮টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানে“অফিসার (সাধারণ)” পদে মোট ১৫৯৭টি শূন্যপদে জনবল নিয়োগ দেয়া হবে।

    সমন্বিত ৯ ব্যাংক অফিসার জেনারেল নিয়োগ লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২৫

    [dflip id=”49109″][/dflip]

  • সমন্বিত ১১ ব্যাংক সিনিয়র অফিসার সাধারণ পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

    সমন্বিত ১১ ব্যাংক সিনিয়র অফিসার সাধারণ পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের জানানো যাচ্ছে যে, সমন্বিত ১১ ব্যাংক সিনিয়র অফিসার সাধারণ পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। এই নিয়োগের মাধ্যমে ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৯টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে “সিনিয়র অফিসার (সাধারণ)” পদে মোট ১০১৭টি শূন্য পদে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেয়া হবে বলে জানায় বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ। 

    বিজ্ঞপ্তি অনুযায়ী:

    • পদসংখ্যা: ১০১৭টি
    • Job ID: 25101
    • আবেদন শুরু: ৭ অক্টোবর, ২০২৫
    • আবেদনের শেষ সময়: ১০ নভেম্বর, ২০২৫
    • Payment Verification ও Tracking Page সংগ্রহের শেষ সময়: ১২ নভেম্বর, ২০২৫
    • আবেদন ফি: ২০০ টাকা
    • পেমেন্ট মাধ্যম: রকেট
    • আবেদনের লিঙ্ক: erecruitment.bb.org.bd

    সমন্বিত ১১ ব্যাংক সিনিয়র অফিসার সাধারণ পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ দেখুন

  • ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল । 47th BCS Preliminary Exam Result

    ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল । 47th BCS Preliminary Exam Result

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনারা জেনে আনন্দিত হবেন যে, ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আপনারা জানেন সম্প্রতি গত ১৯ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উক্ত পরীক্ষায় অংশগ্রহন করেছেন প্রায় ৩ লাখ ৭০ হাজারের বেশি পরীক্ষার্থী। অংশগ্রহনকারী প্রার্থীদের মধ্যে মোট উত্তীর্ণ হয়েছেন ১০৬৪৪ জন শিক্ষার্থী। উত্তীর্ণ সকল প্রার্থীদের Live MCQ এর পক্ষ থেকে অভিনন্দন। 

    ৪৭তম বিসিএস প্রিলি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী লিখিত পরীক্ষা আগামী  নভেম্বর, ২০২৫ এর মধ্যে অনুষ্ঠিত হবার সম্ভাবনা প্রকাশ করেছে পিএসসি কর্তৃপক্ষ। 

    ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল । 47th BCS Preliminary Exam Result

    [dflip id=”49695″][/dflip]

    উল্লেখ্য যে, গত ৮ নভেম্বর ২০২৪ তারিখে ৪৭তম বিসিএস সার্কুলার প্রকাশ করে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (পিএসসি)। ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুসারে, ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে বলে জানানো হয়। এর মধ্যে ক্যাডার শূন্য পদ সংখ্যা ৩ হাজার ৪৮৭ ও নন-ক্যাডার পদ ২০১টি। পরবর্তীতে উক্ত নিয়োগের প্রেক্ষিতে আবেদন করেন মোট ৩,৭৪,৭৪৭ জন প্রার্থী।

  • ৬৬৯ পদে গণপূর্ত অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

    ৬৬৯ পদে গণপূর্ত অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গণপূর্ত অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন গণপূর্ত অধিদপ্তরের ১৪তম থেকে ১৬তম গ্রেডভুক্ত ৬৬৯টি শূণ্য পদে জনবল নিয়োগ দেয়া হবে বলে জানানো হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীগণ আগামী ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর, ২০২৫ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের ক্ষেত্রে বয়সসীমা ৩২ নির্ধারণ করা হয়েছে। তাছাড়া একজন ব্যক্তি কেবল একটি পদেই আবেদন করতে পারবেন বলেও জানানো হয়।

    গণপূর্ত অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

  • ২১৪ পদে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি

    ২১৪ পদে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (BIWTA) এর ৩০ ক্যাটাগরির ২১৪টি শূন্য পদে সরাসরি জনবল নিয়োগ দেয়া হবে বলে জানানো হয়। যোগ্যতানুসারে আগ্রহী প্রার্থীগণ ৮ অক্টোবর থেকে ৭ নভেম্বর, ২০২৫ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। 

    আবেদনের লিংক: biwta.teletalk.com.bd/

    বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন