প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৪৪তম বিসিএস নন-ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (পিএসসি) নন ক্যাডারের বিভিন্ন পদে ৪৪তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য ৯ম থেকে ১৩তম গ্রেডে মোট ৩,৯৭৭টি পদে নিয়োগের আবেদন শুরু হচ্ছে। ২৫ নভেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (পিএসসি) কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তির প্রকাশ করা হয়েছে।
পদ সংখ্যা:
৯ম গ্রেড – ৫৮৭
১০ম গ্রেড – ২৯৭৪
১১তম গ্রেড – ৪১৬
আবেদন শুরুর তারিখ: ২৭ নভেম্বর, ২০২৫
আবেদন শেষের তারিখ: ৭ ডিসেম্বর, ২০২৫
অনলাইন আবেদনের লিংক: http://bpsc.teletalk.com.bd
৪৪তম বিসিএস নন-ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি | ৯ম থেকে ১১তম গ্রেড
প্রিয় চাকরিপ্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১১ গ্রেডের ৯০ পদে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, ১১তম গ্রেডে মোট ৯০টি পদে সারাদেশ থেকে যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। সরকারি চাকরিতে স্থায়ীভাবে যোগদানের বড় সুযোগ—তাই বিস্তারিত তথ্য জেনে এখনই আবেদন প্রস্তুত করে নিন।
যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি । Youth Development Department Job Circular
[dflip id=”50894″][/dflip]
📝 সহকারী উপজেলা যুব উন্নয়ন পদে বিজ্ঞপ্তি অনুযায়ী—
1️⃣ ১৮–৩০ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন। 2️⃣ সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মরত প্রার্থীদের সঠিক নিয়মে আবেদন করতে হবে। 3️⃣ প্রার্থীদের প্রাথমিক বাছাই, লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষা (যদি প্রয়োজন হয়) গ্রহণ করা হবে। 4️⃣ ২৫ মার্চ ২০২০ তারিখে বয়স ৩০ বছর পূর্ণ হলেও, নির্দিষ্ট প্রার্থীরা বয়স শিথিলতার সুবিধা পাবেন। 5️⃣ নিয়োগ প্রক্রিয়ায় কোনো তদবির গ্রহণযোগ্য নয়—তদবির করলে প্রার্থী অযোগ্য হিসেবে বিবেচিত হবে।
📌 যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ নির্দেশনা
মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের মূল সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, অভিজ্ঞতার সনদ ইত্যাদি অবশ্যই প্রদর্শন করতে হবে।
যে কোনো ভুল তথ্য বা অসত্য তথ্য দিলে প্রার্থীর আবেদন বাতিল হতে পারে।
পরীক্ষায় অংশগ্রহণের সময় SMS নোটিফিকেশন এবং ওয়েবসাইটের নোটিশ বোর্ড চেক করতে হবে।
সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রস্তুতি কিভাবে নেবেন
Live MCQ অ্যাপে পাচ্ছেন— ৯ম-১৩তম গ্রেডের [নন-ক্যাডার] চাকরির প্রস্তুতির রুটিন!
Live MCQ-এর যেকোনো প্রিমিয়াম প্যাকেজে এই রুটিনের সকল পরীক্ষা ফ্রি দেওয়া যাবে।
সকল পরীক্ষা ঘরে বসেই OMR দিয়ে দেওয়া যাবে।
এই বাটনের পরীক্ষা চক্রাকারে সারাবছর চলমান থাকে। সুতরাং, যখনি শুরু হোক, সিলেবাস সম্পন্ন হবে।
বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (LGD) ৮৯৭টি শূন্য পদে বড় নিয়োগ ঘোষণা করেছে। দেশের বিভিন্ন পৌরসভায় ৯ম-১৩তম গ্রেডের বিভিন্ন পদের জন্য স্থানীয় সরকার বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ আগ্রহী ও যোগ্য বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করেছে স্থানীয় সরকার বিভাগ।
এর আগে গতকাল স্থানীয় সরকার বিভাগের অধীন জেলা পরিষদসমূহে ৯ম ও ১০ম গ্রেডের ৯৩টি পদে নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২০২৫ সালে সরকারি চাকরি যাদের লক্ষ্য, তাদের জন্য এই বিজ্ঞপ্তি (LGD Job Circular 2025) নিয়ে এলো অন্যতম বড় সুযোগ।
স্থানীয় সরকার বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর বিস্তারিত
📅 আবেদনের সময়সীমা
অনলাইনে আবেদন শুরু হবে: ২০ নভেম্বর ২০২৫, সকাল ১০টা অনলাইনে আবেদন জমাদানের শেষ দিন: ১৫ ডিসেম্বর ২০২৫, বিকেল ৫টা
LGD Circular এর পদসংখ্যা ও গ্রেড (সংক্ষেপে)
পদ
সংখ্যা
গ্রেড
পৌর নির্বাহী কর্মকর্তা
২৬
৯ম গ্রেড
হিসাবরক্ষণ কর্মকর্তা
৩১
১০ম গ্রেড
সহকারী প্রকৌশলী (সিভিল)
৮৪
৯ম গ্রেড
মেডিকেল অফিসার
১৭৭
৯ম গ্রেড
শহর পরিকল্পনাবিদ
১৬৮
৯ম গ্রেড
উপসহকারী প্রকৌশলী
১৩৬
১১তম গ্রেড
স্বাস্থ্য সহকারী
কিছু
১৩তম গ্রেড
মোট
৮৯৭
—
🎓 যোগ্যতা (সংক্ষেপে)
যে–যে পদের জন্য যে ডিগ্রি প্রয়োজন → সিভিল ইঞ্জিনিয়ারিং, মেডিকেল MBBS, অ্যাকাউন্টিং, সিটি/আরবান প্ল্যানিং ইত্যাদি।
বয়সসীমা সাধারণত ১৮–৩০ বছর, অগ্রাধিকারপ্রাপ্তদের ক্ষেত্রে শিথিল। ১ নভেম্বর ২০২৫ তারিখের হিসেবে আবেদনকারীর এসএসসি সনদ অনুযায়ী বয়স ধরা হবে।
Local Government Division সাধারণত নিচের ৩ ধাপে পরীক্ষা নেয়:
MCQ/Preliminary
Written Test
Viva Voce
[dflip id=”50866″][/dflip]
📚 Live MCQ অ্যাপে প্রস্তুতি নিন
স্থানীয় সরকার বিভাগের ৯ম-১৩তম গ্রেডেরসহ যেকোনো নিয়োগ পরীক্ষার প্রিলিমিনারি ধাপের প্রস্তুতি নিন Live MCQ অ্যাপে। দীর্ঘ ৯ বছরের অভিজ্ঞতা ও ১৭ লাখ ব্যবহারকারীর আস্থা নিয়ে যেকোনো সরকারি চাকরির প্রস্তুতিতে আমরা আছি আপনার পাশে।
✍️ MCQ ভিত্তিক প্রস্তুতির জন্য Live MCQ অ্যাপে রয়েছে—
৯ম-১৩তম গ্রেডের প্রিলিমিনারি প্রস্তুতির জন্য আলাদা পরীক্ষার বাটন
সেন্ট্রাল আর্কাইভের ৬ লাখ+ প্রশ্ন
লাইভ পরীক্ষা মিস হলে আর্কাইভ থেকে যেকোনো সময় পরীক্ষা দেওয়ার সুযোগ
সকল পরীক্ষায় OMR ব্যবহারের ব্যবস্থা
বিষয়ভিত্তিক পরীক্ষা, রিভিশন পরীক্ষা ও মডেল টেস্টের সমন্বয়ে স্পেশাল রুটিন
৯ম – ২০তম গ্রেডের জব সল্যুশন [পূর্ববর্তী বছরের প্রশ্ন সমাধান]
📢 তাই দেরি না করে আজই ডিসকাউন্ট অফারে প্রিমিয়াম প্যাকেজে সাবস্ক্রাইব করুন এবং স্থানীয় সরকার বিভাগের ৯ম-১৩তম গ্রেডের প্রিলিমিনারি প্রস্তুতিকে শুরু করুন।
🚀 Enroll NOW!
📱 প্যাকেজে এনরোল করতে Live MCQ অ্যাপটি আপনার ফোনে ইনস্টল করে নিন!
প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনারা জেনে আনন্দিত হবেন যে, ৪৯তম বিসিএস চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। সুপারিশপ্রাপ্ত সবাইকে Live MCQ টিমের পক্ষ থেকে অভিনন্দন।
পিএসসির তথ্যানুসারে এ বিসিএসে মোট ৩ লাখ ১২ হাজারেরও বেশি প্রার্থী আবেদন করেছিলেন। সে হিসেবে প্রতিটি পদের বিপরীতে গড়ে ৪৫৬ জন প্রার্থী প্রতিযোগিতা করছেন। চলতি বছরের ২১ জুলাই, ২০২৫ তারিখে ৪৯তম বিশেষ বিসিএস (শিক্ষা) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিলো। বিজ্ঞপ্তি অনুসারে আবেদনের পরবর্তীতে লিখিত পরীক্ষায় অংশগ্রহনকারী পরীক্ষার্থীর হার ৫৬ দশমিক ৪৯ শতাংশ। পরীক্ষায় মোট অংশগ্রহন করেছেন ১ লাখ ৭৬ হাজার ৬৭০ জন প্রার্থী।
প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সমন্বিত ৫ ব্যাংক অফিসার ক্যাশ টেলর নিয়োগ লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৫টি ব্যাংক-এ ২০২২ সালভিত্তিক ১০ম গ্রেডভুক্ত “অফিসার (ক্যাশ)/অফিসার (টেলর)” পদে Job ID- 10203 এর নিমিত্ত্বে ৭৮৭টি শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে গত ৮ আগস্ট, ২০২৫ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় মোট ২৪৭২ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ১২ নভেম্বর, ২০২৫ তারিখ হতে বাংলাদেশ ব্যাংক এর প্রধান কার্যালয় (মূল ভবনের ৪র্থ তলায়), মতিঝিল, ঢাকায় অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থীদের Live MCQ টিমের পক্ষ থেকে অভিনন্দন এবং পরবর্তী মৌখিক পরীক্ষার জন্য শুভকামনা।
সমন্বিত ৫ ব্যাংক অফিসার ক্যাশ টেলর নিয়োগ লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি দেখুন
প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সমন্বিত ১১ ব্যাংকে অফিসার জেনারেল পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ১০টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে Job ID- 25102 এর নিমিত্ত্বে “অফিসার জেনারেল” এর ১৮৮০টি শূন্য পদে জনবল নিয়োগ দেয়া হবে বলে জানানো হয়। ২৮ অক্টোবর, ২০২৫ তারিখে বাংলাদেশ ব্যাংক কর্তৃক এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
এক নজরে বিজ্ঞপ্তির বিস্তারিত–
পদের নাম: অফিসার (সাধারণ)
Job ID: 25102
পদসংখ্যা: ১,৮৮০টি
আবেদন শুরু: ২৮ অক্টোবর, ২০২৫
আবেদনের শেষ সময়: ৩০ নভেম্বর, ২০২৫
Payment Verification ও Tracking Page সংগ্রহের শেষ তারিখ: ২ ডিসেম্বর, ২০২৫
আবেদন ফি: ২০০ টাকা [রকেটের মাধ্যমে পেমেন্ট করতে হবে]
প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনারা জেনে আনন্দিত হবেন যে, পিএসসি সহকারী পরিচালক পদে নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২৫ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের “সহকারী পরিচালক” (৯ম গ্রেড) পদে নিয়োগ পরীক্ষায় চূড়ান্তভাবে ১৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীদের Live MCQ টিমের পক্ষ থেকে অভিনন্দন।
পিএসসি সহকারী পরিচালক পদে নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২৫ দেখুন
প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনারা জেনে আনন্দিত হবেন যে, ২৮ আগস্ট, ২০২৫ তারিখে অনুষ্ঠিত বার কাউন্সিল লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, বাংলাদেশ বার কাউন্সিল এর গত ২৮ জুন, ২০২৫ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় মোট ৭,৯১৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ সকলকে Live MCQ টিমের পক্ষ থেকে অভিনন্দন। উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে। ২৫ অক্টোবর, ২০২৫ তারিখে ফলাফল সংক্রান্ত বিজ্ঞপ্তিটি প্রকাশ করে বাংলাদেশ বার কাউন্সিল কতৃপক্ষ।
বার কাউন্সিল লিখিত পরীক্ষার ফলাফল । Bar Council Written Exam Result
প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর ১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) পদে গত ২৭ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে অনুষ্ঠিত বাছাই (MCQ Type) পরীক্ষায় মোট ৪৯৫জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
উক্ত পদের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার স্থান, তারিখ, সময়সূচি ও পরীক্ষা সংক্রান্ত অন্যান্য বিস্তারিত তথ্য পরবর্তীতে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে।