Category: Blog

  • কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা পূর্ব নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

    কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা পূর্ব নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

    কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা পূর্ব নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশিত হয়েছে। সর্বমোট ৮৫ টি শূন্য পদে যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের নির্দিষ্ট জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। যেসব জেলার প্রার্থীগণ Customs, Excise & VAT Commissionerate, Dhaka east job circular 2024 -এ আবেদন করতে পারবেন সেই জেলা সমূহ হল – ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী ও কিশোরগঞ্জ।

    ১৮ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ অনুযায়ী ১৮ থেকে ৩০ বছরের মধ্যে থাকা যোগ্য প্রার্থীরা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুকিযোদ্ধাদের পুত্র-কন্যা, এবং শারীরিক প্রতিবন্ধী প্রয়ার্থীদের ক্ষেত্রে এই বয়স ৩২ বছর পর্যন্ত শিথীলযোগ্য।

    বাংলাদেশের চাকরি প্রার্থীদের জন্য কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট নিয়োগ ২০২৪ দারুণ একটি সুযোগ। আবেদন শুরু হবে আজ ১৮ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে। আবেদন করতে http://vatde.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে সঠিক ভাবে সব তথ্য পূরণ করে আবেদন সম্পন্ন করতে হবে।

    কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা পূর্ব নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর বিস্তারিত

    নিয়োগকর্তার নামকাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা পূর্ব
    বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ১৫ ফেব্রুয়ারি ২০২৪ ইং
    মোট ক্যাটাগরি৬ টি
    মোট পদ সংখ্যা৮৬ টি
    আবেদন শুরুর তারিখ১৮ ফেব্রুয়ারি ২০২৪
    আবেদনের শেষ তারিখ১৮ মার্চ ২০২৪
    আবেদনের লিংকhttp://vatde.teletalk.com.bd
  • মৎস্য অধিদপ্তরের অফিস সহায়ক পদের লিখিত প্রশ্ন ২০২৪

    মৎস্য অধিদপ্তরের অফিস সহায়ক পদের লিখিত প্রশ্ন ২০২৪

    গতকাল ১৬ ফেব্রিয়ারি যারা বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তাদের জন্য শুভকামনা। আশাকরি আপনাদের পরীক্ষা ভাল হয়েছে। বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের এই নিয়োগ পরীক্ষায় অফিস সহায়ক পদ ছাড়াও আর ছিল স্টোর কিপার, হ্যাচারি,টেকনিশিয়ান, পরিচ্ছন্নতা কর্মী পদ।

    নিচে মৎস্য অধিদপ্তরের অফিস সহায়ক পদের প্রশ্ন আপনাদের সাথে শেয়ার করা হল।

    মৎস্য অধিদপ্তরের অফিস সহায়ক পদের লিখিত প্রশ্ন ২০২৪

    মৎস্য অধিদপ্তরের অফিস সহায়ক পদের লিখিত প্রশ্ন ২০২৪

    হাজারো প্রতিযোগীর সাথে ঘরে বসেই দেশের প্রথম ও সর্ববৃহৎ চাকরির প্রস্তুতি প্ল্যাটফর্ম Live MCQ এর মাধ্যমে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, Bar Council, BJS -সহ সকল চাকরির প্রস্তুতির জন্য Live MCQ অ্যাপ টি ইনস্টল করুন।

  • খুলনা কাস্টমস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ | পদ সংখ্যা ১২৩

    খুলনা কাস্টমস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ | পদ সংখ্যা ১২৩

    গত ১২ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে একটি নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের স্বারক নং ০৮.০০.০০০০.০৩৮.১১.০১৩.২৩.৪০৪ তারিখঃ ২৫/০৯/২০২২ খ্রীঃ এর মাধ্যমে প্রাপ্ত ছাড়পত্র অনুযায়ী রাজস্বখাত ভুক্ত নিয়োগযোগ্য ১২৩ টি শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল-২০১৫ মোতাবেক ১৪,১৬,১৭ ও ২০ তম গ্রেডভুক্ত নিম্নে বর্ণিত পদ সমূহে সরাসরি জনবল নিয়োগ করা হবে। খুলনা কাস্টমস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ সম্পর্কৃত বিস্তারিত তথ্য নিম্নে বর্ণনা করা হল।

    আবেদন শুরুর তারিখ১৫ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ১০ ঘটিকা।
    আবেদনপত্র জমাদানের শেষ তারিখঃ০৬ মার্চ ২০২৪ বিকাল ৪ ঘটিকা।
    আবেদনের লিংকঃhttp://khulnavat.teletaklk.com.bd
    খুলনা কাস্টমস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

    খুলনা কাস্টমস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ অনুযায়ী নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে:

    (ক) ০১.০২.২০২৪ খ্রি. তারিখে বয়স সীমা ১৮-৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহিদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যাগণ ও শারীরিক প্রতিবন্ধিদের ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩২ বছর। উল্লেখ্য, বয়স প্রমাণের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবেনা।

    (খ) প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

    (গ) সরকারি/আধা-সরকারি ও স্বায়ত্ব শাসিত প্রতিষ্ঠানে চাকুরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।

    (ঘ) প্রার্থী মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা বা পুত্র-কন্যার পুত্র-কন্যা হলে আবেদনপত্রে তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

    (ঙ) আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে।

    (চ) অসম্পূর্ণ/ত্রুটিপূর্ণ আবেদনপত্র কোন কারণ দর্শানো ব্যতিরেকেই বাতিল বলে গণ্য হবে।

    (ছ) সিপাই পদের ক্ষেত্রে প্রার্থীর উচ্চতা ও বুকের মাপ গ্রহণ করা হবে। উত্তীর্ণ প্রার্থীগণ লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

    (জ) শারীরিক/ব্যবহারিক/লিখিত/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন ভ্রমন বা দৈনিকভাতা (টিএ/ডিএ) প্রদান করা হবেনা।

    (ঝ) জনবল নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধানে কোন সংশোধন হলে তা অনুসরণ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

    (ঞ) আবেদনপত্রে কোনরূপ অসত্য বিবরণ বা প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা প্রমাণিত হলে আবেদনকারী চূড়ান্তভাবে মনোনীত হওয়া সত্ত্বেও আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    (ট) যদি কোনপ্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোন ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোন ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দণ্ডিত হন কিংবা কোন সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন, তাহলে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না।

    (ঠ) চাকুরীর ক্ষেত্রে যে কোন ধরনের তদবির ও যোগাযোগ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।

    খুলনা কাস্টমস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ | Khulna Customs,Excise & Vat Commissionerate Job Circular 2024
    খুলনা কাস্টমস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ | Khulna Customs,Excise & Vat Commissionerate Job Circular 2024
    খুলনা কাস্টমস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ | Khulna Customs,Excise & Vat Commissionerate Job Circular 2024
  • দুই মাসে বিসিএস প্রস্তুতি | পূর্ণাঙ্গ রুটিন পিডিএফ

    দুই মাসে বিসিএস প্রস্তুতি | পূর্ণাঙ্গ রুটিন পিডিএফ

    ঘরের দরজায় কড়া নাড়ছে ৪৬তম বিসিএস। প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হতে বাকী আর মাত্র ৫৯ দিন। এই দুই মাসের মধ্যেই সম্পন্ন করতে হবে আপনার শেষ মুহুর্তের বিসিএস প্রিলি প্রস্তুতি। মাত্র দুই মাসে বিসিএস প্রস্তুতি সম্পন্ন করতে আপনাকে অনুসরণ করতে এমন একটি রুটিন যেখানে একটি রুটিনেই সম্পন্ন হবে আপনার সম্পুর্ণ সিলেবাস। শুধু পড়ে সিলেবাস সম্পন্ন করলেই তো হবে না, সাথে যাচাই করে নিতে হবে আপনার প্রস্তুতি।

    ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণের পূর্বেই বিষয়ভিত্তিক মডেল টেস্ট, মক টেস্ট এর মাধ্যমে যাচাই করে নিতে হবে আপনার বিষয়ভিত্তিক প্রস্তুতি। বিষয়ভিত্তিক দুর্বলতা কাটিয়ে উঠার পাশাপাশি আপনাকে নিয়মিত পূর্ণাঙ্গ মডেল টেস্টে অংশগ্রহণ করতে হবে। এবং নিয়মিত পরীক্ষা দেওয়ার মাধ্যমে নিজের প্রস্তুতিকে করতে হবে টপ নচ।

    কিন্তু বর্তমানে বাজারের ভুলে ভরা বিসিএস মডেল টেস্ট বইগুলো থেকে মডেল টেস্টে অংশগ্রহণ করা একজন চাকরিপ্রার্থীর জন্য সমীচীন সিদ্ধান্ত নয়। বাজারের প্রায় সবগুলো পাবলিকেশনের বিসিএস মডেল টেস্ট বইগুলো লক্ষ্য করলেই এর উত্তর টি পাওয়া যায়। দেখা যায় প্রায় সকল মডেল টেস্ট বইগুলতেই একই রকম রিপিটেড প্রশ্ন এবং ভুল ব্যাখ্যা সম্বলিত উত্তরে ভরা। যার ফলে প্রার্থীদের প্রস্তুতিতে বিঘ্ন ঘটা, সময় বেশি লাগা, ভুল তথ্য জানা সহ নানা সমস্যা তো থেকেই যায়।

    ২ মাসে বিসিএস প্রস্তুতি

    এছাড়াও শহর অঞ্চলগুলোতে যেসব কোচিং সেন্টার রয়েছে, সেগুলোর উচ্চ ভর্তি ফি একজন বেকার চাকরি প্রার্থীর জন্য বহন করা খুব কষ্টসাধ্য হয়ে পরে। এছাড়াও প্রান্তিক অঞ্চলে বসবাসকারী অনেক প্রার্থীদেরই শহরে বসবাস করে কোচিং সেন্টারগুলতে ভর্তী হয়ে জীবনযাত্রার উচ্চমূল্য বহন করা সম্ভব হয় না। যার ফলে অনেক চাকরি প্রার্থীই মানসম্মত প্রস্তুতি নিয়ে নিজেকে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য প্রস্তুত করতে পারছেন না।

    শত প্রতিকূলতার মধ্যেও কি একজন অধ্যাবসায়ীর বিসিএস জয় করার স্বপ্ন আধরা থাকতে পারে? পারে না। আপনি যেখানে যে অবস্থানেই আছেন সেখান থেকেই আপনার বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন দেখার অধিকার আছে। এবং আপনার স্বপ্ন পূরণে কোন বাধাই যেন আপনাকে পিছু হটতে বাধ্য না করে সেজন্য আপনার পাশে আছে Live MCQ.

    ৯ লাখের অধিক ব্যাবহারকারীর প্রথম পছন্দ বাংলাদেশের সর্বপ্রথম ৩ লাখ ৩০ হাজারের অধিক প্রশ্ন সম্বলিত প্রশ্নের আর্কাইভ, ৫০০ এর অধিক ভিডিয়ো লেকচার, ৮০০ এর অধিক পিডিএফ লেকচার সম্বলিত আমরাই নিয়ে এসেছি বাংলাদেশের সর্বপ্রথম এবং একমাত্র ভার্চুয়াল এক্সাম সেন্টার যেখানে আপনি ঘরে বসেই অভিজ্ঞ বিসিএস ক্যাডার দ্বারা নেয়া বিষয়ভিত্তিক ক্লাসগুলোতে অংশগ্রহণ করতে পারবেন এবং নিয়মিত পরীক্ষায় অংশগ্রহণ করার মাধ্যমে যাচাই করে নিতে পারবেন আপনার প্রস্তুতি।

    পরীক্ষায় অংশগ্রহণ করার পশাপাশি জেনে নিতে পারবেন আপনার ভুল করা প্রশ্নের উত্তরগুলো এবং সেগুলোর ব্যাখ্যা সহ সমাধান। চাকরির পরীক্ষায় যেকোন টপিক নিয়ে আপনার যেকোন সমস্যায় পাশে পাবেন আমাদের লাইভ সাপোর্ট, অভিজ্ঞ মেন্টরদের সহযোগিতা, এছাড়াও আমাদের ৭৭ টি ফেসবুক গ্রুপের সহযোগিতা তো থাকছেই।

    ৪৬তম বিসিএস শেষ সময়ের প্রস্তুতিকে কেন্দ্র করে সাজানো হয়েছে আমাদের নতুন রুটিন। যার মাধ্যমে মাত্র দুই মাসে বিসিএস প্রস্তুতি নিতে পারবে যেকোন প্রার্থী। ঘরে বসে মাত্র দুই মাসে ৪৬তম বিসিএস প্রস্তুতি নিতে আমাদের দুই মাসে বিসিএস প্রস্তুতির রুটিনের পিডিএফ টি ডাউনলোড করুন।

    ৪৭তম বিসিএস প্রস্তুতি নিতে নতুনদের জন্য ২০০ দিনের নতুন রুটিন প্রকাশিত হয়েছে। ২০০ দিনে ৪৭ তম বিসিএস এর প্রস্তুতি সম্পন্ন করা সহ সকল চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন একটি প্যাকেজেই। এছাড়াও ৪৭তম বিসিএস প্রস্তুতি উপলক্ষে Live MCQ এ চলছে স্পেশাল ডিস্কাউন্ট অফার!

    হাজারো প্রতিযোগীর সাথে ঘরে বসেই দেশের প্রথম ও সর্ববৃহৎ চাকরির প্রস্তুতি প্ল্যাটফর্ম Live MCQ এর মাধ্যমে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, Bar Council, BJS -সহ সকল চাকরির প্রস্তুতির জন্য Live MCQ অ্যাপ টি ইনস্টল করুন।

    Download Live MCQ App
  • Live MCQ এর নতুন আপডেট V-5.5.2 | যা যা থাকছে!

    Live MCQ এর নতুন আপডেট V-5.5.2 | যা যা থাকছে!

    আপডেট করা হয়েছে ঘরে বসে প্রতিযোগিতামূলক চাকরির প্রস্তুতির জন্য বাংলাদেশের সর্বপ্রথম এবং সর্ববৃহৎ প্লাটপফর্ম Live MCQ অ্যাপ। নতুন আপডেট Version – 5.5.2 এর মাধ্যমে ব্যবহারকারীগণ যেসকল সুবিধাসমূহ পাবেন সেগুলো হচ্ছে,

    Live MCQ New App Update 5.5.2

    Book Store যুক্তকরণ

    Live MCQ অ্যাাপের নতুন এই আপডেটের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে Book Store। আমাদের ব্যাবহারকারীদের অনেকদিনের অপেক্ষা ছিল তারা কবে Live MCQ এর বই হাতে পাবে। নতুন এই আপডেট ভার্সন 5.5.2 এর মাধ্যমে এই অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে। এই আপডেটের মাধ্যমে Live MCQ অ্যাাপের স্টাডি সেকশনে প্রথমবারের মতো Book Store বাটন যুক্ত হল। আমাদের অ্যাাপ ব্যাবহারকারিগণ এই বুক স্টোর থেকে সহজেই আমাদের প্রকাশিত চাকরির পরীক্ষার জন্য দরকারি বই সমূহ ঘরে বসেই অর্ডার করতে পারবেন।

    এর আগে গত ৯ ফেব্রুয়ারি Live MCQ অ্যাাপের পূর্ববর্তী ভার্সন 5.5.1 – এর মাধ্যমে একটি বড় আপডেট আনা হয়। উক্ত আপডেটের মাধ্যমে ফেবারিট বাটন modification, ফেবারিট ও আনফেবারিট আইকনের রং পরিবর্তন, সেন্ট্রাল জব সল্যুশন বাটন যুক্তকরণ, টপিক গুরু বাটন Modification ও Optimization, Central Archive বাটন মডিফিকেশন, অ্যাাপের পারফর্মেন্স অপটিমাইজেশন সহ বেশকিছু Minor bug ফিক্স করা হয়।

    আজ ১৫ ফেব্রুয়ারি পরবর্তী আপডেট V-5.5.2 এর মাধ্যমে Live MCQ App ব্যাবহারকারীদের হাতে আমাদের প্রকাশিত বই পৌছে দেওয়ার নতুন দ্বার উন্মোচিত হল। নতুন ফিচারগুলো উপভোগ করতে আপনার অ্যাাপ টি আপডেট করুন।

    হাজারো প্রতিযোগীর সাথে ঘরে বসেই দেশের প্রথম ও সর্ববৃহৎ চাকরির প্রস্তুতি প্ল্যাটফর্ম Live MCQ এর মাধ্যমে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, Bar Council, BJS -সহ সকল চাকরির প্রস্তুতির জন্য Live MCQ অ্যাপ টি ইনস্টল করুন।

  • 46th BCS Preli Exam Date 26 April 2024

    46th BCS Preli Exam Date 26 April 2024

    অবশেষে ৪৬তম বিসিএস পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করলো বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ২৬ এপ্রিল ৪৬তম বিসিএস পরীক্ষার পরিবর্তিত তারিখ ঘোষণা করলো সংস্থাটি। এর আগে ৯ মার্চ ৪৬তম বিসিএসের নতুন তারিখ ঘোষণা করেছিল বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। কিন্তু একই দিনে ময়মনসিংহ ও কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচন এর তারিখ ঘোষণা হওয়ায় পিএসসি এই তারিখ পেছানোর পরিকিল্পনা করে।

    উল্লেখ্য যে গত ৩১ জানুয়ারি ৪৫তম বিসিএস পরীক্ষার লিখিত পরীক্ষা শেষ হয়। এর পরেই পিএসসি একটি সাধারণ সভা আয়োজন করে ৪৬তম বিসিএস পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করবে বলে জানায়। গতকাল ১৪ ফেব্রুয়ারি ২০২৪ এ ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য হল বরাদ্দকরনের নোটিশের মাধ্যমে ৪৬তম বিসিএস পরীক্ষার পরিবর্তিত এই নতুন তারিখ টি জানা যায়।

    এর পূর্বে পিএসসি এর একটি সূত্র থেকে জানা যায় যে আগামী ঈদের পরে যেকোন দিন হতে পারে ৪৬তম বিসিএস পরীক্ষা। তবে তখন নির্দিষ্ট তারিখ টি নিশ্চিত করা হয় নি। নতুন এই নোটিশের মাধ্যমে বিষয় টি স্পষ্ট হল।

    এদিকে এতদিন ৪৬ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার পরিবর্তিত তারিখ নিয়ে পরীক্ষার্থীরা যথেষ্ট উদ্বেগের মধ্যে ছিলেন। Live MCQ ফেসবুক পেইজে এই বিষয়ে তারা প্রতিনিয়তই তাদের উদ্বেগের কথা প্রকাশ করে থাকেন। এই নতুন নোটিশের মাধ্যমে হয়তো এই উদ্বেগ কিছুটা হলেও দূর হবে। ৪৬তম বিসিএস পরীক্ষার্থীদের দুশ্চিন্তা না করে বরং আসন্ন পরীক্ষাকে সামনে রেখে ভাল ভাবে প্রস্তুতি নেওয়ার জন্য Live MCQ টিমের পক্ষ থেকে নির্দেশনা জানানো হল।

    ৪৬তম বিসিএসে মোট আবেদনকারীর সংখ্যা ৩ লক্ষ ৩৮ হাজার। এই বিসিএসের মাধ্যমে মোট ৩,১৪০টি ক্যাডার প্রদান করা হবে। এর মধ্যে সহকারী সার্জন হিসাবে ১,৬৮২, সহকারী ডেন্টাল সার্জন ১৬, শিক্ষা ক্যাডারে ৫২০, প্রশাসন ক্যাডারে ২৭৪, পররাষ্ট্র ক্যাডারে ১০, পুলিশ ক্যাডারে ৮০, আনসার ক্যাডারে ১৪, মৎস্য ক্যাডারে ২৬ এবং গণপূর্ত ক্যাডারে ৬৫ জন নিয়োগ দেওয়া হবে।

    ৪৬তম বিসিএস সিট প্লান / আসন বিন্যাস দেখতে এই লিংকে ক্লিক করুন।

    ৪৬তম বিসিএস পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করেছে পিএসসি। আগামী ২৬ মার্চ অনুষ্ঠিত হবে ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা।

    হাজারো প্রতিযোগীর সাথে ঘরে বসেই দেশের প্রথম ও সর্ববৃহৎ চাকরির প্রস্তুতি প্ল্যাটফর্মের মাধ্যমে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, Bar Council, BJS –সহ সকল চাকরির প্রস্তুতির জন্য Live MCQ অ্যাপ টি ইনস্টল করুন।

    ঘরে বসে বিসিএস মডেল টেস্ট পরীক্ষা দিতে Live MCQ App তি ইন্সটল করুন
  • প্রাথমিক সহকারী  শিক্ষক নিয়োগ ১ম ধাপের চূড়ন্ত এবং ২য় ধাপের লিখিত পরীক্ষার ফলাফল এই মাসেই!

    প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ১ম ধাপের চূড়ন্ত এবং ২য় ধাপের লিখিত পরীক্ষার ফলাফল এই মাসেই!

    প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ১ম ধাপের চূড়ান্ত ও ২য় ধাপের লিখিত পরীক্ষার ফলাফল চলতি মাসে প্রকাশিত হতে পারে বলে জানালেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিনিয়র তথ্য অফিসার মাহাবুব রহমান তুহিন। আজ ১৪ ফেব্রুয়ারি রোজ বুধবার সকালে নিজের ফেসবুক ওয়ালে পোষ্ট করে তিনি এই বিষয় টি জানান।

    এর আগে ৯ ফেব্রুয়ারি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র থেকে জানানো হয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম ধাপের মৌখিক পরীক্ষা নেওয়া শেষে চূড়ান্ত ফল চলতি ফেব্রুয়ারি মাসে প্রকাশ করা হতে পারে।

    প্রথম ধাপে যে ১৮টি জেলায় এমসিকিউ ও মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছিল, সেগুলোর মধ্যে ১৭টি জেলার মৌখিক পরীক্ষার ফল তাদের কাজে চলে এসেছে। একটি জেলায় মৌখিক পরীক্ষার সময় বাড়ানো হয়েছিল বিধায় ঐ জেলার মৌখিক পরীক্ষার ফল এখনও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কাছে এসে পৌছায় নি। ওই কর্মকর্তা আরও বলেন, বাকি একটি জেলার মৌখিকের ফল এলে প্রথম ধাপের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। যেহেতু এটি চূড়ান্ত ফলাফল তাই অনেক কাজ থাকে। তবে এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই চূড়ান্ত ফলাফল প্রকাশ করার আশাবাদ ব্যাক্ত করেন তিনি।

  • সহকারী রাজস্ব কর্মকর্তা নিয়োগের ফলাফল ২০২৪ | নিয়োগের শর্তাবলী

    সহকারী রাজস্ব কর্মকর্তা নিয়োগের ফলাফল ২০২৪ | নিয়োগের শর্তাবলী

    বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের স্বারক নং ৮০.০০.০০০০.২০০.৬৪.০১৪.২২ (অংশ) – ২৬৮ তারিখ– ০৫ অক্টোবর ২০২৩ খ্রিষ্টাব্দ এর (খ) নং অনুচ্ছেদের ১৩১ নং ক্রমিক মোতাবেক সুপারিশকৃত এবং মেডিকেল বোর্ড প্রদত্ত স্বাস্থ্য পরীক্ষার প্রত্যয়ন পত্র/রিপোর্ট ও পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদনের আলোকে ৪০তম বিসিএস থেকে ৮৯ জন নন ক্যাডার প্রার্থীকে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ১০ তম গ্রেড অনুযায়ী বিভিন্ন বেতনক্রমে জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে শুল্ক, আবগারি ও ভ্যাট অনুবিভাগে সহকারী রাজস্ব কর্মকর্তা পদে বর্ণিত ১১ টি শর্তসাপেক্ষে নিয়োগ প্রদান করা হয়েছে।

    সহকারী রাজস্ব কর্মকর্তা পদে নিয়োগপ্রাপ্ত প্রার্থীর তালিকা ও শর্তাবলী নিম্নরূপঃ

  • মৎস্য অধিদপ্তরের রাজস্বখাতে নিয়োগ পরীক্ষার সময়সূচী ২০২৪

    মৎস্য অধিদপ্তরের রাজস্বখাতে নিয়োগ পরীক্ষার সময়সূচী ২০২৪

    মৎস্য অধিদপ্তরের রাজস্বখাতে ১১তম থেকে ২০তম গ্রেডের শূন্য পদে জনবল নিয়োগের লিখিত পরীক্ষা আগামী ১৬ ফেব্রুয়ারি ও ১৭ ফেবরুয়ারি ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের প্রবেশপত্র টেলিটক বাংলাদেশ লিমিটেড http://dof.teletalk.com.bd হতে ডাউনলোড করা যাবে। পদের নাম, পরীক্ষারতারিখওসময়নিম্নরূপঃ


    পদের নাম

    পরীক্ষার সময় ও তারিখ
    কেন্দ্র

    অফিস সহায়ক 

    ১৬/০২/২০২৪ তারিখ শুক্রবার।
    সকাল ১০:০০ টা থেকে ১১ টা। 

    ৩৬ টি কেন্দ্র (প্রবেশপত্রে কেন্দ্রের নাম অনুযায়ী) 

    স্টোর কিপার 

    ১৭/০২/২০২৪ তারিখ শনিবার।
    সকাল ১০:০০ টা থেকে ১১:৩০ টা

    উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ, কাকরাইল, ঢাকা 

    হ্যাচারী টেকনিশিয়ান 

    ১৭/০২/২০২৪ তারিখ শনিবার।
    বিকাল ২:৩০ টা থেকে ৪:০০ টা

    বেগম রহিমা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ২৭, ৪-এ তোপখানা রোড, ঢাকা – ১০০০

    পরিচ্ছন্নতা কর্মী

    ১৭/০২/২০২৪ তারিখ শনিবার।
    বিকাল ২:৩০ টা থেকে ৩:৩০ টা
  • Live MCQ এর নতুন আপডেট V-5.5.1 | যা যা থাকছে!

    Live MCQ এর নতুন আপডেট V-5.5.1 | যা যা থাকছে!

    আপডেট করা হয়েছে প্রতিযোগিতামূলক চাকরির প্রস্তুতির জন্য বাংলাদেশের সর্বপ্রথম এবং সর্ববৃহৎ অ্যাপ Live MCQ। নতুন আপডেট Version – 5.5.1 এর মাধ্যমে ব্যবহারকারীগণ যেসকল সুবিধাসমূহ পাবেন সেগুলো হচ্ছে,

    Live MCQ App New Update Version Features explain Version- 5.5.0 Blog post

    Features Explain Version – 5.5.0

    ফেভারিট প্রশ্নের বাটন Modification

    অ্যাপের যেকোনো জায়গা থেকে প্রশ্ন ফেভারিট লিস্টে এড করা যাবে এবং প্রয়োজন অনুসারে আনফেভারিট করতে পারবেন।আগের মতো সেন্ট্রাল ফেভারিট বাটনে গিয়ে আনফেভারিট করতে হবে না।স্মার্ট সার্চ, টপিকগুরু, আর্কাইভ, Wrong and Unanswered বাটন থেকে প্রশ্ন ফেভারিট বা আনফেভারিট করা যাবে।

    ফেবারিট ও আনফেবারিট রং পরিবর্তন

    ফেভারিট করা প্রশ্নের পাশে এখন স্বয়ংক্রিয়ভাবে রং পরিবর্তন হবে। অর্থাৎ, ফেভারিট করা প্রশ্নটির পাশে লাল রং হয়ে যাবে; ফলে প্রশ্নটি আলাদাভাবে Identify করা যাবে। আইকনের রং এর পরিবর্তন করার ফলে ইউজার এক্সপিরিয়েন্স আরও ভাল হবে।

    সেন্ট্রাল জব সল্যুশন বাটন যুক্ত করা হয়েছে

    নতুন আপডেটে অ্যাপের প্রিমিয়াম সেকশনে যুক্ত করা হয়েছে সেন্ট্রাল জব সল্যুশন বাটন। এখান থেকে পেয়ে যাবেন বিসিএস, ব্যাংক, প্রাইমারি, NTRCA, ৯ম থেকে ২০ গ্রেডের চাকরির পরীক্ষার মূল প্রশ্নের অথেনটিক রেফারেন্স থেকে ব্যাখ্যা সহ সমাধান।

    টপিকগুরু Modification ও Optimisation

    টপিকগুরুতে অনেকগুলো নতুন টপিক যুক্ত করা হয়েছে।বিশেষত সাধারণ বিজ্ঞান, সাধারণ গণিত, ব্যাংক প্রস্তুতি, আইসিটি – ইত্যাদি বাটনে অনেকগুলো নতুন সাবট্যাগ যুক্ত করা হয়েছে। সকল চাকরির প্রস্তুতির জন্য কমন টপিকগুলোকে আলাদা একটি ট্যাগের আওতায় নেওয়া হয়েছে। বার ও বিজেএস – এর জন্য আলাদা টপিক যুক্ত করা হয়েছে। এই Optimisation করার ফলে টপিকগুরু আগেরও তুলনায় অনেক বেশি Faster এবং সমৃদ্ধ হয়েছে।

    Central Archive বাটন মডিফিকেশন

    সেন্ট্রাল আর্কাইভ বাটনের সকল এক্সামের সাথে Attended ও Unattended ট্যাগ যুক্ত করা হয়েছে। আর্কাইভ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করা হলে Attended ও যে পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করা হয়নি সেগুলোর পাশে Unattended ট্যাগ থাকবে। এতে সহজেই পরীক্ষার্থী কোন পরীক্ষাগুলো দিয়েছেন বা দেননি – তা বুঝা যাবে।

    অ্যাপের পারফরম্যান্স Optimization:

    অ্যাপের পারফরমেন্স ও ক্যাপাসিটি Improve করা হয়েছে। এর ফলে অ্যাপ টি আগের তুলনায় বেশি responsive ও ইউজার ফ্রেন্ডলি হয়েছে। এছাড়াও কিছু Minor Bug ফিক্স করা হয়েছে।

    Live MCQ অ্যাপের এই আপডেটেড ভার্সনটি (V-5.5.1) গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড/আপডেট করে নেয়া যাবে। আশা করি, আপডেটটি আপনাদের পড়াশোনার ক্ষেত্রে অনেক বেশি সহায়ক হবে। আপডেটেড অ্যাপ ব্যবহারে কোনো সমস্যা বোধ করলে অনুগ্রহ করে আমাদেরকে জানানোর অনুরোধ রইলো। আমাদের ডেভেলপমেন্ট টিম যেকোনো প্রকার সমস্যা সমাধানে সর্বদা প্রস্তুত রয়েছে।