প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের চূড়ান্ত ফলাফল সম্পর্কে তথ্য প্রকাশের পর প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের পরীক্ষার তারিখ নিয়ে আলোচনা উঠছে। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের তৃতীয় ধাপের লিখিত (এমসিকিউ) পরীক্ষা আগামী মার্চ মাসের মাঝামাঝিতে অনুষ্ঠিত হতে পারে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা জানান। তবে এই পরীক্ষার নির্দিষ্ট তারিখ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বৈঠকের পরিপ্রেক্ষিতেই প্রকাশ করা হবে।
ঐ কর্মকর্তা আরও জানান যে তৃতীয় ধাপের পরীক্ষা গ্রহণের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। ১২ মার্চ এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পর মার্চের মাঝামাঝি সময়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের পরীক্ষা নেওয়া হতে পারে। তিনি আরও জানান যে তৃতীয় ধাপের পরীক্ষা নেওয়ার কেন্দ্রগুলোতে কথা বলে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এমনকি মার্চে রোজা শুরু হলে এই রমজানের মধ্যেও পরীক্ষা নেওয়া হতে পারে।
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে পরীক্ষার তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের পরীক্ষার জন্য গত ১৮ জুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আবেদন ২৪ জুন শুরু হয়ে, ৮ জুলাই শেষ হয়। তবে এ দুই বিভাগে সর্বমোট কতজন শিক্ষক নিয়োগ দেওয়া হবে সে সম্পর্কে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় নি।
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার কার্যক্রম দ্রততম সময়ে শেষ করার জন্য এবারই প্রথম আবেদন ও নিয়োগ পরীক্ষাগুলো ধাপে ধাপে নেওয়া হচ্ছে। গুচ্ছভিত্তিক এ নিয়োগে তিন ধাপে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল এবং পরীক্ষাগুলোও আলাদাভাবে নেওয়া হচ্ছে।
প্রথম ধাপে গত ৮ ডিসেম্বর বরিশাল, সিলেট ও রংপুর এই তিন বিভাগের ১৮ জেলায় একত্রে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় ধাপে গত ২ ফেব্রুয়ারি খুলনা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৩ বিভাগের ২২ জেলায় একত্রে এই এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় ধাপের এমসিকিউ পরীক্ষার ফলাফল চলতি সপ্তাহে হতে পারে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে।
ডেপুটি জুনিয়র অফিসার (ক্যাশ) পদে ৫৪০ টি শূন্য আসনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পূবালী ব্যাংক পিএলসি। পূবালী ব্যংকের এই নিয়োগ বিজ্ঞপ্তি টি PDF ফাইল আকারে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
পূবালী ব্যাংক ডেপুটি জুনিয়র অফিসার (ক্যাশ) পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর বিস্তারিত
পূবালী ব্যাংকে ডেপুটি জুনিয়র অফিসার (ক্যাশ) পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
আবেদনের যোগ্যতাঃ স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এসএসসিতে জিপিএ ৫–এর মধ্যে অন্তত ৩.৫০ এবং এইচএসসিতে জিপিএ–৪ থাকতে হবে। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সিজিপিএ ৪–এর স্কেলে অন্তত ৩ থাকতে হবে। কোনো ব্যাংকে অন্তত দুই বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
১৭তম বিজেএস ও বার কাউন্সিল প্রস্তুতির ক্লাস রুটিন প্রকাশিত হয়েছে। প্রতিযোগিতামূলক লাইভ পরীক্ষা ও ক্লাসের সমন্বয়ে ১৭তম বিজেএস ও বার কাউন্সিল পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে আমাদের নতুন রুটিনের নিয়মিত ক্লাস এবং পরীক্ষাগুলো ফলো করুন।
১৭তম বিজেএস ও বার কাউন্সিল প্রস্তুতির ক্লাস রুটিন ২০২৪
হাজারো প্রতিযোগীর সাথে ঘরে বসেই দেশের প্রথম ও সর্ববৃহৎ প্রস্তুতি প্ল্যাটফর্মে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA-সহ সকল চাকরির প্রস্তুতির জন্য Live MCQ অ্যাপ ইনস্টল করুন।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম ধাপের মৌখিক পরীক্ষা নেওয়া শেষে চূড়ান্ত ফল চলতি ফেব্রুয়ারি মাসে প্রকাশ করা হতে পারে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে থেকে এই তথ্য জানা গেছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা দেশের প্রথম সারির একটি জাতীয় দৈনিকে জানায় যে, প্রথম ধাপে যে ১৮টি জেলায় এমসিকিউ ও মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছিল, সেগুলোর মধ্যে ১৭টি জেলার মৌখিক পরীক্ষার ফল তাদের কাজে চলে এসেছে। একটি জেলায় মৌখিক পরীক্ষার সময় বাড়ানো হয়েছিল বিধায় ঐ জেলার মৌখিক পরীক্ষার ফল এখনও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কাছে এসে পৌছায় নি। ওই কর্মকর্তা আরও বলেন, বাকি একটি জেলার মৌখিকের ফল এলে প্রথম ধাপের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। যেহেতু এটি চূড়ান্ত ফলাফল তাই অনেক কাজ থাকে। তবে এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই চূড়ান্ত ফলাফল প্রকাশ করার আশাবাদ ব্যাক্ত করেন তিনি।
প্রথম ধাপে বরিশাল, সিলেট ও রংপুর বিভাগে গত ৮ ডিসেম্বর তিন বিভাগের ১৮ জেলার এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে পরীক্ষার্থী ছিলেন ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ জন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৯ হাজার ৩৩৭ জন। এসব প্রার্থী পরে মৌখিক পরীক্ষায় অংশ নেন।
বরিশাল, সিলেট ও রংপুর বিভাগে ১৫ জানুয়ারি থেকে মৌখিক পরীক্ষা শুরু হয়। সংশ্লিষ্ট জেলার কর্মকর্তারা সুবিধাজনক সময় নির্ধারণ করে প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেন। প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের কার্যক্রম দ্রুত শেষ করতে এবারই প্রথম আবেদন ও নিয়োগ পরীক্ষা ধাপে ধাপে নেওয়া হচ্ছে। গুচ্ছভিত্তিক এ নিয়োগে তিন ধাপে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এবং পরীক্ষাগুলোও আলাদাভাবে নেওয়া হচ্ছে।
সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের পরীক্ষার ফল সপ্তাহের মধ্যে ঘোষণা হতে পারে। এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশের প্রয়োজনীয় সকল কাজ শেষ পর্যায়ে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র। আজ বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তার বরাত দিয়ে জাতীয় দৈনিক প্রথম আলো সংবাদ প্রকাশ করে। যেখানে ঐ কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, ‘দ্বিতীয় ধাপের ফল প্রকাশের জন্য আমাদের কাজ চলছে। ফল প্রকাশের সব কাজ শেষ না হওয়া পর্যন্ত নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে পারছি না। তবে আগামী ১০ দিনের মধ্যে ফল হবে, এটা বলা যায়।’
এই বার্তার সাথে তিনি আরও জানান, “বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কারিগরি সহযোগিতায় ফল প্রস্তুতের কাজ চলছে। বুয়েট কাজ শেষ করার পর আমাদের জানালে অধিদপ্তরে বৈঠক হবে। সেই বৈঠকের পর পরীক্ষার ফল প্রকাশ করা হবে। তবে ফল অবশ্যই এ মাসে হবে। এমনকি আগামী বুধ বা বৃহস্পতিবারও ফল প্রকাশ করা হতে পারে।”
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের পরীক্ষা গত ২ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ রোজ শুক্রবার রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ এই ৩ বিভাগের মোট ২২ টি জেলায় একযোগে অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় পর্বে এই পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪ লাখ ৩৯ হাজার ৪৪৩ জন। তিন বিভাগে মোট কেন্দ্রের সংখ্যা ৬০৩টি, কক্ষের সংখ্যা ৯ হাজার ৩৫৭টি।
বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর অব পুলিশ (এস আই) পদে নিয়োগ বিজ্ঞপ্তি গত ১ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ সদর দপ্তর। উক্ত আবেদনের সময়সীমা ২ ফেব্রুয়ারি ২০২৪ থেকে ২২ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত নির্ধারন করা হয়েছে।
সাব ইন্সপেক্টর অব পুলিশ (এস আই) পদের নিয়োগ প্রক্রিয়ার একটি গুরুত্বপুর্ণ ধাপ হচ্ছে লিখিত পরীক্ষা।কারন Physical Endurance Test – PET উত্তীর্ণ হওয়ার পর এখানেই সবচেয়ে বেশি প্রার্থী বাদ পড়ার ফলে নিয়োগ প্রক্রিয়া থেকে ছিটকে পড়ে। মনে রাখবেন শারীরিক সক্ষমতার জোরে অনেকেই PET অতিক্রম করতে পারলেও লিখিত পরীক্ষার জন্য যথাযথ পরিকল্পনা ও প্রস্তুতি না থাকায় লিখিত পরীক্ষায় ভালো করতে পারে না। তাই সাব ইন্সপেক্টর অব পুলিশ (এস আই) হিসাবে নিয়োগ পাবার জন্য লিখিত পরীক্ষার যথাযথ প্রস্তুতি থাকা আবশ্যক।
সাব ইন্সপেক্টর অব পুলিশ (এস আই) পদের লিখিত পরীক্ষার প্রস্তুতি কিভাবে নিবেন?
সাব ইন্সপেক্টর অব পুলিশ (এস আই) পদের লিখিত পরীক্ষার প্রস্তুতি শুরু করার জন্য সবার প্রথমে আপনার লিখিত পরীক্ষার সিলেবাস এবং মানবণ্টন সম্পর্কে ভালো ধারনা থাকতে হবে। এবং বিষয়ভিত্তিক প্রস্তুতির জন্য আপনাকে বিগত সালের সাব ইন্সপেক্টর অব পুলিশ (এস আই) পদের লিখিত পরীক্ষার প্রশ্নগুলো পর্যালোচনা করতে হবে যাতে করে আপনাকে কতটুকু পড়তে হবে কতটুকু বাদ দিতে হবে সে বিষয়ে একটা পরিষ্কার ধারনা তৈরি হয়।
এরপর লিখিত পরীক্ষার নির্ধারিত বিষয়গুলো যথা বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত, মানসিক দক্ষতার মধ্যে কোন বিষয়ে আপনি বেশি পারদর্শী এবং কোন বিষয়ে আপনি কিছুটা দুর্বল তা খুঁজে বের করতে হবে। এরপর এই দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য ঐ বিষয়গুলোতে আপনাকে বাড়তি সময় দিতে হবে এবং নিয়মিত চর্চার মাধ্যমে নিজেকে আরও দক্ষ করে তুলতে হবে।
লিখিত পরীক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপুর্ণ অংশ হচ্ছে খাতা মূল্যায়ন। আপনি হয়তো প্রস্তুতি ঠিকভাবেই নিচ্ছেন কিন্তু আপনার লিখিত পরীক্ষার খাতা কোন এক্সপার্ট দ্বারা মূল্যায়ন করাচ্ছেন না। যদি তাই হয় তাহলে আপনি কখনো ধরতে পারবেন না আপনার প্রস্তুতিতে ঠিক কোথায় কমতি আছে অথবা কোথায় আরও ভালো করার সুযোগ আছে। কারন নিজের লিখিত খাতা নিজে যেমন সঠিকভাবে মূল্যায়ন করা যায় না, ঠিক তেমনি অনভিজ্ঞ কেউ খাতা মূল্যায়ন করলেও আপনি সঠিক ফিডব্যাকটি পাবেন না। যার দরুন পরিশ্রম করা সত্যেও আপনি নিজের দুর্বলতা কাটিয়ে সাব ইন্সপেক্টর পরীক্ষার লিখিত অংশে ভালো করার জন্য নিজেকে প্রস্তুত করতে পারবেন না।
চাই স্মার্ট প্রস্তুতি
বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর নিয়োগ প্রক্রিয়াতে লিখিত পরীক্ষার জন্য নিখুঁত প্রস্তুতি নিতে আপনাদের জন্য Live Written নিয়ে এসেছে অত্যন্ত প্রয়োজনীয় একটি প্যাকেজ। এই একটি মাত্র প্যাকেজেই আপনি ঘরে বসেই লিখিত পরীক্ষার সকল বিষয়ের উপর প্রস্তুতি নিতে পারবেন। এছাড়াও আমাদের অভিজ্ঞ Examiner Panel দ্বারা পরীক্ষা শেষ করার পর মাত্র ৩৬ ঘণ্টার মধ্যে আপনার খাতা মূল্যায়ন করাতে পারবেন। তার সাথে এক্সপার্টদের সাজেশন ও প্রয়োজনীয় ফিডব্যাক তো পাবেনই। এর জন্য আপনাকে আলাদাভাবে কোন মূল্য পরিশোধ করতে হবে না।
এই প্যাকেজে আপনি ৮৩০ নম্বরের সর্বমোট ১৯ টি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। একই সাথে পাবেন ১৯ টি স্ট্যান্ডার্ড নমুনা উত্তরপত্রের PDF, যা থেকে লেখার ধরন ও কৌশল সম্পর্কে সঠিক ধারণা পাবেন। এছাড়াও আর্কাইভে পেয়ে যাবেন বিগত সালগুলোতে অনুষ্ঠিত হওয়া ১৬ টি সাব ইন্সপেক্টর (এস আই) পরীক্ষার প্রশ্নপত্র এবং তার নমুনা উত্তরপত্র। যেখান থেকে বিগত সালে অনুষ্ঠিত হয়ে যাওয়া প্রশ্নের প্যাটার্ন ও সর্বোত্তম উত্তরগুলোর একটি ধারনা আপনার তৈরি হয়ে যাবে।
সাব ইন্সপেক্টর হিসাবে নিয়োগ প্রক্রিয়ার লিখিত অংশের জন্য স্মার্ট প্রস্তুতি নিতে আজই Live Written App টি ডাউনলোড করুন।
গত ২ ফেব্রুয়ারি বাংলাদেশের রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ এই ৩টি বিভাগের মোট ২২ টি জেলায় একত্রে অনুষ্ঠিত হয় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের ২য় ধাপের পরীক্ষা।
সকল প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ও অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় ভালো করার জন্য এই পরীক্ষার প্রশ্নের ধরনগুলো বুঝা এবং প্রাথমিক শিক্ষক নিয়োগ দ্বিতীয় ধাপের পরীক্ষার ব্যাখ্যা সহ প্রশ্ন সমাধান গুলো জানা একজন চাকরি প্রার্থীর জন্য খুব জরুরি। যা আপনাকে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার পাশাপাশি অন্যান্য প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষাগুলোতেও ভালো করতে সহযোগিতা করবে। এছাড়া যারা এখনও প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য প্রথম ধাপ ও দ্বিতীয় ধাপের প্রশ্নগুলোর ব্যাখ্যাসহ সঠিক উত্তর জানা খুবই গুরুত্বপুর্ণ।
তাই আপনাদের সাথে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ দ্বিতীয় ধাপের পরীক্ষার প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান টি PDF আকারে এখানে শেয়ার করা হল। প্রাথমিক শিক্ষক নিয়োগ দ্বিতীয় ধাপের পরীক্ষার প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান টি PDF আকারে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
ঘরে বসে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, শিক্ষক নিবন্ধন, বার কাউন্সিল, স্পেশাল বিসিএস-সহ ৯ম থেকে ২০তম গ্রেডের সকল চাকরি প্রস্তুতি নিতে Live MCQ APP ইন্সটল করুন এবং চাকরি প্রস্তুতি সংক্রান্ত সকল আপডেট পেতে Live MCQ ফেসবুক পেইজ লাইক করে আমাদের সাথে যুক্ত থাকুন।
সরকারি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দ্বারা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দ্বিতীয় ধাপের আগামী ২ ফেব্রুয়ারি রোজ শুক্রবার অনুষ্ঠিত হবে। পরীক্ষার তারিখে ৩টি বিভাগের (রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ) ২২ জেলার পরীক্ষা অনুষ্ঠিত হবে।
যারা পরীক্ষায় অংশগ্রহণ করতে চান, তাদেরকে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। প্রবেশপত্র ডাউনলোডে যে কোন সমস্যা হলে তাদের সাথে যোগাযোগ করার জন্য প্রথমিক শিক্ষা অধিদপ্তর ২৭ জানুয়ারি থেকে হটলাইন চালু করেছে। হটলাইনের নম্বর হলো ০২-৫৫০৭৪৯২৮। আরও বিস্তারিত জানতে পাশাপাশি টেলিটকের নিকটস্থ কাস্টমার কেয়ারে যোগাযোগ করা যাবে।
প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত নির্দেশনা
পরীক্ষার জন্য প্রবেশপত্র ডাউনলোড করার নির্দেশনা অনুযায়ী, প্রার্থীদেরকে এই ওয়েবসাইটে প্রবেশ করে username এবং password দিয়ে Login করতে হবে অথবা এসএসসি পরীক্ষার রোল, বোর্ড ও পাসের সাল দিয়ে লগইন করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের অবশ্যই ডাউনলোড করা প্রবেশপত্রের রঙিন প্রিন্ট এবং নিজের জাতীয় পরিচয়পত্র (মূল এনআইডি/স্মার্টকার্ড) সঙ্গে আনতে হবে। অতএব, পরীক্ষার সময়ে সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষার্থীদের এই নির্দেশনাগুলি অবশ্যই অনুসরণ করতে হবে।
পরীক্ষাকেন্দ্রে যে কোন পরীক্ষার্থী কোনও বই, উত্তরপত্র, নোট, ক্যালকুলেটর, মোবাইল ফোন, ভ্যানিটি ব্যাগ, পার্স, ঘড়ি, ইলেকট্রনিক ডিভাইস, কমিউনিকেটিভ ডিভাইস অথবা এ-জাতীয় বস্তু সঙ্গে নিয়ে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে বা সঙ্গে রাখতে পারবে না। যদি কোনও পরীক্ষার্থী এসব দ্রব্যসহ পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করে, তাহলে তাঁকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হবে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে।
প্রথম পর্বের (বরিশাল, সিলেট, রংপুর বিভাগ) পরীক্ষা গত ৮ ডিসেম্বরে অনুষ্ঠিত হয়েছিল এবং ২০ ডিসেম্বরে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছিল।
৪৬তম বিসিএস শেষ মুহূর্তের গণিত প্রস্তুতি হবে Live MCQ এর সাথে । এই রুটিনের পরীক্ষাগুলো চক্রাকারে সারাবছর জুড়ে চলমান থাকে। ৪৬তম বিসিএস মূল পরীক্ষার পর বিস্তারিতভাবে প্রস্তুতির জন্য রুটিন প্রদান করা হবে।
১৮তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৫ মার্চ। শেষ পর্যায়ের প্রস্তুতির জন্য হাতে সময় এখন খুবই অল্প। এই সময়ে যতো বেশি মডেল টেস্ট এবং বিভিন্ন বিষয়ের সাবজেক্ট ফাইনাল টেস্ট দিতে পারবেন ততোই নিখুঁত হবে আপনার প্রস্তুতি। আপনার প্রস্তুতিতে সাহায্য করবার লক্ষ্যে Live MCQ টিম ১৮তম শিক্ষক নিবন্ধন (NTRCA) রিভাইসড রুটিনটি সাজিয়েছে।
এবারের এই শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কলেজ ও স্কুল পর্যায় মিলিয়ে মোট আবেদনকারী সংখ্যা ১৮ লক্ষ ৬৫ হাজারেরও বেশি। NTRCA-এর ইতিহাসে এবারই সবচেয়ে বেশি আবেদনকারী আবেদন করেছেন। তাই এবার প্রতিযোগিতার মাত্রাও অনেক বেশি হবে। এই প্রতিযোগিতায় সকল পরীক্ষার্থীর মধ্যে প্রস্তুতিতে এগিয়ে থাকতে হলে যতো দ্রুত সম্ভব সাবজেক্ট ফাইনাল ও মডেল টেস্ট দেয়া শুরু করা দরকার।
১৮তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতির কোর্স প্ল্যানঃ
মোট ২৪টি লাইভ পরীক্ষার সমন্বয়ে এই কোর্স প্ল্যানটি তৈরি করা হয়েছে। এই ২৪টি পরীক্ষার মধ্যে ১৩টি বিষয়ভিত্তিক মিক্সড ফাইনাল, ৪টি সাবজেক্ট ফাইনাল এবং ৭টি ফুল মডেল টেস্ট। Revised এই রুটিনের পরীক্ষা শুরু হবে ৩১ জানুয়ারি, ২০২৪ তারিখে।
আসুল তাহলে এবার জেনে নেয়া যাক এই রিভাইসড রুটিন অনুসারে কতো তারিখে কী কী টপিকের উপর পরীক্ষা অনুষ্ঠিত হবে তার বিস্তারিত বিবরণ।
৩১ জানুয়ারি, ২০২৪ তারিখে হবে ১ম পরীক্ষাটি। এই পরীক্ষার টপিকসমূহ নিম্নরূপ,
পার্ট-১: গণিত
টপিকঃ ল.সা.গু, গ.সা.গু, শতকরা, সুদকষা, লাভ-ক্ষতি।
উৎসঃ ষষ্ঠ থেকে উচ্চ-মাধ্যমিক শ্রেণি পর্যন্ত গণিত বোর্ড বই (NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বই) এবং যেকোনো ভালো মানের একটি গাইড বই।
পার্ট-২: সাধারণ জ্ঞান – বিজ্ঞান বিষয়ক
টপিকঃ বিজ্ঞান মানবদেহ, রোগ ও প্রতিষেধক, স্বাস্থ্য, চিকিৎসা ও পরিবেশ বিজ্ঞান।
উৎসঃ ষষ্ঠ থেকে মাধ্যমিক শ্রেণির বিজ্ঞান বোর্ড বই, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শ্রেণির জীববিজ্ঞান বোর্ড বই (NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বই), ব্রিটানিকা, যেকোনো ভালো মানের গাইড বই (গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম)।
পার্ট-৩: English Grammar
টপিকঃ English Change of parts of speech, Right forms of verbs
উৎসঃ প্রচলিত যেকোনো গাইড বই, High School English Grammar and Composition by Wren and Martin, Advanced Learner’s Grammar and Composition by Chowdhury and Hossain, A Passage to the English Language by S.M. Zakir Hossain, Applied English Grammar and Composition by P. C. Das, English Grammar in Use by Raymond Murphy, Cliffs TOEFL Dictionaries (Oxford, Cambridge, Merriam-Webster etc).
এক্ষেত্রে সব বই পড়া জরুরি নয়। গাইড বইয়ের পাশাপাশি উপর্যুক্ত বইগুলোর যেকোনো একটি পড়লেই হবে
২ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে হবে ২য় পরীক্ষাটি। এই পরীক্ষার টপিকসমূহ হচ্ছে,
পার্ট-১: সাধারণ জ্ঞান – আন্তর্জাতিক বিষয়াবলি
টপিকঃ GK – আন্তর্জাতিক বিষয়াবলি বিশ্ব ভৌগোলিক পরিচিতি (মহাদেশ, দেশ, রাজধানী, মুদ্রা, পার্লামেন্ট এবং নদী, প্রণালী, দ্বীপ, মহাসাগর), আন্তর্জাতিক রাজনীতি ও আনুষঙ্গিক বিষয়াবলি।
উৎসঃ বোর্ড বই (NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বই), ব্রিটানিকা, ওয়ার্ল্ড এটলাস ওয়েবসাইট, সংশ্লিষ্ট ওয়েবসাইট এবং যেকোনো গাইড বই (গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম)।
পার্ট-২: বাংলা ব্যাকরণ
টপিকঃ প্রকৃতি – প্রত্যয়, বাংলা বানান রীতি, ণ-ত্ব ও ষ-ত্ব বিধান, যুক্তাক্ষর বিশ্লেষণ।
উৎসঃ অষ্টম শ্রেণি ও মাধ্যমিক বাংলা ব্যাকরণ বোর্ড বই (NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বই), বাংলা একাডেমির অভিধান অথবা যেকোনো স্কলার (যেমন, ড. হায়াৎ মামুদ)-এর বই। (ব্যাকরণের ক্ষেত্রে গাইড থেকে পড়াশোনা করলে বিতর্কিত বিষয়গুলো বোর্ড বই ও বাংলা একাডেমি অভিধান থেকে ক্রসচেক করে নিতে পারলে ভালো হয়)।
পার্ট-৩: গণিত
টপিকঃ বীজগাণিতিক উৎপাদক, বর্গ ও ঘনসম্বলিত সূত্রাবলি ও প্রয়োগ।
উৎসঃ ষষ্ঠ থেকে উচ্চ-মাধ্যমিক শ্রেণি পর্যন্ত গণিত বোর্ড বই (NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বই) এবং যেকোনো ভালো মানের একটি গাইড বই।
৪ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে ৩য় পরীক্ষাটি। এই পরীক্ষার টপিকসমূহ হলো,
পার্ট-১: English Grammar
টপিকঃ English Completing sentences, Translation from Bengali to English, Translation from English to Bengali.
উৎসঃ প্রচলিত যেকোনো গাইড বই, High School English Grammar and Composition by Wren and Martin, Advanced Learner’s Grammar and Composition by Chowdhury and Hossain, A Passage to the English Language by S.M. Zakir Hossain, Applied English Grammar and Composition by P. C. Das, English Grammar in Use by Raymond Murphy, Cliffs TOEFL Dictionaries (Oxford, Cambridge, Merriam-Webster etc.)
এক্ষেত্রে সকল বই পড়া জরুরি নয়। গাইড বইয়ের পাশাপাশি উপর্যুক্ত বইগুলোর যেকোনো একটি বেছে নিলেই হবে।
পার্ট-২: সাধারণ জ্ঞান – বাংলাদেশ বিষয়াবলি
টপিকঃ বাংলাদেশের ইতিহাস (ব্রিটিশ শাসন, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলন, উপমহাদেশের স্বাধীনতা আন্দোলন ইত্যাদি)।
উৎসঃ বোর্ড বই (বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা সংশ্লিষ্ট NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বই), বাংলাপিডিয়া অথবা যেকোনো ভালো গাইড বই (গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে অবশ্যই কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে নিতে হবে)।
পার্ট-৩: সাধারণ জ্ঞান – কম্পিউটার বিষয়ক
টপিকঃ কম্পিউটার ও প্রযুক্তি কম্পিউটার সংক্রান্ত মৌলিক বিষয় – ইতিহাস, সংগঠন, প্রকারভেদ ইত্যাদি।
উৎসঃ অষ্টম, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শ্রেণির কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বোর্ড বই (NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বই), ব্রিটানিকা, যেকোনো ভালো মানের গাইড বই (গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে অবশ্যই কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে নিতে হবে)।
৬ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে ৪র্থ পরীক্ষাটি হবে। এই পরীক্ষার টপিকসমূহ নিম্নরূপ,
পার্ট-১: সাধারণ জ্ঞান – আন্তর্জাতিক বিষয়াবলি
টপিকঃ জাতিসংঘ, আঞ্চলিক ও অর্থনৈতিক সংগঠন।
উৎসঃ বোর্ড বই (NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বই), ব্রিটানিকা, হিস্টরি.কম, সংশ্লিষ্ট ওয়েবসাইট এবং যেকোনো ভালো মানের গাইড বই (গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে অবশ্যই কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে নিতে হবে)।
পার্ট-২: বাংলা ব্যাকরণ
টপিকঃ বাংলা বাক্য সংকোচন/এক কথায় প্রকাশ, ভাষারীতি ও বিরামচিহ্নের ব্যবহার, যথার্থ অনুবাদ ও শিরোনাম, ধ্বনি পরিবর্তন।
উৎসঃ অষ্টম শ্রেণি ও মাধ্যমিক বাংলা ব্যাকরণ বোর্ড বই (NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়), বাংলা একাডেমির অভিধান অথবা যেকোনো স্কলার (যেমন: ড. হায়াৎ মামুদ)-এর বই। (ব্যাকরণের ক্ষেত্রে গাইড থেকে পড়লে বিতর্কিত বিষয়গুলো বোর্ড বই ও বাংলা একাডেমি অভিধান থেকে ক্রসচেক করে নিতে হবে)।
পার্ট-৩: গণিত
টপিকঃ ল.সা.গু, গ.সা.গু, বাস্তব সমস্যা সমাধানে বীজগাণিতিক সূত্র গঠন ও প্রয়োগ।
উৎসঃ ষষ্ঠ থেকে উচ্চ-মাধ্যমিক শ্রেণি পর্যন্ত গণিত বোর্ড বই (NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়) এবং যেকোনো ভালো মানের একটি গাইড বই।
৮ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে হবে ৫ম পরীক্ষাটি। এই পরীক্ষার টপিকসমূহ নিম্নরূপ,
উৎসঃ ইতিহাস সংক্রান্ত বোর্ড বই (NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়), স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র, বাংলাপিডিয়া ও যেকোনো গাইড বই (গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে অবশ্যই কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে নিতে হবে)।
পার্ট-২: English Grammar
টপিকঃ English Transformation of sentences.
উৎসঃ প্রচলিত যেকোনো গাইড বই, High School English Grammar and Composition by Wren and Martin, Advanced Learner’s Grammar and Composition by Chowdhury and Hossain, A Passage to the English Language by S.M. Zakir Hossain, Applied English Grammar and Composition by P. C. Das, English Grammar in Use by Raymond Murphy, Cliffs TOEFL Dictionaries (Oxford, Cambridge, Merriam-Webster etc.) এক্ষেত্রে সকল বই পড়া জরুরি নয়। গাইড বইয়ের পাশাপাশি উপর্যুক্ত বইগুলোর যেকোনো একটি বেছে নিলেই হবে।
পার্ট-৩: বাংলা ব্যাকরণ
টপিকঃ ভুল সংশোধন বা শুদ্ধকরণ/প্রয়োগ-অপপ্রয়োগ, লিঙ্গ পরিবর্তন।
উৎসঃ অষ্টম শ্রেণি ও মাধ্যমিক বাংলা ব্যাকরণ বোর্ড বই (NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়), বাংলা একাডেমির অভিধান অথবা যেকোনো স্কলার (যেমন: ড. হায়াৎ মামুদ)-এর বই। (ব্যাকরণ – এর ক্ষেত্রে গাইড থেকে পড়াশোনা করলে বিতর্কিত বিষয়গুলো বোর্ড বই ও বাংলা একাডেমি অভিধান থেকে ক্রসচেক করে নিলে উত্তম হবে।)
১০ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে ৬ষ্ঠ (১ম ফুল মডেল টেস্ট) পরীক্ষাটি।
১১ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে ৭ম পরীক্ষাটি। এই পরীক্ষার টপিকসমূহ হলো,
পার্ট-১: গণিত
টপিকঃ সূচক ও লগারিদমের সূত্র ও প্রয়োগ।
উৎসঃ ষষ্ঠ থেকে উচ্চ-মাধ্যমিক শ্রেণি পর্যন্ত গণিত বোর্ড বই (NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়) এবং যেকোনো ভালো মানের একটি গাইড বই।
পার্ট-২: সাধারণ জ্ঞান – কম্পিউটার বিষয়ক
টপিকঃ কম্পিউটার পেরিফেরালস, দৈনন্দিন জীবনে কম্পিউটার ও তথ্য প্রযুক্তির ব্যবহার (শিক্ষা, চিকিৎসা, খেলাধুলা, হোম)।
উৎসঃ অষ্টম, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শ্রেণির কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়], ব্রিটানিকা, যেকোনো গাইড বই (গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে অবশ্যই কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে নিতে হবে)।
পার্ট-৩: সাধারণ জ্ঞান – বাংলাদেশ বিষয়াবলি
টপিকঃআন্তর্জাতিক সম্পর্ক-এ বাংলাদেশ, বিভিন্ন সংস্থায় বাংলাদেশের সদস্যপদ, বাংলাদেশের মানব সম্পদ উন্নয়ন (প্রবাসী প্রেরণ ও প্রবাসী আয় পরিস্থিতি)।
উৎসঃ বোর্ড বই (NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়), ব্রিটানিকা, হিস্টরি.কম, সংশ্লিষ্ট ওয়েবসাইট, বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা, বাজেট এবং যেকোনো গাইড বই (গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে অবশ্যই কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে নিতে হবে)।
১২ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে ৮ম পরীক্ষাটি। এই পরীক্ষার টপিকসমূহ হলো,
পার্ট-১: সাধারণ জ্ঞান – বাংলাদেশ বিষয়াবলি
টপিকঃ একাত্তরের অসহযোগ আন্দোলন ও মুক্তিযুদ্ধ।
উৎসঃ ইতিহাস সংক্রান্ত বোর্ড বই (NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়), স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র, বাংলাপিডিয়া বাংলাদেশ আওয়ামীলীগ সহ সংশ্লিষ্ট ওয়েবসাইট ও যেকোনো গাইড বই (গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে অবশ্যই কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে নিতে হবে)।
পার্ট-২: English Grammar
টপিকঃ English Spelling, Synonyms and Antonyms.
উৎসঃ প্রচলিত যেকোনো গাইড বই, High School English Grammar and Composition by Wren and Martin, Advanced Learner’s Grammar and Composition by Chowdhury and Hossain, A Passage to the English Language by S.M. Zakir Hossain, Applied English Grammar and Composition by P. C. Das, English Grammar in Use by Raymond Murphy, Cliffs TOEFL Dictionaries (Oxford, Cambridge, Merriam-Webster etc.) এক্ষেত্রে সকল বই পড়া জরুরি নয়। গাইড বইয়ের পাশাপাশি উপর্যুক্ত বইগুলোর যেকোনো একটি বেছে নিলেই হবে।
পার্ট-৩: গণিত
টপিকঃ পরিমিতি ও ত্রিকোণমিতি সম্পর্কিত সাধারণ ধারণা, নিয়ম ও প্রয়োগ।
উৎসঃ ষষ্ঠ থেকে উচ্চ-মাধ্যমিক শ্রেণি পর্যন্ত গণিত বোর্ড বই (NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়) এবং যেকোনো ভালো মানের একটি গাইড বই।
১৪ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে ৯ম পরীক্ষাটি। এই পরীক্ষার টপিকসমূহ হলো,
পার্ট-১: গণিত
টপিকঃ বাস্তব সংখ্যা, সরল সমীকরণ, সরল সহ-সমীকরণ।
উৎসঃ ষষ্ঠ থেকে উচ্চ-মাধ্যমিক শ্রেণি পর্যন্ত গণিত বোর্ড বই (NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়) এবং যেকোনো ভালো মানের একটি গাইড বই।
পার্ট-২: বাংলা ব্যাকরণ
টপিকঃ পদ প্রকরণ, কাল, উপসর্গ, বাক্য।
উৎসঃ অষ্টম শ্রেণি ও মাধ্যমিক বাংলা ব্যাকরণ বোর্ড বই (NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়), বাংলা একাডেমির অভিধান অথবা যেকোনো স্কলার (যেমন: ড. হায়াৎ মামুদ)-এর বই। (ব্যাকরণের ক্ষেত্রে গাইড থেকে পড়াশোনা করলে বিতর্কিত বিষয়গুলো বোর্ড বই ও বাংলা একাডেমি অভিধান থেকে ক্রসচেক করে নেয়া দরকার)।
পার্ট-৩: সাধারণ জ্ঞান – বাংলাদেশ বিষয়াবলি
টপিকঃ বাংলার সংস্কৃতি, বাংলাদেশের জাতীয় বিষয়াবলী, বাংলাদেশের সমাজজীবন, সমস্যা, জনমিতিক পরিচয়।
উৎসঃ ইতিহাস সংক্রান্ত বোর্ড বই (NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়), বাংলাপিডিয়া, জনশুমারির রিপোর্ট ও মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক শ্রেণির পৌরনীতি বোর্ড বই (NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়), যেকোনো গাইড বই (গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে নিতে হবে)।
১৬ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে ১০ম পরীক্ষাটি। এই পরীক্ষার টপিকসমূহ হলো,
পার্ট-১: বাংলা সাহিত্য
টপিকঃ বাংলা সাহিত্যের প্রাচীন যুগ, মধ্যযুগ ও বাংলা সাহিত্য বিষয়ক পত্রিকা।
উৎসঃ ষষ্ঠ থেকে উচ্চ-মাধ্যমিক শ্রেণি পর্যন্ত বাংলা সাহিত্যপাঠ বোর্ড বই (NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়), যেকোনো একজন ভালো একাডেমিক লেখকের বই; বাংলাপিডিয়া; বাজারে প্রচলিত যেকোনো ভালো গাইড বই (গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে নিতে হবে)।
পার্ট-২: English Grammar
টপিকঃ English Number, Voice, Idioms and Phrases.
উৎসঃ প্রচলিত যেকোনো গাইড বই, High School English Grammar and Composition by Wren and Martin, Advanced Learner’s Grammar and Composition by Chowdhury and Hossain, A Passage to the English Language by S.M. Zakir Hossain, Applied English Grammar and Composition by P. C. Das, English Grammar in Use by Raymond Murphy, Cliffs TOEFL Dictionaries (Oxford, Cambridge, Merriam-Webster etc.) এক্ষেত্রে সকল বই পড়া জরুরি নয়। গাইড বইয়ের পাশাপাশি উপর্যুক্ত বইগুলোর যেকোনো একটি বেছে নিলেই হবে।
পার্ট-৩: সাধারণ জ্ঞান – বাংলাদেশ বিষয়াবলি
টপিকঃ রাষ্ট্র, নাগরিকতা, সরকার ও রাজনীতি, সরকারি ও বেসরকারি লক্ষ্য, নীতি, পরিকল্পনা (অর্থনৈতিক, সামাজিক, স্বাস্থ্য ও শিক্ষা), কর্মসূচি।
উৎসঃ অষ্টম, মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক শ্রেণির পৌরনীতি বোর্ড বই (NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়), জাতিসংঘসহ সংশ্লিষ্ট ওয়েবসাইট এবং যেকোনো গাইড বই (গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে নিতে হবে)।
১৮ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে ১১তম পরীক্ষাটি। এই পরীক্ষার টপিকসমূহ হলো,
পার্ট-১: গণিত
টপিকঃ রেখা, কোণ ও বৃত্ত ক্ষেত্রফল সম্পর্কিত সাধারণ ধারণা, নিয়ম ও প্রয়োগ।
উৎসঃ ষষ্ঠ থেকে উচ্চ-মাধ্যমিক শ্রেণি পর্যন্ত গণিত বোর্ড বই (NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়) এবং যেকোনো ভালো মানের একটি গাইড বই।
পার্ট-২: সাধারণ জ্ঞান – আন্তর্জাতিক বিষয়াবলি
টপিকঃ বৈশ্বিক জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ, নবায়নযোগ্য শক্তি, পরিবেশ বিষয়ক ইস্যু ও সংস্থা, বিভিন্ন পুরস্কার ও সম্মাননা।
উৎসঃ ভূগোল ও পরিবেশ সম্পর্কিত অষ্টম, মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক শ্রেণির বোর্ড বই (NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়), বাংলাপিডিয়া, ওয়ার্ল্ড এটলাস ওয়েবসাইট, ব্রিটানিকা সংশ্লিষ্ট ওয়েবসাইট এবং যেকোনো গাইড বই (গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে নিতে হবে)।
পার্ট-৩: English Grammar
টপিকঃ Fill in the blanks with appropriate words, Meaning of Proverbs and Phrases.
উৎসঃ প্রচলিত যেকোনো গাইড বই, High School English Grammar and Composition by Wren and Martin, Advanced Learner’s Grammar and Composition by Chowdhury and Hossain, A Passage to the English Language by S.M. Zakir Hossain, Applied English Grammar and Composition by P. C. Das, English Grammar in Use by Raymond Murphy, Cliffs TOEFL Dictionaries (Oxford, Cambridge, Merriam-Webster etc.)এক্ষেত্রে সকল বই পড়া জরুরি নয়। গাইড বইয়ের পাশাপাশি উপর্যুক্ত বইগুলোর যেকোনো একটি বেছে নিলেই হবে।
২০ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে ১২তম (২য় ফুল মডেল টেস্ট) পরীক্ষাটি।
২২ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে ১৩তম পরীক্ষাটি। এই পরীক্ষার টপিকসমূহ হলো,
পার্ট-১: সাধারণ জ্ঞান – বাংলাদেশ বিষয়াবলি
টপিকঃ বাংলাদেশের অর্থনীতি (খাত, আমদানি, রপ্তানি ইত্যাদি), সম্পদ (বন, কৃষি, শিল্প, পানি), যোগাযোগ ব্যবস্থা [অর্থনৈতিক সমীক্ষা, বাজেট, ও অন্যান্য সমীক্ষা)।
উৎসঃ যেকোনো গাইড বই, NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বোর্ড বই, সর্বশেষ প্রকাশিত অর্থনৈতিক সমীক্ষা, বাজেট, কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থগ্রন্থ, EPB -এর আমদানি-রপ্তানি রিপোর্ট। (গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে নিতে হবে)।
পার্ট-২: গণিত
টপিকঃ ত্রিভুজ, চতুর্ভুজ ও অন্যান্য বহুভুজ সংক্রান্ত ক্ষেত্রফল ও অন্যান্য প্রয়োগ।
উৎসঃ ষষ্ঠ থেকে উচ্চ-মাধ্যমিক শ্রেণি পর্যন্ত গণিত বোর্ড বই (NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়) এবং যেকোনো ভালো মানের একটি গাইড বই।
পার্ট-৩: English Grammar
টপিকঃ Word and Sentence Meaning, Identifying Correct sentence, Identifying incorrect part of sentence etc.
উৎসঃ প্রচলিত যেকোনো গাইড বই, High School English Grammar and Composition by Wren and Martin, Advanced Learner’s Grammar and Composition by Chowdhury and Hossain, A Passage to the English Language by S.M. Zakir Hossain, Applied English Grammar and Composition by P. C. Das, English Grammar in Use by Raymond Murphy, Cliffs TOEFL Dictionaries (Oxford, Cambridge, Merriam-Webster etc.)
এক্ষেত্রে সকল বই পড়া জরুরি নয়। গাইড বইয়ের পাশাপাশি উপর্যুক্ত বইগুলোর যেকোনো একটি বেছে নিলেই হবে।
২৪ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে ১৪তম পরীক্ষাটি। এই পরীক্ষার টপিকসমূহ হচ্ছে,
পার্ট-১: সাধারণ জ্ঞান – আন্তর্জাতিক বিষয়াবলি
টপিকঃ বৈশ্বিক নিরাপত্তা, নিরাপত্তা সংক্রান্ত ইস্যু ও সংস্থা, আন্তর্জাতিক রাজনীতি ও আনুষঙ্গিক বিষয়াবলি।
উৎসঃ বোর্ড বই (NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়), ব্রিটানিকা, হিস্টরি.কম, সংশ্লিষ্ট ওয়েবসাইট এবং যেকোনো গাইড বই (গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে নিতে হবে)।
পার্ট-২: বাংলা সাহিত্য
টপিকঃ বাংলা সাহিত্যের আধুনিক যুগের গুরুত্বপূর্ণ লেখক (মীর মশাররফ হোসেন, ফররুখ আহমেদ, বেগম রোকেয়া, দীনবন্ধু মিত্র, কায়কোবাদ, বাংলা সাহিত্যের পঞ্চপান্ডব ও সমসাময়িক গুরুত্বপূর্ণ লেখক)। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ বিষয়ক সাহিত্য, কবি সাহিত্যিকদের ছদ্মনাম ও উপাধি।
উৎসঃ ষষ্ঠ থেকে উচ্চ-মাধ্যমিক শ্রেণি পর্যন্ত বাংলা সাহিত্যপাঠ বোর্ড বই (NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়), যেকোনো একজন ভালো একাডেমিক লেখকের বই, বাংলাপিডিয়া, বাজারে প্রচলিত যেকোনো ভালো মানের গাইড বই (গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে নিতে হবে)।
পার্ট-৩: সাধারণ জ্ঞান
টপিকঃ GK – বিজ্ঞান প্রাত্যহিক জীবনে বিজ্ঞান (পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞান সংশ্লিষ্ট মৌলিক বিষয়)।
উৎসঃ ষষ্ঠ থেকে মাধ্যমিক শ্রেণির বিজ্ঞান বোর্ড বই, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শ্রেণির পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞান বোর্ড বই (NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়), ব্রিটানিকা, যেকোনো গাইড বই (গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে নিতে হবে)।
২৬ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে ১৫তম পরীক্ষাটি। এই পরীক্ষার টপিকসমূহ নিম্নরূপ,
পার্ট-১: সাধারণ জ্ঞান
টপিকঃ GK – বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি সাম্প্রতিক গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু ও ঘটনাবলি।
উৎসঃ জাতীয় ও আন্তর্জাতিক পত্রিকা রিপোর্ট, সংশ্লিষ্ট ওয়েবসাইট, Live MCQ – সাম্প্রতিক সমাচার এবং যেকোনো গাইডবই (গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে নিতে হবে)।
পার্ট-২: বাংলা ব্যাকরণ
টপিকঃ বাংলা ধ্বনি, বর্ণ, শব্দ, বাংলা ভাষা ও এর ক্রমবিকাশ (সিলেবাস বহির্ভূত অন্যান্য গুরুত্বপূর্ণ টপিক)।
উৎসঃ অষ্টম শ্রেণি ও মাধ্যমিক বাংলা ব্যাকরণ বোর্ড বই (NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়), বাংলা একাডেমির অভিধান অথবা যেকোনো স্কলার (যেমন: ড. হায়াৎ মামুদ)-এর বই। (ব্যাকরণ – এর ক্ষেত্রে গাইড থেকে পড়াশোনা করলে বিতর্কিত বিষয়গুলো বোর্ড বই ও বাংলা একাডেমি অভিধান থেকে ক্রসচেক করে নিতে হবে।)
পার্ট-৩: সাধারণ জ্ঞান – বাংলাদেশ বিষয়াবলি
টপিকঃ বাংলাদেশের অর্থনীতি (খাত, আমদানি, রপ্তানি ইত্যাদি), সম্পদ (বন, কৃষি, শিল্প, পানি), যোগাযোগ ব্যবস্থা [অর্থনৈতিক সমীক্ষা, বাজেট, ও অন্যান্য সমীক্ষা)।
উৎসঃ যেকোনো গাইড বই, NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বোর্ড বই, সর্বশেষ প্রকাশিত অর্থনৈতিক সমীক্ষা, বাজেট, কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থগ্রন্থ, EPB -এর আমদানি-রপ্তানি রিপোর্ট। (গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে নিতে হবে)।
২৮ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে ১৬তম সাবজেক্ট ফাইনাল – সাধারণ জ্ঞান সম্পূর্ণ (বিজ্ঞান ও কম্পিউটারসহ) পরীক্ষাটি।
২৯ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে ১৭তম (৩য় ফুল মডেল টেস্ট) পরীক্ষাটি।
১ মার্চ, ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে ১৮তম (সাব্জেক্ট ফাইনাল – বাংলা সাহিত্য ও ব্যাকরণ) পরীক্ষাটি।
৩ মার্চ, ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে ১৯তম (সাব্জেক্ট ফাইনাল – গণিত) পরীক্ষাটি।
৫ মার্চ, ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে ২০তম (সাব্জেক্ট ফাইনাল – English Grammar and Literature) পরীক্ষাটি।
৭ মার্চ, ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে ২১তম (ফাইনাল ফুল মডেল টেস্ট-১) পরীক্ষাটি।
৯ মার্চ, ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে ২২তম (ফাইনাল ফুল মডেল টেস্ট-২) পরীক্ষাটি।
১১ মার্চ, ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে ২৩তম (ফাইনাল ফুল মডেল টেস্ট-৩) পরীক্ষাটি।
১৩ মার্চ, ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে ২৪তম (ফাইনাল ফুল মডেল টেস্ট-৪) পরীক্ষাটি।
Live MCQ অ্যাপের হোম পেইজের PDF Section-এর ‘রুটিন ও কারিকুলাম’ অপশন থেকে ডাউনলোড করে নিতে পারবেন।
১৮তম NTRCA নিয়োগ প্রস্তুতি প্যাকেজের বিস্তারিতঃ
মাত্র ৩৯৮ টাকার মূল্যমানের ১৮তম নিবন্ধন প্রিলি পরীক্ষা পর্যন্ত মেয়াদী এই প্যাকেজে উপরের ২৪টি লাইভ পরীক্ষার পাশাপাশি আপনি জব সল্যুশন ভিডিয়ো ক্লাস ও অন্যান্য গুরুত্বপূর্ণ PDF লেকচারও পাবেন। এই ভিডিয়ো ক্লাস এবং PDF লেকচারসমূহ আপনার শেষ পর্যায়ের প্রস্তুতিতে বিশেষভাবে সহায়ক হবে।
এই প্যাকেজটি নিয়ে রিভাইসড রুটিনটি ঠিক মতো অনুসরণ করলে আপনি চূড়ান্ত পরীক্ষার আগেই অন্তত একবার ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সাজেশন পুরোপুরিভাবে শেষ করতে পারবেন।
এক্ষেত্রে উল্লেখ্য, আপনার যদি Live MCQ-এর কোন প্রিমিয়াম প্যাকেজ নেয়া থাকে তাহলে এই রুটিনের সকল পরীক্ষা ফ্রি-তে দিতে পারবেন এবং Live MCQ প্রতি মাসের ১০, ২০ ও ৩০ তারিখ একটি করে ফুল মডেল টেস্ট নিয়ে থাকে।
তাই আর দেরি না করে ঘরে বসেই ১৮তম শিক্ষক নিবন্ধন (NTRCA) সহ সকল চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য Live MCQ অ্যাপ ইনস্টল করুন এখনি।