Category: Exam Date

  • ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা | পরীক্ষা শুরু ২৮ আগস্ট ২০২৪ তারিখে

    ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা | পরীক্ষা শুরু ২৮ আগস্ট ২০২৪ তারিখে

    ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করল বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ ৪ জুলাই তারিখ ৪৬তম বিসিএস পরীক্ষার তারিখ ঘোষণা করল সংস্থাটি। ঘোষণা মতে আগামী ২৮ আগস্ট ২০২৪ তারিখ থেকে ৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে গত ৯ মে ২০২৪ তারিখে ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করে পিএসসি যেখানে সর্বমোট ১০ হাজার ৬৩৮ জন পরীক্ষার্থী ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হন। ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষাগুলো নির্দিষ্ট তারিখ গুলোতে সকাল ১০ টা থেকে লিখিত পরীক্ষা শুরু হবে। তবে পদ সংশ্লিষ্ট বিষয়গুলোর ক্ষেত্রে দুপুর ১২ টায় পরীক্ষা শুরু হবে বলে জানা যায়। ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি, কেন্দ্র তালিকা ও আসন বিন্যাস পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।

    এক নজরে ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি

    উল্লেখ্য যে গত ৩০ নভেম্বর ২০২৩ তারিখে ৪৬তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি। উক্ত পরীক্ষায় আবেদন করেছিলেন সর্বমোট ৩ লাখ ২৫ হাজার ৬০৮ জন পরীক্ষার্থী। যার মধ্য ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৭৫ শতাংশ। অর্থাৎ ২ লাখ ৫৪ হাজার ৪২৫ জন পরিক্ষার্থী ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এবং প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করেন নি ৮৩ হাজার ৪২৫ জন পরীক্ষার্থী।

    ৪৬তম বিসিএসের মাধ্যমে মোট ৩,১৪০টি ক্যাডার প্রদান করা হবে। যার মধ্যে সহকারী সার্জন হিসাবে ১,৬৮২ জন, সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন, শিক্ষা ক্যাডারে ৫২০ জন, প্রশাসন ক্যাডারে ২৭৪ জন, পররাষ্ট্র ক্যাডারে ১০ জন, পুলিশ ক্যাডারে ৮০ জন, আনসার ক্যাডারে ১৪ জন, মৎস্য ক্যাডারে ২৬ জন এবং গণপূর্ত ক্যাডারে ৬৫ জন নিয়োগ প্রদান করা হবে।

  • জনতা ব্যাংক পিএলসি ফিনান্সিয়াল এনালিস্ট পদের প্রিলি ও লিখিত পরীক্ষার সময়সূচি

    জনতা ব্যাংক পিএলসি ফিনান্সিয়াল এনালিস্ট পদের প্রিলি ও লিখিত পরীক্ষার সময়সূচি

    প্রিয় চাকরি প্রার্থীগণ আশাকরি ভালো আছেন। আপনারা জেনে অনেক আনন্দিত হবেন যে দীর্ঘ অপেক্ষার পর জনতা ব্যাংক পিএলসি ফিনান্সিয়াল এনালিস্ট পদের প্রিলি ও লিখিত পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে। আজ ৩ জুলাই ২০২৪ তারিখে বাংলাদেশ ব্যাংকের একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই সময়সূচি প্রকাশ করা হয়।

    জনতা ব্যাংক ফিনান্সিয়াল এনালিস্ট পদের পরীক্ষার সময়সূচিঃ

    বিজ্ঞপ্তিতে বলা হয় আগামী ২৬ জুলাই ২০২৪ তারিখে সিনিয়র অফিসার (ফিনান্সিয়াল এনালিস্ট) পদের প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিনে এই পদের ১ ঘন্টাব্যাপী MCQ টেস্ট পরীক্ষা এবং ২ ঘন্টাব্যাপী লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষার কেন্দ্র তালিকা পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।

    জনতা ব্যাংক ফিনান্সিয়াল এনালিস্ট পদের পরীক্ষার মানবন্টনঃ

    ১০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষার মধ্যে বাংলায় ১২.৫ নম্বর, ইংরেজিতে ১২.৫ নম্বর, গণিতে ১২.৫ নম্বর, সাধারণ জ্ঞানে ১২.৫ নম্বর এবং ব্যাংকিং / অর্থনীতি, ব্যাবস্থাপনা / হিসাবরক্ষণ থেকে ৫০ নম্বর বরাদ্দ থাকবে। লিখিত পরীক্ষার ২০০ নম্বরের মধ্যে বাংলা ফোকাস রাইটিং এ ২০ নম্বর, ইংরেজি ফোকাস রাইটিং এ ২০ নম্বর এবং ব্যাংকিং / অর্থনীতি, ব্যাবস্থাপনা / হিসাবরক্ষণ থেকে ১৬০ নম্বর বরাদ্দ থাকবে

    জনতা ব্যাংক ফিনান্সিয়াল এনালিস্ট পদের এডমিট কার্ড ডাউনলোডঃ

    জনতা ব্যাংকের ফিনান্সিয়াল এনালিস্ট পদের জন্য অনলাইনে আবেদনকারী প্রার্থীদের প্রবেশপত্র বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট http://erecruitment.bb.org এ আপলোড করা হয়েছে। এই ওয়েবসাইট থেকে প্রার্থীদের প্রবেশপত্র সংগ্রহ করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

    এক নজরে জনতা ব্যাংক ফিনান্সিয়াল এনালিস্ট পদের পরীক্ষার সময়সূচি, মানবন্টন ও এডমিট কার্ড সংক্রান্ত বিজ্ঞপ্তি টি দেখে নিন

    ব্যাংক ফিনান্সিয়াল এনালিস্ট পদের পরীক্ষার সময়সূচি, মানবন্টন ও এডমিট কার্ড সংক্রান্ত বিজ্ঞপ্তি

    উল্লেখ্য যে গত ১২ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে জনতা ব্যাংক পিএলসি ফিনান্সিয়াল এনালিস্ট পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এই নিয়োগে শূন্য পদের সংখ্যা ২১ টি। জনতা ব্যংকের সিনিয়র অফিসার ফিনান্সিয়াল এনালিস্ট পদ টি সরকারি বেতন স্কেল ৯ম গ্রেডের অন্তর্ভুক্ত।

  • ৪৪তম বিসিএস মৌখিক পরীক্ষার পরিবর্তিত সময়সূচি

    ৪৪তম বিসিএস মৌখিক পরীক্ষার পরিবর্তিত সময়সূচি

    প্রিয় চাকরি প্রত্যাশীগণ বহুল প্রত্যাশিত ৪৪তম বিসিএস মৌখিক পরীক্ষার পরিবর্তিত সময়সূচি প্রকাশিত হয়েছে। ২৫ জুন ২০২৪ তারিখে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন তারিখ টি প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। নতুনভাবে পুনর্বিন্যাসকৃত সময়সূচি অনুযায়ী আগামী ৯ জুলাই ২০২৪ তারিখ থেকে ৪৪তম বিসিএস মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে যা ৫ আগস্ট ২০২৪ তারিখ পর্যন্ত চলমান থাকবে। এই সময়ের ভিতর নির্ধারিত তারিখে নির্ধারিত রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থীদের মৌখিক পরীক্ষা বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের প্রধান কার্যালয় আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকায় অনুষ্ঠিত হবে। এর আগে গত ২৯ এপ্রিল ২০২৪ তারিখে ৪৪তম বিসিএস মৌখিক / ভাইভা পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছিল। যেখানে ৮ মে ২০২৪ তারিখ থেকে ৩১ জুলাই ২০২৪ তারিখ পর্যন্ত পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

    আরও দেখুনঃ ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন সমাধান PDF
    আরও দেখুনঃ ৪৪তম বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন PDF

    এক নজরে ৪৪তম বিসিএস মৌখিক পরীক্ষার পরিবর্তিত সময়সূচি

    হাজারো প্রতিযোগীর সাথে ঘরে বসেই দেশের প্রথম ও সর্ববৃহৎ চাকরির প্রস্তুতি প্ল্যাটফর্মের মাধ্যমে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, Bar Council, BJS –সহ সকল চাকরির প্রস্তুতির জন্য Live MCQ অ্যাপ টি ইনস্টল করুন।

    গত ৩০ নভেম্বর ২০২১ তারিখে ৪৪তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। উক্ত পরীক্ষায় সর্বমোট ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন পরীক্ষার্থী আবেদন করেছিলেন। ২০২২ সালের ২৭ মে তারিখে ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত প্রিলিমিনারি পরীক্ষায় ১৫ হাজার ৭০৮ জন প্রার্থী উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হন। সম্প্রতি ২০২৪ সালের ৩ এপ্রিল ৪৪তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় যেখানে সর্বমোট সর্বমোট ১১ হাজার ৭৩২ জন প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়।

    ৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১৭১০ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০ জন, পররাষ্ট্র ক্যাডারে ১০ জন, আনসার ক্যাডারে ১৪ জন, নিরীক্ষা ও হিসাব ক্যাডারে ৩০ জন, কর ক্যাডারে ১১ জন, সমবায় ক্যাডারে ৮ জন, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক ক্যাডারে ৭ জন, তথ্য ক্যাডারে ১০ জন, ডাকে ২৩ জন, বাণিজ্যে ৬ জন, পরিবার পরিকল্পনায় ২৭ জন, খাদ্যে ৩ জন, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ জন ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নিয়োগ দেওয়া হবে।

  • সমন্বিত ৪ ব্যাংক সিনিয়র অফিসার আইটি পদের মৌখিক পরীক্ষার সময়সূচি

    সমন্বিত ৪ ব্যাংক সিনিয়র অফিসার আইটি পদের মৌখিক পরীক্ষার সময়সূচি

    প্রিয় ব্যাংক জব প্রত্যাশীগণ সমন্বিত ৪ ব্যাংক সিনিয়র অফিসার (আইটি) পদের মৌখিক পরীক্ষার সময়সূচি সংক্রান্ত আলোচনায় আপনাদের স্বাগতম। আপনারা জেনে অনেক খুশি হবেন যে বহুল প্রতীক্ষিত সমন্বিত ৪ ব্যাংকের সিনিয়র অফিসার আইটি পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে।

    গত ২২ ডিসেম্বর ২০২১ তারিখে ২২২ টি শূন্য পদে সমন্বিত ৪ ব্যাংকের সিনিয়র অফিসার আইটি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক যার Job ID 10149। ২০২০ সাল ভিত্তিক এই নিয়োগের প্রথম পর্যায়ে প্রিলিমিনারি পরীক্ষা সম্পন্ন করা হয় এবং প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা গত ১৩ অক্টোবর ২০২৩ তারিখে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সর্বমোট ১৫২ জন প্রার্থী উত্তীর্ণ হন যাদের মৌখিক পরীক্ষার সময়সূচি এই বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশিত হল। বিজ্ঞপ্তি অনুসারে আগামী ৩০ জুন ২০২৪ তারিখ সকাল ৮:৩০ থেকে থেকে সমন্বিত ৪ ব্যাংকের সিনিয়র অফিসার আইটি পদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে যা ৩ জুলাই তারিখ পর্যন্ত চলবে।

    এক নজরে সমন্বিত ৪ ব্যাংক সিনিয়র অফিসার আইটি পদের মৌখিক পরীক্ষার সময়সূচি দেখে নিন

    সমন্বিত ৪ ব্যাংক সিনিয়র অফিসার আইটি পদের মৌখিক পরীক্ষার সময়সূচি
  • জনতা ব্যাংকের রুরাল ক্রেডিট / আরসি অফিসার পদের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি ২০২৪

    জনতা ব্যাংকের রুরাল ক্রেডিট / আরসি অফিসার পদের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি ২০২৪

    ২০২১ সাল ভিত্তিক জনতা ব্যাংকের রুরাল ক্রেডিট / আরসি অফিসার পদের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। আগামী ২৮ জুন ২০২৪ তারিখে ঢাকা সিটিকর্পোরেশনদ্বয়ের বিভিন্ন কেন্দ্রে সকাল ১০:০০ টা থেকে বেলা ১১:০০ টা পর্যন্ত ঘন্টাব্যাপী এই প্রিলিমিনারি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। পরীক্ষার আসন বিন্যাস ও পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্যাবলী পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট এবং Live MCQ এর ওয়েবসাইট এবং ফেসবুক পেইজে প্রকাশ করা হবে। এ বিষয়ে যেকোন প্রয়োজনে প্রার্থীদের info.bscs@bb.org.bd এই ইমেইলে যোগাযোগ করার পরামর্শ প্রদান করে হয়েছে।

    ১০০ নম্বরের এই প্রিলিমিনারি পরীক্ষায় পরীক্ষায় বাংলায় ২৫ নম্বর, ইংরেজিতে ২৫ নম্বর, গণিতে ২০ নম্বর, সাধারণ জ্ঞানে ২০ নম্বর এবং বেসিক কম্পিউটার জ্ঞানে ১০ নম্বর বরাদ্দ থাকবে।

    এক নজরে জনতা ব্যাংকের রুরাল ক্রেডিট / আরসি অফিসার পদের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি ২০২৪ দেখে নিন

    উল্লেখ্য যে গত ১০ জানুয়ারি ২০২৩ তারিখে ৩৫১ টি শূন্য পদের নিয়োগ প্রদান করার লক্ষ্যে জনতা ব্যাংকের রুরাল ক্রেডিট অফিসার / আরসি অফিসার পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। উক্ত পদের বিপরীতে প্রার্থীদের করা আবেদনসমূহ পর্যালোচনা করে যোগ্য বিবেচিত প্রার্থীরা এই প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করবেন। জনতা ব্যাংকের রুরাল ক্রেডিট অফিসার / আরসি অফিসার পদ টি সরকারি বেতন স্কেল ১০ম গ্রেডের অন্তর্ভুক্ত। এই নিয়োগের Job ID: 10182।

    জনতা ব্যাংকের রুরাল ক্রেডিট / আরসি অফিসার পদের প্রিলিমিনারি পরীক্ষার আসন বিন্যাস

  • ডাক অধিদপ্তরের উপজেলা পোস্টমাস্টার পদের লিখিত পরীক্ষার তারিখ

    ডাক অধিদপ্তরের উপজেলা পোস্টমাস্টার পদের লিখিত পরীক্ষার তারিখ

    প্রিয় চাকরি প্রার্থীগণ ডাক বিভাগের উপজেলা পোস্টমাস্টার পদের লিখিত পরীক্ষার তারিখ সংক্রান্ত আলোচনায় আপনাদের স্বাগতম। আপনারা জেনে আনন্দিত হবে যে আজ ১৩ জুন ২০২৪ তারিখে ডাক বিভাগের উপজেলা পোস্টমাস্টার পদের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে। আগামী ২৯ জুলাই ২০২৪ তারিখে ঢাকার শেরে বাংলা নগর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে সকাল ১০ টা থেকে বেলা ১১:৩০ ঘটিকা পর্যন্ত দেড় ঘন্টাব্যাপী ৭০ নম্বরের এই লিখিত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে।

    আরও দেখুনঃ ডাক বিভাগের উপজেলা পোষ্টমাসটার পদের বাছাই পরীক্ষার প্রশ্ন

    এক নজরে ডাক অধিদপ্তরের উপজেলা পোস্টমাস্টার পদের লিখিত পরীক্ষার তারিখ সহ বিস্তারিত দেখুন

    ডাক অধিদপ্তরের উপজেলা পোস্টমাস্টার পদের লিখিত পরীক্ষার তারিখ

    উল্লেখ্য যে গত ১১ জুলাই ২০২১ তারিখে ৯৬ টি শূন্য পদে ডাক বিভাগের উপজেলা পোষ্টমাস্টার পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এর পরে প্রায় দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর গত ১৯ মে ২০২৪ তারিখে ডাক অধিদপ্তরের উপজেলা পোষ্টমাস্টার পদের বাছাই পরীক্ষার তারিখ ও আসন বিন্যাস প্রকাশিত হয়। নির্ধারিত পরীক্ষার তারিখ অনুযায়ী সম্প্রতি ৩১ জুলাই ২০২৪ তারিখে ডাক অধিদপ্তরের উপজেলা পোষ্টমাস্টার পদের বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবং পরবর্তীতে ২ জুন ২০২৪ তারিখে ডাক অধিদপ্তরের উপজেলা পোষ্টমাস্টার পদের বাছাই পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় যেখানে ১ হাজার ৭৯১ জন প্রার্থী উত্তীর্ণ হন। ডাক অধিদপ্তরের উপজেলা পোষ্টমাস্টার পদ টি সরকারি বেতন স্কেল ১৩তম গ্রেডের অন্তর্ভুক্ত।

    ঘরে বসেই ৯ম-২০তম গ্রেডের সকল চাকরির প্রস্তুতি নিতে Live MCQ অ্যাাপ টি ইন্সটল করুন।

  • বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন পদের বাছাই পরীক্ষার তারিখ ও আসন বিন্যাস

    বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন পদের বাছাই পরীক্ষার তারিখ ও আসন বিন্যাস

    প্রিয় চাকরি প্রার্থীগণ বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন পদের বাছাই পরীক্ষার তারিখ ও আসন বিন্যাস সংক্রান্ত আলোচনায় আপনাদের স্বাগতম। আপনারা জেনে খুশি হবে যে গত ১১ জুন ২০২৪ তারিখে বাংলাদেশ রেলওয়ের পয়েন্টসম্যান, সহকারী লোকোমোটিভ মাস্টার, ফিল্ড কনুনগো ও আমিন পদের বাছাই পরীক্ষার তারিখ ও আসন বিন্যাস প্রকাশিত হয়েছে। আগামই ২৮ জুন ২০২৪ তারিখে ঢাকা সিটিকর্পোরেশন দ্বয়ের বিভিন্ন কেন্দ্রে বাংলাদেশ রেলওয়ের এই উল্লেখিত পদগুলোর বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

    একই দিনের সকাল ১০:০০ ঘটিকা থেকে ১১:০০ ঘটিকা পর্যন্ত পয়েন্টসম্যান পদের বাছাই পরীক্ষা, সকাল ১০:০০ ঘটিকা থেকে বেলা ১১:৩০ ঘটিকা পর্যন্ত ফিল্ড কনুনগো পদের বাছাই পরীক্ষা এবং বিকাল ৩ঃ০০ ঘটিকা থেকে ৪:৩০ ঘটিকা পর্যন্ত সহকারী লোকোমোটিভ মাস্টার গ্রেড-২ পদের বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

    এক নজরে বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন পদের বাছাই পরীক্ষার তারিখ ও আসন বিন্যাসের বিস্তারিত দেখে নিন

  • শিক্ষা মন্ত্রনালয়ের বিদ্যুৎ ও যান্ত্রিক উপ সহকারী প্রকৌশলী এবং এস্টিমেটর পদের মৌখিক পরীক্ষার তারিখ

    শিক্ষা মন্ত্রনালয়ের বিদ্যুৎ ও যান্ত্রিক উপ সহকারী প্রকৌশলী এবং এস্টিমেটর পদের মৌখিক পরীক্ষার তারিখ

    প্রিয় চাকরি প্রার্থীগণ শিক্ষা মন্ত্রনালয়ের উপ সহকারী বিদ্যুৎ, উপ সহকারী যান্ত্রিক এবং এস্টিমেটর পদের মৌখিক পরীক্ষার তারিখ সংক্রান্ত আলোচনায় আপনাদের স্বাগতম। আপনারা জেনে খুশি হবেন যে আজ ১২ জুন ২০২৪ তারিখ এই ৩ টি পদের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি। জুলাইয়ের ১-৮ তারিখ পর্যন্ত নির্দিষ্ট দিনে নির্ধারিত রেজিস্ট্রেশন নম্বর ধারী প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

    নির্ধারিত দিনগুলোর প্রথম দিকে ৭ জুলাই পর্যন্ত উপ-সহকারী প্রকৌশলী বিদ্যুৎ পদের জন্য ৩৬১ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং ৭ জুলাই থেকে পরবর্তী নির্দিষ্ট পরীক্ষার দিনগুলোতে উপ-সহকারী প্রকৌশলী (যন্ত্র) পদের ৯৬ জন এবং সর্বশেষ দিনে এস্টিমেটর পদের ৩০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে এস্টিমেটর পদের মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত ০০০৫৩১ রোল নম্বরধারী একজন প্রার্থী যদি পরীক্ষার দিন তার নাগরিক সনদপত্র জমা দিতে ব্যার্থ হন তাহলে সেই প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া হবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

    শিক্ষা মন্ত্রনালয়ের বিদ্যুৎ উপ সহকারী প্রকৌশলী যান্ত্রিক উপ সহকারী প্রকৌশলী এবং এস্টিমেটর পদের মৌখিক পরীক্ষার তারিখ নিম্নরূপ

    মৌখিক পরীক্ষার দিন প্রার্থীদের যে কাগজপত্রের মূলকপি এবং সত্যায়িত কপি জমা দিতে হবে

    (ক) BPSC Form 5A [Applicant’s Copy] ও প্রবেশপত্র। প্রবেশপত্র ব্যতীত কোনো প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে
    পারবেন না।
    (খ) বোর্ড বা বিশ্ববিদ্যালয় হতে অর্জিত শিক্ষাগত যোগ্যতার সকল মূল/সাময়িক সনদ।
    (গ) বয়স প্রমাণের জন্য এসএসসি/সমমানের শিক্ষাগত যোগ্যতার মূল/সাময়িক সনদ; বয়স প্রমাণের জন্য এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
    (ঘ) বিদেশ থেকে অর্জিত ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদ।
    (ঙ) সরকার অথবা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি থেকে ইস্তফাদানকারী অথবা অপসারিত ব্যক্তিদের ক্ষেত্রে ইস্তফাপত্র গ্রহণ অথবা
    অপসারণ আদেশ।
    (চ) সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত সংস্থায় কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ছাড়পত্র।
    (ছ) আবেদনকারীর স্থায়ী ঠিকানা পরিবর্তন হলে কিংবা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর ঠিকানা ব্যবহার করা হলে, প্রার্থীকে পরিবর্তিত স্থায়ী ঠিকানার স্বপক্ষে সাবেক ও বর্তমান উভয় ঠিকানার সংশ্লিষ্ট কাউন্সিলর/পৌর মেয়র/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/নোটারি পাবলিক কর্তৃক স্বাক্ষরিত সনদ।
    (জ) অভিজ্ঞতার সনদ।
    (ঝ) জাতীয় পরিচয়পত্র [NID] ও নাগরিকত্ব সনদ
    (ঞ) পাসপোর্ট সাইজের ০৩ [তিন] কপি সত্যায়িত রঙ্গিন ছবি।

  • জনতা ব্যাংক এর অফিসার আরসি পদের মৌখিক পরীক্ষার সময়সূচি  প্রকাশ

    জনতা ব্যাংক এর অফিসার আরসি পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

    প্রিয় চাকরি প্রার্থীগন জনতা ব্যাংকের অফিসার আরসি পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। উক্ত পরীক্ষায় সর্বমোট ১ হাজার ৭৩ জন প্রার্থী অংশগ্রহন করবেন। ২০২৪ সালের জুনের ২৩,২৪,২৫,২৬,২৭,২৯,৩০ এবং জুলাই এর ১,২,৩,৪,৬ তারিখে বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট রোল নম্বরধারী প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য যে ২০২০ সাল ভিত্তিক জনতা ব্যাংকের অফিসার আরসি পদের এই নিয়োগ বিজ্ঞপ্তির Job ID: 10150।

    এক নজরে জনতা ব্যাংক এর অফিসার আরসি পদের মৌখিক পরীক্ষার সময়সূচি দেখে নিন

  • স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের ফায়ার সার্ভিস ও সিভিল অধিদপ্তরের জুনিয়র প্রশিক্ষক পদের মৌখিক পরীক্ষার সময়সূচি

    স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের ফায়ার সার্ভিস ও সিভিল অধিদপ্তরের জুনিয়র প্রশিক্ষক পদের মৌখিক পরীক্ষার সময়সূচি

    প্রিয় চাকরি প্রার্থীগণ স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের “জুনিয়র প্রশিক্ষক” গ্রেড-১২ পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। আগামী ২ জুলাই ২০২৪ তারিখে ৬০ জন এবং ৪ জুলাই ২০২৪ তারিখে ৫৭ জন নিয়ে সর্বমোট ১১৭ জনের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ ১০ জুন ২০২৪ তারিখে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এর একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই সময়সূচি টি ঘোষণা।

    উক্ত বিজ্ঞপ্তিতে মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত সাময়িক ভাবে যোগ্য এবং শর্ত সাপেক্ষে যোগ্য প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করা হয়। এবং একই সাথে জুনিয়র প্রশিক্ষক পদের মৌখিক পরীক্ষার জন্য নাম বাতিল হওয়া প্রার্থীদেরও রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করা হয়েছে।

    এক নজরে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের ফায়ার সার্ভিস সিভিল অধিদপ্তরের জুনিয়র প্রশিক্ষক পদের মৌখিক পরীক্ষার সময়সূচি দেখে নিন

    উল্লেখ্য যে গত ২২ নভেম্বর ২০২২ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের জুনিয়র প্রশিক্ষক পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। উক্ত পদ টি সরকারি বেতন স্কেল ১২তম গ্রেডের অন্তর্ভুক্ত। এই বিজ্ঞপ্তিতে ২ টি স্থায়ী শূন্য পদের জন্য জনবল নিয়োগ করার কথা উল্লেখ ছিল।