Category: Exam Date

  • রূপালী ব্যাংকের এসিস্ট্যান্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার পদের ব্যাবহারিক পরীক্ষার সময়সূচি

    রূপালী ব্যাংকের এসিস্ট্যান্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার পদের ব্যাবহারিক পরীক্ষার সময়সূচি

    ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত রূপালী ব্যাংক পিএলসি – তে ২০২০ সালভিত্তিক সিনিয়র অফিসার (এসিস্ট্যান্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার) পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যাবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। উক্ত নিয়োগের Job ID 10166 এবং সরকারি বেতন স্কেল নবম গ্রেডের অন্তর্ভুক্ত। গত ৪/১১/২০২৩ তারিখে অনুষ্ঠিত হওয়া রূপালী ব্যাংকের সিনিয়র অফিসার (এসিস্ট্যান্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার) লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১০৮ জন প্রার্থীর ব্যাবহারিক পরীক্ষা আগামী ২৪ জুন এবং ২৫ জুন তারিখে নিম্নে উল্লেখিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

    এক নজরে রূপালী ব্যাংকের এসিস্ট্যান্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার পদের ব্যাবহারিক পরীক্ষার সময়সূচি দেখুন

  • সমন্বিত ৪ ব্যাংকের সহকারী প্রোগ্রামার পদের মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২৪

    সমন্বিত ৪ ব্যাংকের সহকারী প্রোগ্রামার পদের মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২৪

    সমন্বিত ৪ ব্যাংকের সহকারী প্রোগ্রামার / এসিস্ট্যান্ট প্রোগ্রামার পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। এই পর্যায়ে গত ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া সমন্বিত ৪ ব্যাংকের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১০২ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ৫ জুন, ৬ জুন এবং ৯ জুন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় (প্রধান ভবনের চতুর্থ তলা) মতিঝিল, ঢাকা এর ঠিকানায় এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে।

    সমন্বিত ৪ ব্যাংকের সহকারী প্রোগ্রামার পদের মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২৪

    উল্লেখ্য যে এই সমন্বিত ৪ ব্যাংকের ব্যাংক সমূহের – সোনালী ব্যাংক পিএলসি তে ২৬ জন, বাংলাদেশ কৃষি ব্যাংকে ২ জন, কর্মসংস্থান ব্যাংকে ৩ জন, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ ব্যাংকে ২ জন সহ মোট ৩৩ জন নিয়োগ পাবন।

  • ১৮ তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার তারিখ | 18th NTRCA Written Exam Date

    ১৮ তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার তারিখ | 18th NTRCA Written Exam Date

    ১৮ তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA। আজ ২৭মে ২০২৪ তারিখে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে ১৮তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করে সংস্থাটি। বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ১২ জুলাই শুক্রবার সকাল ৯:০০ টা থেকে দুপুর ১২ঃ০০ টা পর্যন্ত স্কুল এবং স্কুল পর্যায়-২ এর লিখিত পরীক্ষা এবং ১৩ জুলাই সকাল ৯:০০ টা থেকে দুপুর ১২:০০ টা পর্যন্ত কলেজ পর্যায়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৮তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার সময়সূচী নিয়ে বিস্তারিত থাকছে এই পোস্টের বিজ্ঞপ্তিতে।

    আরও দেখুন: ১৮তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার প্রস্তুতির রুটিন – স্কুল পর্যায় ও কলেজ পর্যায়
    আরও দেখুন: ১৮তম শিক্ষক নিবন্ধন ব্যাখ্যা সহ প্রশ্ন সমাধান
    আরও দেখুন: ১৮তম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ের ব্যাখ্যা সহ প্রশ্ন সমাধান

    এক নজরে ১৮তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার তারিখ দেখুন

    18th NTRCA Written Exam Date

    এর আগে গত ১৫মার্চ ২০২৪ তারিখে ১৮তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই দিনে সকালে স্কুল এবং স্কুল পর্যায়-২ এর প্রিলিমিনারি পরীক্ষা এবং বিকালে কলেজ পর্যায়ের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ১৫মে ২০২৪ তারিখে ১৮তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। যেখানে স্কুল পর্যায়ে ২ লাখ ২১ হাজার ৬৫২ জন, স্কুল পর্যায়-২ এ ২৯ হাজার ৫১৬ জন এবং কলেজ পর্যায়ের ২ লাখ ২৮ হাজার ৮১৩ জন মিলিয়ে সর্বমোট ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছিলেন।

    আরও দেখুন: শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি যেভাবে শুরু করবেন
    আরও দেখুন: ১০তম থেকে ১৮তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন সমাধান

    উল্লেখ্য যে ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আবেদন করেছিলেন ১৮ লাখ ৬৫ হাজার ৭১৯ জন পরীক্ষার্থী। যার মধ্য থেকে ১৩ লাখ ৪০ হাজার ৮৩৩ জন পরীক্ষার্থী প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। অংশগ্রহণকারীদের মধ্যে সার্বিক পাশের গড় হার ছিল ৩৫.৮ শতাংশ।

  • ডাক বিভাগের উপজেলা পোস্টমাস্টার পরীক্ষার তারিখ ও আসন বিন্যাস ২০২৪

    ডাক বিভাগের উপজেলা পোস্টমাস্টার পরীক্ষার তারিখ ও আসন বিন্যাস ২০২৪

    ডাক বিভাগের উপজেলা পোষ্টমাস্টার পরীক্ষার তারিখ ও আসন বিন্যাস এবং প্রবেশ পত্র ডাউনলোড সংক্রান্ত আলোচনায় আপনাদের স্বাগতম। সম্পুর্ণ তথ্য জানতে সম্পুর্ণ আর্টিকেল টি পড়ুন। ১১ জুলাই ২০২১ সালে ডাক বিভাগের উপজেলা পোষ্ট মাস্টারপদের নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি টি প্রকাশ করে বাংলাদেশ ডাক বিভাগ। সর্বমোট ২১ টি ক্যাটাগরিতে শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে ৬ নম্বর ক্যাটাগরিতে উপজেলা পোষ্টমাস্টার পদের জন্য শূন্য পদের সংখ্যা ছিল ৯৬ টি।

    নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পরে দীর্ঘ সময় অতিবাহিত হলেও ডাক বিভাগের উপজেলা পোষ্টমাস্টার পদের পরীক্ষার তারিখ সংক্রান্ত কোন তথ্য জানা যায় নি। পরবর্তীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দীর্ঘদিন পরে ২০২৩ সালে ডাক বিভাগের উপজেলা পোষ্টমাস্টার পদের নিয়োগ পরীক্ষার তারিখ এবং প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত নির্দেশনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবের সৃষ্টি হয়। বিষয়টি ডাক বিভাগের নজরে আসলে গত ১৬মে ২০২৩ তারিখে ডাক বিভাগের উপজেলা পোষ্টমাস্টার পদের নিয়োগ পরীক্ষা সংক্রান্ত গুজবের প্রেক্ষিতে সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করে সংস্থাটি। এরূপ গুজব ছড়ানো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ উল্লেখ করে অনতিবিলম্বে ইলেক্ট্রনিক ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অপসারণের নির্দেশ দেয় বাংলাদেশ ডাক বিভাগ।

    এরও প্রায় এক বছর পেরিয়ে গেলে গতকাল ১৯ মে ২০২০ তারিখে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে ডাক বিভাগের উপজেলা পোষ্টমাস্টার পদের নিয়োগ পরীক্ষার সময়সূচী, পরীক্ষার আসন বিন্যাস এবং প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে সংস্থাটি।

    ডাক বিভাগের উপজেলা পোষ্টমাস্টার পদের বাছাই পরীক্ষার তারিখ:

    ডাক বিভাগের উপজেলা পোষ্ট মাস্টার পদের নিয়োগ পরীক্ষায় সর্বপ্রথম ধাপটি বাছাই পরীক্ষা। এই পরীক্ষাটি আগামী ৩১মে শুক্রবার ২০২৪ তারিখে নির্ধারন করেছে সংস্থাটি। ঐদিন সকাল ১০:০০ ঘটিকা থেকে ১১:০০ ঘটিকা পর্যন্ত ডাক বিভাগের উপজেলা পোষ্টমাস্টার পদের লিখিত বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য যে এই পদের বাছাই পরীক্ষার জন্য সর্বমোট ২ লাখ ১৭ হাজার ৫৭৯ জন পরীক্ষার্থী আবেদন করেছিলেন।

    ডাক বিভাগের উপজেলা পোষ্টমাস্টার পদের বাছাই পরীক্ষার আসন বিন্যাস:

    একই দিনে অনুষ্ঠিতব্য ২ লক্ষ ১৭ হাজার ৫৭৯ জন প্রার্থীর ডাক বিভাগের পোষ্টমাসটার পদের বাছাই পরীক্ষার সিট প্লান / আসন বিন্যাস PDF ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন।

    ডাক অধিদপ্তরের উপজেলা পোষ্টমাস্টার পদের বাছাই পরীক্ষার সময়সূচি, আসন বিন্যাস ও প্রবেশ পত্রের ডাউনলোড সংক্রান্ত বিজ্ঞপ্তি

    ডাক বিভাগের উপজেলা পোষ্টমাস্টার পদের বাছাই পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড লিংক:

    ইতোমধ্যে ডাক বিভাগের উপজেলা পোষ্টমাস্টার পদের এডিমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে গেছে। পরীক্ষা যেহেতু কহব সন্নিকটে দ্রুত আপনাদের প্রবেশপত্র টি ডাউনলোড করে নিন। প্রবেশপত্র ডাউনলোডের জন্য সর্বপ্রথম নিচের প্রদত্ত লিংকে প্রবেশ করুন। এবং নিচের ধাপগুলো অনুসরণ করে প্রবেশ পত্রটি ডাউনলোড করুন।

    ডাক বিভাগের উপজেলা পোষ্টমাস্টার পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড করার ওয়েবসাইট
    • এডমিট কার্ড ডাউনলোড করতে সর্বপ্রথম নিচের এডমিট কার্ড ডাউনলোড লিংকে প্রবেশ করুন।
    • আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। (ইউজার আইডি ও পাসওয়ার্ড ভুলে গেলে Recover User ID অপশন থেকে আপনার নাম, আপনার বাবার নাম এবং মোবাইল নম্বর দিয়ে আপনার ইউজার আইডি টি রিকোভার করুন।)
    • এরপর সাবমিট বাটনে ক্লিক করে প্রবেশপত্রটি ডাউনলোড করুন। যেখানে আপনার পরীক্ষার কেন্দ্র এবং সময়সূচীও দেওয়া থাকবে।
  • ২৪১৬ পদে সমন্বিত ৭ ব্যাংকে ক্যাশ অফিসার পদে প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি ২০২৪

    ২৪১৬ পদে সমন্বিত ৭ ব্যাংকে ক্যাশ অফিসার পদে প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি ২০২৪

    ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত সমন্বিত ৭ ব্যাংকে ক্যাশ অফিসার পদের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। ২০২১ সাল ভিত্তিক ১০ম গ্রেডের এই নিয়োগ বিজ্ঞপ্তির Job ID – 10183 এবং শূন্য পদের সংখ্য ২৪১৬টি।

    উক্ত পরীক্ষাটি আগামী ২৪ মে ২০২৪ তারিখ শুক্রবার সকাল ১০:০০ টা থেকে ১১:০০ টা পর্যন্ত ঢাকা সিটি কর্পোরেশনদ্বয়ের আওতাভুক্ত বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষা কেন্দ্রভিত্তিক আসন বিন্যাস এবং পরীক্ষা সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশাবলি পরবর্তিতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট এবনহ জাতীয় দৈনিকে প্রকাশ করা হবে। এবং এই বিষয়ে যেকোন প্রয়োজনে প্রার্থীদের info.bscs@bb.org.bd ইমেইলে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

    উল্লেখ্য যে গত ১২ জানুয়ারি ২০২৩ তারিখে ২০২১ সাল ভিত্তিক সমন্বিত ৭ ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এই নিয়োগ বিজ্ঞপ্তির পদের নাম অফিসার (ক্যাশ) / অফিসার (টেলর)। সমন্বিত ৭ ব্যাংকের এই ব্যাংকগুলো এবং শূন্য পদের সংখ্যা – সোনালি ব্যাংক লিঃ ১২২৯টি, জনতা ব্যাংক লিঃ ৪৪৫টি, অগ্রণী ব্যাংক লিঃ ৪৫৫টি, রূপালী ব্যাংক লিঃ ২০টি, বাংলাদেশ ডেভলাপমেন্ট ব্যাংক লিঃ ৪৪টি, বাংলাদেশ কৃষি ব্যাংক ২২২ টি, প্রবাসী কল্যাণ ব্যাংক ১ টি।

    এক নজরে সমন্বিত ৭ ব্যাংকের ক্যাশ অফিসার পদে প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচী দেখে নিন

    সমন্বিত ৭ ব্যাংকে ক্যাশ অফিসার পদে প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি ২০২৪
  • কারিগরি শিক্ষা অধিদপ্তরের জুনিয়র ইন্সট্রাক্টর পদের মৌখিক পরীক্ষার তারিখ

    কারিগরি শিক্ষা অধিদপ্তরের জুনিয়র ইন্সট্রাক্টর পদের মৌখিক পরীক্ষার তারিখ

    শিক্ষা মন্ত্রনালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পলিটেকনিক ইন্সটিটিউট / টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ১০ম গ্রেডভুক্ত জুনিয়র ইন্সট্রাক্টর (টেক/সমমান) পদের মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে। নিম্নে মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত ১৪৫৮ জন প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষার সময় ও তারিখ উল্লেখ করা হল।

    কারিগরি শিক্ষা অধিদপ্তরের জুনিয়র ইন্সট্রাক্টর পদের মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত প্রার্থীদের তালিকা, পরীক্ষার সময় ও তারিখের বিস্তারিত

    হাজারো প্রতিযোগীর সাথে ঘরে বসেই দেশের প্রথম ও সর্ববৃহৎ চাকরির প্রস্তুতি প্ল্যাটফর্মের মাধ্যমে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, Bar Council, BJS –সহ সকল চাকরির প্রস্তুতির জন্য Live MCQ অ্যাপ টি ইনস্টল করুন।

  • ১৭তম বিজেএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ৪ মে ২০২৪

    ১৭তম বিজেএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ৪ মে ২০২৪

    ১৭তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (১৭তম বিজেএস) প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা হয়েছে। আজ একটি বিজ্ঞপ্তির মাধ্যমে ১৭তম বিজেএস পরীক্ষার তারিখ ৪ মে ২০২৪ তারিখে নির্ধারন করা হয়। রাজধানী ঢাকার ৩ টি পরীক্ষা কেন্দ্রে (সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, সিদ্ধেশ্বরী কলেজ, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ) সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ঘন্টাব্যাপী ১৭তম বিজেএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

    উক্ত বিজ্ঞপ্তিতে ১৭তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (১৭তম বিজেএস) প্রিলিমিনারি পরীক্ষার্থীদের করনীয় এবং পরীক্ষা সংক্রান্ত নির্দেশাবলীও প্রদান করা হয়েছে।

    এর আগে গত গত ১৯ ফেব্রুয়ারি ১৭ তম বিজেএস সার্কুলার সহকারী জজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশিত হয়েছিল। উক্ত নিয়োগে মোট পদ সংখ্যা ১০০ টি।Live MCQ এ চলছে সহকারী জজ পদে ১৭তম বিজেএস পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতির রুটিন। ১৭তম বিজেএস পরীক্ষার প্রস্তুতি নিতে ১৭তম বিজেএস পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতির রুটিন টি অনুসরণ করুন।

    এক নজরে দেখে নিন ১৭তম বিজেএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ, পরীক্ষার্থীদের করনীয় এবং পরীক্ষা সংক্রান্ত নির্দেশাবলী

    17th bjs preliminry exam date 2024
    Live MCQ App Features

    হাজারো প্রতিযোগীর সাথে ঘরে বসেই দেশের প্রথম ও সর্ববৃহৎ চাকরির প্রস্তুতি প্ল্যাটফর্মের মাধ্যমে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, Bar Council, BJS –সহ সকল চাকরির প্রস্তুতির জন্য Live MCQ অ্যাপ টি ইনস্টল করুন।