Category: Exam Date

  • সমন্বিত ৩ ব্যাংকের সহকারি মেইন্টেন্যান্স ইঞ্জিনিয়ার/ ইঞ্জিনিয়ার (আইটি) মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২৪

    সমন্বিত ৩ ব্যাংকের সহকারি মেইন্টেন্যান্স ইঞ্জিনিয়ার/ ইঞ্জিনিয়ার (আইটি) মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২৪

    প্রিয় চাকরির প্রার্থীগণ, ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ০৩টি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে ২০২১ সাল ভিত্তিক ‘এসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার /এসিসট্যান্ট ইঞ্জিনিয়ার (আইটি)’ (৯ম গ্রেড) Job ID-10199 এর ৩৬ টি শূন্য পদে নিয়োগের উদ্দেশ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। পরীক্ষা শুরু আগামী ২৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখে। আজ ১৭ সেপ্টেম্বর ২০২৪ তারিখে বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

    ১২ ফেব্রুয়ারি ২০২৩ তারিখের নিয়োগ বিজ্ঞপ্তি নং- ১৮/২০২৩ এর প্রেক্ষিতে বিগত ২৪ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১৫৬ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয় (প্রধান ভবনের ৪র্থ তলা), মতিঝিল, ঢাকায় নির্ধারিত তারিখ এবং সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

    এক নজরে ৩ ব্যাংকের এসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার/ইঞ্জিনিয়ার(আইটি) পদের মৌখিক পরীক্ষা গ্রহণের সময়সূচি

  • সমন্বিত ১০ ব্যাংক মৌখিক পরীক্ষা গ্রহণের সময়সূচি ২০২৪

    সমন্বিত ১০ ব্যাংক মৌখিক পরীক্ষা গ্রহণের সময়সূচি ২০২৪

    প্রিয় চাকরির প্রার্থীগণ, ব্যাংকার সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৮টি ব্যাংক এবং ২টি আর্থিক প্রতিষ্ঠানে ২০২১ সাল ভিত্তিক ‘সিনিয়র অফিসার (জেনারেল)’ Job ID- 10180 এর ৯২২ টি শূন্য পদে নিয়োগের উদ্দেশ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। পরীক্ষা শুরু আগামী ১০ অক্টোবর ২০২৪ তারিখে। আজ ১৭ সেপ্টেম্বর ২০২৪ তারিখে বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

    ২৯ ডিসেম্বর ২০২২ তারিখের নিয়োগ বিজ্ঞপ্তি নং- ১৩৭/২০২২ এর প্রেক্ষিতে বিগত ৮ ডিসেম্বর ২০২৩ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ২৮৬৭ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয় (প্রধান ভবন), মতিঝিল, ঢাকায় নির্ধারিত তারিখ এবং সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

    এক নজরে ১০ ব্যাংকের ‘সিনিয়র অফিসার (জেনারেল)’ পদের মৌখিক পরীক্ষা গ্রহণের সময়সূচি

  • পেট্রোবাংলা লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশিত

    পেট্রোবাংলা লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশিত

    প্রিয় চাকরি প্রার্থীগণ আপনারা জেনে অনেক আনন্দিত হবেন যে ২০২৪ সাল ভিত্তিক পেট্রোবাংলা লিখিত পরীক্ষার ফলাফল এবং মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে। গত ১২ সেপ্টেম্বর ২০২৪ তারিখ একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)। বিজ্ঞপ্তিতে বলা হয় গত ৩১ মে এবং ৭ জুন ২০২৪ তারিখে অনুষ্ঠিত হওয়া লিখিত পরীক্ষায় মোট ৩২ টি ক্যাটাগরিতে ১৯৮৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ এই প্রার্থীদের মৌখিক পরীক্ষা স্ব স্ব রোল নম্বরের পাশে বর্ণিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বলেও বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়। অনুযায়ী আগামী ২৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখ থেকে ২ নভেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত পেট্রোবাংলা নিয়োগ পরীক্ষার ভাইবা পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। নিম্নে পেট্রোবাংলা লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হল –

    এক নজরে পেট্রোবাংলা লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি

  • ১৭তম বিজেএস লিখিত পরীক্ষার তারিখ প্রকাশিত | 17th BJS Written Exam Date

    ১৭তম বিজেএস লিখিত পরীক্ষার তারিখ প্রকাশিত | 17th BJS Written Exam Date

    প্রিয় চাকরি প্রার্থীগণ আপনারা জেনে অনেক আনন্দিত হবে যে ১৭তম বিজেএস লিখিত পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে। আগামী ১৬ অক্টোবর ২০২৪ তারিখ থেকে ১৬ অক্টোবর ২০২৪ তারিখ পর্যন্ত এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। ৩ ঘন্টাব্যাপী এই লিখিত পরীক্ষাটি দুপুর ২:০০ ঘটিকা থেকে বেলা ৫:০০ ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আজ ১১ সেপ্টেম্বর ২০২৪ তারিখে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিষয় টি নিশ্চিত করে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন সচিবালয়।

    আরও দেখুনঃ ১৭তম বিজেএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ডাউনলোড করুন

    এক নজরে ১৭ তম বিজেএস লিখিত পরীক্ষার রুটিন দেখে নিন

    ১৭তম বিজেএস লিখিত পরীক্ষার তারিখ প্রকাশিত

    উল্লেখ্য যে গত ১০ জুন ২০২৪ তারিখে ১৭তম বিজেএস লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ করেছিল বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন সচিবালয়। যেখানে গত ২০ জুলাই ২০২৪ থেকে ৩১ জুলাই ২০২৪ পর্যন্ত ১৭ জুলাই ২০২৪ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরবর্তীতে গত ১৭ জুলাই আরেকটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই পরীক্ষাটি স্থগিত ঘোষণা করে হয়েছিল।

  • জনতা ব্যাংক রুরাল ক্রেডিট অফিসার (আরসি) পদের লিখিত পরীক্ষার সময়সূচি

    জনতা ব্যাংক রুরাল ক্রেডিট অফিসার (আরসি) পদের লিখিত পরীক্ষার সময়সূচি

    প্রিয় জনতা ব্যাংকের রুরাল ক্রেডিট অফিসার (আরসি) পদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারীগণ আশাকরি ভালো আছেন। আপনারা জেনে আনন্দিত হবেন যে ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত জনতা ব্যাংক পিএলসি এর ২০২১ সালভিত্তিক রুরাল ক্রেডিট অফিসার (আরসি) পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। আজ ১০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ব্যাংক।

    বিজ্ঞপ্তিতে বলা হয় আগামী ২১ সেপ্টেম্বর ২০২৪ তারিখ সকাল ১০:০০ ঘটিকা হতে দুপুর ১২:০০ ঘটিকা পর্যন্ত ২ ঘন্টাব্যাপী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২ টি পরীক্ষাকেন্দ্রে জনতা ব্যাংক রুরাল ক্রেডিট অফিসার (আরসি) পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় অংশগ্রহণ করবে মোট ৩ হাজার ৪৯০ জন পরীক্ষার্থী।

    এক নজরে জনতা ব্যাংক রুরাল ক্রেডিট অফিসার (আরসি) পদের লিখিত পরীক্ষার সময়সূচি দেখুন

    জনতা ব্যাংক রুরাল ক্রেডিট অফিসার (আরসি) পদের লিখিত পরীক্ষার সময়সূচি

    উল্লেখ্য যে গত ১০ জানুয়ারি ২০২৩ তারিখে ৩৫১ টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে জনতা ব্যাংক রুরাল ক্রেডিট অফিসার (আরসি অফিসার) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। এই নিয়োগের Job ID – 10182 যা সরকারি বেতন স্কেল ১০, গ্রেডের অন্তর্ভুক্ত। পরবর্তীতে গত ২৮ জুন ২০২৪ তারিখে ঢাকা সিটি কর্পোরেশনের ভিভিন্ন কেন্দ্রে এই পদের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় যেখানে সর্বমোট ৩৪৯০ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছিলেন। এর ধারাবাহিকতায় গত ৯ আগস্ট উক্ত পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দেশের তৎকালীন উত্তাল পরিস্থিতির জন্য এই পরীক্ষাটি স্থগিত গোষণা করা হয়। দীর্ঘ ১ মাস পর আজকের এই বিজ্ঞপ্তির মাধ্যমে পুনরায় জনতা ব্যাংকের রুরাল ক্রেডিট অফিসার (আরসি অফিসার) নিয়োগের লিখিত পরীক্ষার তারিখ সম্পর্কে জানা গেল।

  • সাধারণ বীমা কর্পোরেশনের সহকারী ম্যানেজার পদের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ২০২৪

    সাধারণ বীমা কর্পোরেশনের সহকারী ম্যানেজার পদের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ২০২৪

    প্রিয় চাকরি প্রার্থীগণ সাধারণ বীমা কর্পোরেশনের সহকারী ম্যানেজার পদে সরাসরি নিয়োগের জন্য আবেদনকারী প্রার্থিদের MCQ পরীক্ষা আগামী ৬ সেপ্টেম্বর ২০২৪ তারিখ রোজ শুক্রবার বেলা ১০:০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে। গত ২৭ আগস্ট ২০২৪ তারিখে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বিষয় টি নিশ্চিত করেছে সাধারণ বীমা কর্পোরেশন। বিজ্ঞপ্তিতে ঢাকা জেলার মোট ২২ টি পরীক্ষাকেন্দ্রের কথা উল্লেখ করা হয়। সর্বমোট ৫৪ হাজার ৭২২ জন পরীক্ষার্থী এই নিয়োগ পরীক্ষায় আবেদন করেছিলেন বলে বিজ্ঞপ্তি থেকে জানা যায়।

    সাধারণ বীমা কর্পোরেশনের সহকারী ম্যানেজার নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র:

    আগামী ২৯ আগস্ট ২০২৪ তারিখ সকাল ১০:০০ ঘটিকা থেকে সাধারণ বীমা কর্পোরেশনের সহকারী ম্যানেজার পদে আবেদনকারীরা http://sbc.teletalk.com.bd হতে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। এসময় প্রার্থীকে অবশ্যই আবেদনের সময় প্রদত্ত User ID ও Password ব্যাবহার করে ডাউনলোড করতে হবে। এবং এটি প্রিন্ট করার সময় অবশ্যই রঙিন প্রিন্ট নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। প্রবেশপত্রে উল্লেখিত নির্দেশাবলী প্রার্থীকে অবশ্যই পালন করতে হবে। এবং প্রবেশ পত্র ডাউনলোডে কোন সমস্যা হলে সাধারণ বীমা কর্পোরেশনের প্রধান কার্যালয়ের মানব সম্পদ বিভাগে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

    এক নজরে সাধারণ বীমা কর্পোরেশনের সহকারী ম্যানেজার পদের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ, কেন্দ্র তালিকা ও প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত নির্দেশনা

    সাধারণ বীমা কর্পোরেশনের সহকারী ম্যানেজার পদের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ, কেন্দ্র তালিকা ও প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত নির্দেশনা
  • রূপালী ব্যাংকের এসিস্ট্যান্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার পদের মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২৪

    রূপালী ব্যাংকের এসিস্ট্যান্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার পদের মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২৪

    প্রিয় চাকরি প্রার্থীগন ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ২০২০ সালভিত্তিক রূপালী ব্যাংকের সিনিয়র অফিসার (এসিস্ট্যান্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার) পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। আজ ২৫ আগস্ট ২০২৪ তারিখে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ব্যাংক। মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর অনুযায়ী আগামী ৩১ আগস্ট ২০২৪ তারিখে যথাক্রমে সকাল ৯:৩০ এবং বিকাল ১:৩০ ঘটিকায় রূপালী ব্যাংকের এসিস্ট্যান্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার পদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

    উক্ত নিয়োগের Job ID 10166 এবং সরকারি বেতন স্কেল ৯ম গ্রেডের অন্তর্ভুক্ত। এর পূর্বে গত ৪ নভেম্বর ২০২৩ তারিখে রূপালী ব্যাংকের সিনিয়ত অফিসার (এসিস্ট্যান্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার) পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবং উক্ত পরীক্ষায় উত্তীর্ণ ১০৮ জন প্রার্থীর ব্যাবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০২৪ সালের গত ২৪ এবং ২৫ জুন তারিখে।

    এক নজরে রূপালী ব্যাংকের এসিস্ট্যান্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার পদের মৌখিক পরীক্ষা গ্রহণের সময়সূচি

    রূপালী ব্যাংকের এসিস্ট্যান্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার পদের মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২৪
  • ৪৪তম বিসিএস মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশিত

    ৪৪তম বিসিএস মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশিত

    প্রিয় চাকরি প্রার্থীগণ আপনারা জেনে অনেক আনন্দিত হবেন যে বহুল প্রতীক্ষিত ৪৪তম বিসিএস মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে। আজ ১৪ আগস্ট ২০২৪ তারিখে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তারিখ টি প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ১ সেপ্টেম্বর ২০২৪ তারিখ থেকে ১৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত ধাপে ধাপে নির্ধারিত রোলনম্বর ধারী প্রার্থীদের ভাইভা পরীক্ষা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয় আগারগাঁও, শেরে বাংলা নগর ঢাকায় অনুষ্ঠিত হবে। এই ধাপে শুধু ৪৪তম বিসিএস সাধারণ ক্যাডার (General Cadre) প্রার্থীদের ভাইভা পরীক্ষার তারিখ প্রকাশিত হলেও এর পরপরই প্রফেশনাল ক্যাডার ও উভয় ক্যাডারের মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ করা হবে।

    এক নজরে দেখে নিন ৪৪তম বিসিএস মৌখিক পরীক্ষার তারিখ (রোল নম্বর অনুযায়ী)

    উল্লেখ্য যে গত ৩০ নভেম্বর ২০২১ তারিখে ৪৪তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। উক্ত পরীক্ষায় সর্বমোট ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন পরীক্ষার্থী আবেদন করেছিলেন। পরবর্তীতে ২০২২ সালের ২৭ মে তারিখে ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় যেখানে ১৫ হাজার ৭০৮ জন প্রার্থী উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হন। সম্প্রতি ২০২৪ সালের ৩ এপ্রিল ৪৪তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় যেখানে সর্বমোট ১১ হাজার ৭৩২ জন প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছিল।

    ৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১৭১০ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০ জন, পররাষ্ট্র ক্যাডারে ১০ জন, আনসার ক্যাডারে ১৪ জন, নিরীক্ষা ও হিসাব ক্যাডারে ৩০ জন, কর ক্যাডারে ১১ জন, সমবায় ক্যাডারে ৮ জন, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক ক্যাডারে ৭ জন, তথ্য ক্যাডারে ১০ জন, ডাকে ২৩ জন, বাণিজ্যে ৬ জন, পরিবার পরিকল্পনায় ২৭ জন, খাদ্যে ৩ জন, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ জন ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নিয়োগ দেওয়া হবে।

  • সমন্বিত ২ ব্যাংক অফিসার আইটি পদের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি ও আসন বিন্যাস

    সমন্বিত ২ ব্যাংক অফিসার আইটি পদের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি ও আসন বিন্যাস

    প্রিয় চাকরি প্রার্থীগণ সমন্বিত ২ ব্যাংক অফিসার আইটি পদের প্রিলিমি পরীক্ষার সময়সূচি, আসন বিন্যাস এবং প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার মানবন্টন প্রকাশ করা হয়েছে। আজ ১১ জুলাই ২০২৪ তারিখে বাংলাদেশ ব্যাংক একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি স্পষ্ট করে।

    সমন্বিত ২ ব্যাংক অফিসার আইটি পদের প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার সময়সূচি

    সমন্বিত ২ ব্যাংক অফিসার আইটি পদের পরীক্ষার মানবণ্টন

    উল্লেখ্য বিজ্ঞপ্তি অনুযায়ী এই পদের প্রিলিমিনারি পরীক্ষায় বাংলায় ১০, ইংরেজিতে ১০, গণিতে ১০, সাধারণ জ্ঞানে ১০, ও বিষয়ভিত্তিক ৬০ নম্বর সহ ১০০ নম্বরের MCQ পরীক্ষাঅনুষ্ঠিতহবে।এবং এই পদের লিখিত পরীক্ষায় বাংলা ফোকাস রাইটিং ১০ নম্বর, ইংরেজি ফোকাস রাইটিং ১০ নম্বর, বাংলা থেকে ইংরেজি অনুবাদ ১০, ইংরেজি থেকে বাংলা অনুবাদ ১০, সাধারণ জ্ঞানে ১০ নম্বর, বিষয়ভিত্তিক ১৫০ নম্বরসহ সর্বমোট ২০০ নম্বরের উপর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

    সমন্বিত ২ ব্যাংক অফিসার আইটি পদের প্রিলিমিনারি পরীক্ষার প্রবেশপত্র

    সমন্বিত ২ ব্যাংকের অফিসার আইটি পদের প্রিলিমিনারি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে https://erecruitment.bb.org.bd লিংকে প্রবেশ করুন। কোন পরীক্ষার্থীই প্রবেশপত্র ব্যাতীত এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। উল্লেখ্য যে গত ১৭ জানুয়ারি ২০২৩ তারিখে সমন্বিত ২ ব্যাংকের অফিসার আইটি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।

  • স্বাস্থ্য অধিদপ্তরের সমাজ কল্যাণ কর্মকর্তা পদের বাছাই পরীক্ষার সময়সূচি ও আসনবিন্যাস

    স্বাস্থ্য অধিদপ্তরের সমাজ কল্যাণ কর্মকর্তা পদের বাছাই পরীক্ষার সময়সূচি ও আসনবিন্যাস

    প্রিয় চাকরি প্রার্থীগণ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অধীন স্বাস্থ্য অধিদপ্তরের সমাজ কল্যাণ কর্মকর্তা পদের বাছাই পরীক্ষার সময়সূচি, আসন বিন্যাস ও পরীক্ষার্থীদের জন্য নির্দেশনাবলী সংক্রান্ত আলোচনায় আপনাদের স্বাগতম।

    আপনারা জেনে আনন্দিত হবেন যে বহুল প্রতীক্ষিত স্বাস্থ্যসেবা অধিদপ্তরের সমাজকল্যাণ কর্মকর্তা পদের বাছাই পরীক্ষার সময়সূচি ও আসন বিন্যাস প্রকাশিত হয়েছে। আজ ৭ জুলাই ২০২৪ তারিখে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয় টি নিশ্চিত করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বিজ্ঞপ্তি অনুসারে আগামী ২৫ জুলাই ২০২৪ তারিখে দুপুর ২:০০ ঘটিকা থেকে ৩:০০ ঘটিকা পর্যন্ত ঘন্টাব্যাপী স্বাস্থ্য অধিদপ্তরের সমাজকল্যাণ কর্মকর্তা পদের বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকার শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আগারগাও, শেরেবাংলা নগর ঢাকা, এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এর সচিবালয়ে অনুষ্ঠিত হবে।

    স্বাস্থ্য অধিদপ্তরের সমাজ কল্যাণ কর্মকর্তা পদের বাছাই পরীক্ষার সময়সূচি ও আসনবিন্যাস দেখুন

    স্বাস্থ্য অধিদপ্তরের সমাজ কল্যাণ কর্মকর্তা পদের বাছাই পরীক্ষার পরীক্ষার্থীদের জন্য নির্দেশাবলী দেখুন

    স্বাস্থ্য অধিদপ্তরের সমাজ কল্যাণ কর্মকর্তা পদের বাছাই পরীক্ষার সময়সূচি ও আসনবিন্যাস
    স্বাস্থ্য অধিদপ্তরের সমাজ কল্যাণ কর্মকর্তা পদের বাছাই পরীক্ষার সময়সূচি ও আসনবিন্যাস