প্রিয় চাকরির প্রার্থীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাট অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী পদের মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২৪ প্রকাশিত হয়েছে। আজ ৩ ডিসেম্বর ২০২৪ তারিখে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয় কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তি অনুসারে আগামী ১৯ ডিসেম্বর ২০২৪ তারিখে উক্ত পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এক নজরে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাট অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী পদের মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২৪ দেখুন
প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনারা জেনে আনন্দিত হবেন যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লিগাল অ্যাাফেয়ার্স / কোর্ট অ্যাাফেয়ার্স পদের আবেদনকারী প্রার্থীদের লক্ষিত পরীক্ষা আগামী ৭ ডিসেম্বর ২০২৪ তারিখ শনিবার বেলা ২:০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে। আজ ২৬ নভেম্বর ২০২৪ তারিখে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড কর্তৃপক্ষ।
প্রার্থীদের আগামী ৭ ডিসেম্বর ২০২৪ তারিখে বেলা ১:৩০ ঘটিকার মধ্যে বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টার (বিটিআরসি), হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কুর্মিটোলা, ঢাকায় উপস্থিত থাকার জন্য বিজ্ঞপ্তিতে নির্দেশনা প্রদান করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয় ডাউনলোডকৃত প্রবেশপত্রসহ ডাউনলোড লিংক দ্রুততম সময়ে প্রদান করা হবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এসিস্ট্যান্ট ম্যানেজার পদের লিখিত পরীক্ষার তারিখ ২০২৪ সংক্রান্ত বিজ্ঞপ্তি
উল্লেখ্য যে উক্ত পরীক্ষায় মোবাইল ফোন, ক্যালকুলেটর, ঘড়ি অথবা যেকোন ধরনের ইলেক্ট্রনিক ডিভাইসসহ পরীক্ষা কেন্দ্রে প্রবেশ নিষিদ্ধ।
প্রিয় চাকরির প্রার্থীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পাওয়ার গ্রিড বাংলাদেশ এর বিভিন্ন পদের লিখিত পরীক্ষার তারিখ ২০২৪ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে আগামী ৬ ডিসেম্বর ২০২৪ তারিখে পাওয়ার গ্রিড এ জুনিয়র হিসাব সহকারী, জুনিয়র প্রশাসনিক সহকারী, কারিগরি সহায়ক, অফিস সহায়ক ও সহকারী ব্যবস্থাপক (জনসংযোগ) পদে জনবল নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ ২৬ নভেম্বর ২০২৪ তারিখে পাওয়ার গ্রিড বাংলাদেশ কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
এক নজরে পাওয়ার গ্রিড বাংলাদেশ এর বিভিন্ন পদের লিখিত পরীক্ষার তারিখ ২০২৪ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখুন
প্রিয় চাকরির প্রার্থীগণ আপনারা জেনে আনন্দিত হবেন যে, ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ১০ টি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে ২০২১ সাল ভিত্তিক অফিসার জেনারেল JOB ID: 10181 এর ২৭৭৫টি শূন্য পদে নিয়োগের উদ্দেশ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। আজ ২৫ নভেম্বর ২০২৪ তারিখে বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তি অনুসারে গত ৫ জানুয়ারি ২০২৩ তারিখের নিয়োগ বিজ্ঞপ্তি নং ০১/২০২৩ এর প্রেক্ষিতে বিগত ১৯ এপ্রিল ২০২৪ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৯২০৫ প্রার্থীর মৌখিক পরীক্ষা আগামী ১ ডিসেম্বর ২০২৪ তারিখে শুরু হয়ে ৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত চলবে বলে জানানো হয়।
এক নজরে সমন্বিত ১০ ব্যাংক অফিসার জেনারেল পদের মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২৪ দেখুন
প্রিয় চাকরির প্রার্থীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের প্রোগ্রামার (৬ষ্ঠ গ্রেড) পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে যোগ্য ১০১ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা যথাক্রমে আগামী ২ এবং ৩ ডিসেম্বর ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে। আজ ১৯ নভেম্বর ২০২৪ তারিখে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয় কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
এক নজরে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের প্রোগ্রামার পদের মৌখিক পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখুন
প্রিয় চাকরি প্রার্থীগণ আপনারা জেনে অনেক আনন্দিত হবেন যে পেট্রোবাংলার অবশিষ্ট্য ৯ পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। আজ ৭ নভেম্বর ২০২৪ তারিখে ২ টি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্যটি নিশ্চিত করে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)।
পৃথক বিজ্ঞপ্তির একটিতে পেট্রোবাংলার ৪ ক্যাটাগরির পদের জন্য লিখিত পরীক্ষার সময়সূচি নির্ধারন করা হয়েছে আগামী ২২ নভেম্বর ২০২৪ তারিখে। ঐ দিন সকাল ১০ ঘটিকা থেকে ১১:৩০ ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিতব্য এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন – সহকারী ব্যাবস্থাপক (প্রশাসন), সহকারী কর্মকর্তা (আইন), সহকারী কর্মকর্তা (লাইব্রেরী) এবং নার্স / ব্রাদার পদের পদপ্রার্থীগণ। ঢাকা সিটি কর্পোরেশনের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে এই লিখিত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে।
এক নজরে পেট্রোবাংলার ৪ ক্যাটাগরির লিখিত পরীক্ষার সময়সূচি এবং পরীক্ষাকেন্দ্রটি দেখে নিন
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়:
০১। আবেদনকারী প্রার্থীগণকে প্রবেশপত্র ডাউনলোড করার জন্য টেলিটক বাংলাদেশ লিমিটেড হতে স্ব স্ব মোবাইল নম্বরে এসএমএস প্রদান করা হবে। এসএমএস প্রাপ্তির পর http://bogmc.teletalk.com.bd/admitcard ওয়েবসাইট থেকে স্ব- স্ব User ID এবং Password ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করার জন্য অনুরোধ করা হলো। প্রবেশপত্র ব্যতীত কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হবে না।
০২। পরীক্ষার হল এ ব্যাগ, মোবাইল ফোন, ক্যালকুলেটর, ইলেক্ট্রনিক ডিভাইস, স্মার্ট ওয়াচ ও কোন প্রকার অলংকার নিয়ে প্রবেশ করা যাবে না। পরীক্ষার সময় পরীক্ষার্থীদের উভয় কান দৃশ্যমান রাখতে হবে। এছাড়া পরীক্ষার্থীদের জন্য অনুসরণীয় অন্যান্য নির্দেশনাবলি প্রবেশপত্রে উল্লেখ থাকবে। প্রার্থীদের প্রবেশপত্রে উল্লিখিত নিয়মাবলি যথাযথভাবে প্রতিপালনপূর্বক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
০৩। Online-এ প্রবেশপত্র পেতে কোনো সমস্যা হলে ১২১ নম্বরে অথবা vas.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে।
০৪। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
এছাড়াও একই দিনে ভিন্ন আরেকটি বিজ্ঞপ্তিতে পেট্রোবাংলার আরও ৫ টি ক্যাটাগরির পদের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে। পদগুলো হল – সহকারী কর্মকর্তা (প্রশাসন), সহকারি ব্যবস্থাপক (অর্থ), সহকারী কর্মকর্তা (অর্থ), সহকারী ব্যবস্থাপক (চিকিৎসা) এবং সহকারী ব্যবস্থাপক (আইন)। এই পদ সমূহের লিখিত পরীক্ষার তারিখ আগামী ২৯ নভেম্বর ২০২৪ তারিখে নির্ধারন করা হয়েছে। ঐ দিন শুক্রবার সকাল ১০ ঘটিকা থেকে বেলা ১১:৩০ ঘটিকা পর্যন্ত দেড় ঘন্টাব্যাপী ঢাকা সিটি কর্পোরেশনের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে।
এক নজরে পেট্রোবাংলার ৫ ক্যাটাগরির লিখিত পরীক্ষার সময়সূচি এবং পরীক্ষাকেন্দ্রটি দেখে নিন
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়
০১। আবেদনকারী প্রার্থীগণকে প্রবেশপত্র ডাউনলোড করার জন্য টেলিটক বাংলাদেশ লিমিটেড হতে স্ব স্ব মোবাইল নম্বরে এসএমএস প্রদান করা হবে। এসএমএস প্রাপ্তির পর http://bogmc.teletalk.com.bd/admitcard ওয়েবসাইট থেকে স্ব- স্ব User ID এবং Password ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করার জন্য অনুরোধ করা হলো। প্রবেশপত্র ব্যতীত কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হবে না।
০২। পরীক্ষার হল এ ব্যাগ, মোবাইল ফোন, ক্যালকুলেটর, ইলেক্ট্রনিক ডিভাইস, স্মার্ট ওয়াচ ও কোন প্রকার অলংকার নিয়ে প্রবেশ করা যাবে না। পরীক্ষার সময় পরীক্ষার্থীদের উভয় কান দৃশ্যমান রাখতে হবে। এছাড়া পরীক্ষার্থীদের জন্য অনুসরণীয় অন্যান্য নির্দেশনাবলি প্রবেশপত্রে উল্লেখ থাকবে। প্রার্থীদের প্রবেশপত্রে উল্লিখিত নিয়মাবলি যথাযথভাবে প্রতিপালনপূর্বক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
০৩। Online-এ প্রবেশপত্র পেতে কোনো সমস্যা হলে ১২১ নম্বরে অথবা vas.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে।
০৪। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
২৯ নভেম্বর ২০২৪ তারিখে অনুষ্ঠিতব্য পেট্রোবাংলার লিখিত পরীক্ষার কেন্দ্র পরিবর্তন সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখুন
প্রিয় সমন্বিত ৩ ব্যাংকের সিনিয়র অফিসার আইটি পদের নিয়োগ প্রার্থীগণ আপনাদের জন্য সুখবর। আপনারা জেনে অনেক আনন্দিত হবেন যে ১৫৬ টি শূন্য পদের জন্য প্রকাশিত সমন্বিত ৩ ব্যাংকের সিনিয়র অফিসার আইটি পদের মৌখিক পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। আজ ৫ নভেম্বর ২০২৪ তারিখে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য টি নিশ্চিত করে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে অনুষ্ঠিত হওয়া এই সমন্বিত ৩ ব্যাংকগুলো হচ্ছে সোনালী ব্যাংক পিএলসি, জনতা ব্যাংক পিএলসি, এবং বাংলাদেশ ডেভলাপমেন্ট ব্যাংক পিএলসি।
এক নজরে সমন্বিত ৩ ব্যাংকের সিনিয়র অফিসার আইটি পদের মৌখিক পরীক্ষার সময়সূচি
উল্লেখ্য যে এই নিয়োগ বিজ্ঞপ্তির Job ID – 10185। গত ১৭ মে ২০২৪ তারিখে উল্লেখিত পদ টির জন্য লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এবং এই লিখিত পরীক্ষায় সর্বমোট ৫৭৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়। এই বিজ্ঞপ্তির মাধ্যমে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ টি প্রকাশ করা হল।
প্রিয় চাকরি প্রত্যাশীগণ সাধারণ বীমা কর্পোরেশনের জুনিয়র অফিসার এবং সহকারী ম্যানেজার পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। আজ ৩ নভেম্বর ২০২৪ তারিখে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে সাধারণ বীমা কর্পোরেশন। বিজ্ঞপ্তি অনুসারে আগামী ৮ নভেম্বর ২০২৪ তারিখে জুনিয়র অফিসার এবং ১৫ নভেম্বর ২০২৪ তারিখে সহকারী ম্যানেজার পদের লিখিত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। উক্ত পদের MCQ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ এই লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
এক নজরে সাধারণ বীমা কর্পোরেশন জুনিয়র অফিসার ও সহকারী ম্যানেজার পদের লিখিত পরীক্ষার সময়সূচি দেখুন
উল্লেখ্য যে এই নিয়োগ বিজ্ঞপ্তির Job ID – 10185। গত ১৭ মে ২০২৪ তারিখে উল্লেখিত পদ টির জন্য লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এবং এই লিখিত পরীক্ষায় সর্বমোট ৫৭৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়। এই বিজ্ঞপ্তির মাধ্যমে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ টি প্রকাশ করা হল।
প্রিয় চাকরির প্রার্থীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সাধারণ বীমা কর্পোরেশনের জুনিয়র অফিসার (প্রকৌশল) (গ্রেড-১০) এবং সহকারী ম্যানেজার (প্রকৌশল)/সহকারী প্রকৌশলী (গ্রেড-৯) পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে। গতকাল ২৯ অক্টোবর ২০২৪ তারিখে সাধারণ বীমা কর্পোরেশন কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
এক নজরে সাধারণ বীমা কর্পোরেশনের জুনিয়র অফিসার (প্রকৌশল) ও সহকারী ম্যানেজার (প্রকৌশল) লিখিত পরীক্ষার তারিখ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখুন
প্রিয় চাকরির প্রার্থীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) নিয়োগ-২০২৫ এর শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই (PET) পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। গতকাল ২৭ অক্টোবর বাংলাদেশ পুলিশ কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
সাব-ইন্সপেক্টর নিয়োগ শারীরিক সক্ষমতা যাচাই (PET) পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখুন
উল্লেখ্য যে সাব-ইন্সপেক্টর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ অনুসারে গত ৫ অক্টোবর ২০২৪ তারিখে থেকে আবেদন কার্যক্রম শুরু হয়ে গত ২০ অক্টোবর ২০২৪ তারিখ অব্দি চলমান ছিলো।