Category: Exam Date

  • সমন্বিত ৭ ব্যাংক ক্যাশ অফিসার টেলর নিয়োগ মৌখিক পরীক্ষার সময়সূচি

    সমন্বিত ৭ ব্যাংক ক্যাশ অফিসার টেলর নিয়োগ মৌখিক পরীক্ষার সময়সূচি

    প্রিয় চাকরির প্রার্থীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সমন্বিত ৭ ব্যাংক ক্যাশ অফিসার টেলর নিয়োগ মৌখিক পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে ২০২১ সাল ভিত্তিক ৭টি ব্যাংকের ‘অফিসার (ক্যাশ)/ অফিসার (টেলর)’ (১০ম গ্রেড) পদের Job ID- 10183 এর নিমিত্তে ২৪১৬টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ১৫ মার্চ ২০২৫ তারিখ থেকে ৩০ জুন ২০২৫ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে।

    পরবর্তীতে আজ ৮ এপ্রিল ২০২৫ তারিখে বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রকাশিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে ১২ এপ্রিল ২০২৫ তারিখের সকাল ও দুপুরের পরীক্ষা আগামী ২৭ জুন ২০২৫ তারিখ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।

    এক নজরে সমন্বিত ৭ ব্যাংক অফিসার ক্যাশ/ অফিসার টেলর নিয়োগ মৌখিক পরীক্ষার সময়সূচি দেখুন

    [dflip id=”20565″][/dflip]

    সমন্বিত ৭ ব্যাংক অফিসার ক্যাশ/ অফিসার টেলর নিয়োগ মৌখিক পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময়সূচি দেখুন

    [dflip id=”21034″][/dflip]

    উল্লেখ্য যে এর পূর্বে গত ২৪ মে ২০২৪ তারিখে উক্ত পদের প্রিলিমিনারি এবং পরবর্তীতে ৫ জুলাই ২০২৪ তারিখে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিলো। লিখিত পরীক্ষার জন্য মনোনীত হয়েছিলেন মোট ২৩,৯১৪ জন প্রার্থী।

  • বার কাউন্সিল এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষার সময়সূচি ২০২৫

    বার কাউন্সিল এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষার সময়সূচি ২০২৫

    প্রিয় আইনজীবী সুহৃদগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বার কাউন্সিল এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষার সময়সূচি ২০২৫ প্রকাশিত হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, বার কাউন্সিল এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৫ এপ্রিল ২০২৫ তারিখ বেলা ৩টা থেকে ৪টা পর্যন্ত। এছাড়া এমসিকিউ পরীক্ষার রোল নম্বর ভিত্তিক পরীক্ষা কেন্দ্রের তালিকা (সীট প্লান), অনলাইনে প্রবেশপত্র প্রাপ্তি ইত্যাদি বিষয়ে বিস্তারিত জানিয়ে পরবর্তীতে যথাসময়ে বার কাউন্সিল অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ প্রকাশ করা হবে।

    বার কাউন্সিল এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষার সময়সূচি ২০২৫

    Install Live MCQ App

    উল্লেখ্য যে এর পূর্বে গত ২৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বার কাউন্সিল এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষার ফরম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ বার কাউন্সিল কতৃপক্ষ।

  • সাব ইন্সপেক্টর (এস আই) বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার সময়সূচি

    সাব ইন্সপেক্টর (এস আই) বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার সময়সূচি

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সাব ইন্সপেক্টর (এস আই) বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) অব পুলিশ নিয়োগ-২০২৫ এর কম্পিউটার দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা আগামী ৮ এপ্রিল থেকে ২৩ এপ্রিল ২০২৫ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে।

    এক নজরে সাব ইন্সপেক্টর (এস আই) বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার সময়সূচি দেখুন

    [dflip id=”20950″][/dflip]

  • বাংলাদেশ পুলিশ হাসপাতালসমূহের সিনিয়র স্টাফ নার্স পদের লিখিত পরীক্ষার সময়সূচি

    বাংলাদেশ পুলিশ হাসপাতালসমূহের সিনিয়র স্টাফ নার্স পদের লিখিত পরীক্ষার সময়সূচি

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ পুলিশ হাসপাতালসমূহের সিনিয়র স্টাফ নার্স পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অধীন বাংলাদেশ পুলিশ হাসপাতালসমূহের “সিনিয়র স্টাফ নার্স” (১০ম গ্রেড) পদের লিখিত পরীক্ষা আগামী ২০ এপ্রিল ২০২৫ তারিখ অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার জন্য মনোনীত হয়েছেন মোট ১১৯৫ জন প্রার্থী। ২৩ মার্চ ২০২৫ তারিখে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয় কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

    [dflip id=”20867″][/dflip]

  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কমার্সিয়াল অ্যাসিস্ট্যান্ট পদের স্থগিতকৃত পরীক্ষার সময়সূচি

    বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কমার্সিয়াল অ্যাসিস্ট্যান্ট পদের স্থগিতকৃত পরীক্ষার সময়সূচি

    প্রিয় চাকরির প্রার্থীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কমার্সিয়াল অ্যাসিস্ট্যান্ট পদের স্থগিতকৃত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে বাছাই ও লিখিত পরীক্ষা আগামী ১৫ মার্চ, ২০২৫ তারিখ সকাল ১০ টায় তিনটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

    প্রবেশপত্র ডাউনলোড করুন

    বিজ্ঞপ্তি অনুসারে আসনবিন্যাস

    • রোল ১৩০০২২০১–১৩০০৪০০০: রাজধানীর উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ৩/৩ ফুলার রোড, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ঢাকা।
    • রোল ১৩০০৪০০১–১৩০০৬৫০০: ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ, বুয়েট ক্যাম্পাস, ঢাকা।
    • রোল ১৩০০৬৫০১–১৩০০৭০০০: ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, আই.ই.আর, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।

    এক নজরে অফিসিয়াল বিজ্ঞপ্তি

    উল্লেখ্য, এর পূর্বে উক্ত পদের বাছাই ও লিখিত পরীক্ষা ১ মার্চ ২০২৫ তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। স্থগিতকৃত কেন্দ্র ২টির নির্ধারিত প্রার্থীদের ডাউনলোডকৃত প্রবেশপত্রসহ ১৫ মার্চ (শনিবার) সকাল ১০টার মধ্যে রোল নম্বর অনুযায়ী নির্ধারিত পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো।

  • সাব ইন্সপেক্টর (এস আই) Computer Competency Test এর সময়সূচি

    সাব ইন্সপেক্টর (এস আই) Computer Competency Test এর সময়সূচি

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সাব ইন্সপেক্টর (এস আই) Computer Competency Test এর সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) অব পুলিশ নিয়োগ-২০২৫ এর লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের Computer Competency Test (MS Word, MS Excel, MS PowerPoint, Web Browsing and Troubleshooting) পরীক্ষা আগামী ২৩, ২৪ এবং ২৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে। আজ ১৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বাংলাদেশ পুলিশ কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

    আরও দেখুন: সাব-ইন্সপেক্টর (এস আই) নিয়োগ লিখিত ও মনস্তত্ব পরীক্ষার ফলাফল

    সাব ইন্সপেক্টর (এস আই) Computer Competency Test এর সময়সূচি

    উল্লেখ্য যে, গত ২২ ও ২৩ নভেম্বর ২০২৪ তারিখে সাব ইন্সপেক্টর (এস আই) পদের লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিলো। উক্ত পরীক্ষায় মোট ২৯৬২ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছিলেন।

  • যানবাহন অধিদপ্তর নিয়োগ লিখিত পরীক্ষার সময়সূচি ২০২৫

    যানবাহন অধিদপ্তর নিয়োগ লিখিত পরীক্ষার সময়সূচি ২০২৫

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যানবাহন অধিদপ্তর এর নিয়োগ পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে সরকারি যানবাহন অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগের লক্ষ্যে আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনস্ত সরকারি যানবাহন অধিদপ্তর কতৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

    এক নজরে যানবাহন অধিদপ্তর নিয়োগ লিখিত পরীক্ষার সময়সূচি ২০২৫ দেখুন

  • সাব ইন্সপেক্টর (এস আই) নিয়োগ স্বাস্থ্য পরীক্ষার সময়সূচী

    সাব ইন্সপেক্টর (এস আই) নিয়োগ স্বাস্থ্য পরীক্ষার সময়সূচী

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ, সাব ইন্সপেক্টর (এস আই) নিয়োগ স্বাস্থ্য পরীক্ষার সময়সূচী সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে ক্যাডেট সাব ইন্সপেক্টর (নিরস্ত্র) অব পুলিশ ২০২৪ এর প্রাথমিকভাবে সুপারিশকৃত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকায় অনুষ্ঠিত হবে।

    সাব ইন্সপেক্টর (এস আই) নিয়োগ স্বাস্থ্য পরীক্ষার সময়সূচী দেখুন

    [dflip id=”19670″][/dflip]

    উল্লেখ্য যে, এর পূর্বে গত ৩০ জানুয়ারি ২০২৫ তারিখে বাংলাদেশ পুলিশে ২০২৪ সালের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রাথমিকভাবে ২৭৯ জন প্রার্থীকে সুপারিশপ্রাপ্ত করা হয়েছিলো।

  • পল্লী বিদ্যুতায়ন বোর্ড সহকারী সচিব ও সহকারী পরিচালক প্রশাসন পদের লিখিত পরীক্ষার সময়সূচি

    পল্লী বিদ্যুতায়ন বোর্ড সহকারী সচিব ও সহকারী পরিচালক প্রশাসন পদের লিখিত পরীক্ষার সময়সূচি

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ, পল্লী বিদ্যুতায়ন বোর্ড সহকারী সচিব/সহকারী পরিচালক (প্রশাসন) পদের লিখিত পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড-এর রাজস্বখাতভুক্ত ‘সহকারী সচিব/ সহকারী পরিচালক (প্রশাসন)’ পদে জনবল নিয়োগের লক্ষ্যে গত ৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় মোট ১৬৮ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।

    বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সহকারী সচিব/সহকারী পরিচালক (প্রশাসন) পদের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল এবং লিখিত পরীক্ষার সময়সূচি দেখুন

    [dflip id=”19525″][/dflip]

  • বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের বিভিন্ন পদে লিখিত পরীক্ষার সময়সূচি

    বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের বিভিন্ন পদে লিখিত পরীক্ষার সময়সূচি

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের বিভিন্ন পদে লিখিত পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন এর গত ০১ আগষ্ট তারিখে প্রকাশিত ১৯৩ পদের নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে নিয়োগের লক্ষ্যে আগামী ১৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

    বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের বিভিন্ন পদে লিখিত পরীক্ষার সময়সূচি দেখুন