Category: Exam Date

  • মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর MCQ পরীক্ষার সময়সূচি ২০২৫

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর MCQ পরীক্ষার সময়সূচি ২০২৫

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর MCQ পরীক্ষার সময়সূচি ২০২৫ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের “হিসাবরক্ষক (গ্রেড-১১)”, “কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩)” এবং “অফিস সহকারী কাম-কম্পিউটার (গ্রেড-১৬)” এর শূন্য পদে কর্মচারী নিয়োগের জন্য নৈর্ব্যত্তিক (এমসিকিউ) পরীক্ষা আগামী ২৩ মে ২০২৫ তারিখে ১৫টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

    এক নজরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর MCQ পরীক্ষার সময়সূচি ২০২৫ দেখুন

    [dflip id=”22035″][/dflip]

    উল্লেখ্য যে উক্ত পদের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ৩১ মে ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে বলা হয়েছে।

  • নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স পদের মৌখিক পরীক্ষার সময়সূচি

    নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স পদের মৌখিক পরীক্ষার সময়সূচি

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে স্বাস্থ্য ও পরিবার কল্যণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ১০ গ্রেডভুক্ত ‘সিনিয়র স্টাফ নার্স’ পদের প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ২৭ এপ্রিল ২০২৫ তারিখ থেকে শুরু করে ৫ মে ২০২৫ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে।

    সিনিয়র স্টাফ নার্স পদের প্রার্থীদের মৌখিক পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময়সূচি

    [dflip id=”21956″][/dflip]

    সিনিয়র স্টাফ নার্স পদের পরিবর্তিত পরীক্ষার সংশোধিত সময়সূচি

    [dflip id=”21821″][/dflip]

    সিনিয়র স্টাফ নার্স পদের পরিবর্তিত পরীক্ষার সময়সূচি

    [dflip id=”21416″][/dflip]

    নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স পদের মৌখিক পরীক্ষার সময়সূচি

    [dflip id=”21342″][/dflip]

  • সমন্বিত ৯ ব্যাংক সিনিয়র অফিসার পদে প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি

    সমন্বিত ৯ ব্যাংক সিনিয়র অফিসার পদে প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সমন্বিত ৯ ব্যাংক সিনিয়র অফিসার পদে প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের সদস্যভুক্ত ৮টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানে ২০২২ সাল ভিত্তিক ‘সিনিয়র অফিসার (সাধারণ)’ (৯ম গ্রেড) Job Id- 10201 এর নিমিত্তে ৯৭৪টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিতব্য প্রিলিমিনারি (MCQ) পরীক্ষা ৪৪টি কেন্দ্রে আগামী ১৬ মে ২০২৫ তারিখ সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত হবে। সর্বশেষ ৮ মে ২০২৫ তারিখে বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করা হয়।

    সমন্বিত ৯ ব্যাংক সিনিয়র অফিসার পদে প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি ও কেন্দ্রতালিকা

    [dflip id=”21903″][/dflip]

    এক নজরে সমন্বিত ৯ ব্যাংক সিনিয়র অফিসার পদে প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি দেখুন

    [dflip id=”21863″][/dflip]

  • পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা পদের লিখিত পরীক্ষার সময়সূচি ও বিস্তারিত

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা পদের লিখিত পরীক্ষার সময়সূচি ও বিস্তারিত

    প্রিয় চাকরি-প্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য বলা হচ্ছে যে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা পদের লিখিত পরীক্ষার সময়সূচি ও বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের “ব্যক্তিগত কর্মকর্তা” (১০ম গ্রেড) পদের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ ১০০১ জন প্রার্থীর লিখিত পরীক্ষা আগামী ১ জুন ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক ২৭ এপ্রিল ২০২৫ তারিখে প্রকাশিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা পদের লিখিত পরীক্ষার সময়সূচি ও বিস্তারিত দেখুন

    [dflip id=”21852″][/dflip]

  • বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক (এক্স ক্যাডার-আইন) পদের লিখিত পরীক্ষার সময়সূচি

    বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক (এক্স ক্যাডার-আইন) পদের লিখিত পরীক্ষার সময়সূচি

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক (এক্স ক্যাডার-আইন) পদের লিখিত পরীক্ষার সময়সূচি ও কেন্দ্র সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে বাংলাদেশ ব্যাংকে ৯ম গ্রেডভুক্ত ‘সহকারী পরিচালক (এক্স ক্যাডার-আইন)’ পদে নিয়োগের উদ্দেশ্যে অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্যে সংশ্লিষ্ট সাইট হতে প্রবেশপত্র ডাউনলোডকারী ১১৯৩ জন প্রার্থীর লিখিত পরীক্ষা আগামী ১৬ মে ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে। ২৭ এপ্রিল ২০২৫ তারিখে বাংলাদেশ ব্যাংক কতৃক প্রকাশিত একটি বিজ্ঞপ্তি অনুসারে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

    বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক (এক্স ক্যাডার-আইন) পদের লিখিত পরীক্ষার সময়সূচি ও কেন্দ্র সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখুন

  • বিভিন্ন মন্ত্রণালয় সহকারী প্রোগ্রামার পদের মৌখিক পরীক্ষার সময়সূচি

    বিভিন্ন মন্ত্রণালয় সহকারী প্রোগ্রামার পদের মৌখিক পরীক্ষার সময়সূচি

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিভিন্ন মন্ত্রণালয়ের সহকারী প্রোগ্রামার পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, সাধারণ পুলের আওতায় নিয়োগযোগ্য বিভিন্ন মন্ত্রণালয়/ বিভাগ/ অধিদপ্তরের “সহকারী প্রোগ্রামার (৯ম গ্রেড) পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৪৬৮ জন প্রার্থীর মধ্যে যোগ্য/ শর্ত সাপেক্ষে যোগ্য ৪৪৪ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা আগামী ১৫ মে ২০২৫ তারিখ থেকে শুরু করে ২৯ মে ২০২৫ তারিখ পর্যন্ত চলমান থাকবে।

    বিভিন্ন মন্ত্রণালয় সহকারী প্রোগ্রামার পদের মৌখিক পরীক্ষার সময়সূচি দেখুন

    [dflip id=”21635″][/dflip]

    উল্লেখ্য যে এর পূর্বে গত ২৭ মার্চ ২০২৫ তারিখে উক্ত পদের মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছিলো। তবে কিছু অনিবার্য কারণবশত তা স্থগিত করে উক্ত মৌখিক পরীক্ষার পরিবর্তীত সময়সূচি ২৩ এপ্রিল ২০২৫ তারিখে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয় কতৃক পুনরায় প্রকাশ করা হয়েছে।

  • ১৮তম শিক্ষক নিবন্ধন ভাইভা পরীক্ষার তারিখ প্রকাশিত

    ১৮তম শিক্ষক নিবন্ধন ভাইভা পরীক্ষার তারিখ প্রকাশিত

    প্রিয় চাকরির প্রার্থীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৮তম শিক্ষক নিবন্ধন ভাইভা পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২৩ এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণের মৌখিক পরীক্ষা আগামী ২৭ অক্টোবর ২০২৪ খ্রি. তারিখ হতে শুরু হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থীকে টেলিটক বিডি লিঃ এর মাধ্যমে পর্যায়ক্রমে SMS দিয়ে মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান জানিয়ে দেয়া হবে।

    ভাইভায় উপস্থিতির জন্য প্রয়োজনীয় কাগজপত্র

    • শিক্ষাগত যোগ্যতার সমর্থনে সকল সনদপত্র ও নম্বরপত্র
    • জাতীয় পরিচয়পত্র (এনআইডি) / জন্ম নিবন্ধন সনদ
    • লিখিত পরীক্ষার প্রবেশপত্র

    [dflip id=”21435″][/dflip]

    উল্লেখ্য যে এখন পর্যন্ত ৫ম বারে ১৮তম শিক্ষক নিবন্ধন ভাইভা পরীক্ষার তারিখ প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA)। ১ম বার ২৭ অক্টোবর ২০২৪ থেকে ১৩ নভেম্বর ২০২৪ পর্যন্ত অনুষ্ঠিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি ঘোষণা করে সংস্থাটি। ২য় বারে ১৪ নভেম্বর ২০২৪ থেকে ৪ ডিসেম্বর ২০২৪ তারিখ, ৩য় বারে ৫ ডিসেম্বর ২০২৪ থেকে ২ জানুয়ারি ২০২৫ তারিখ, ৪র্থ বারে ৫ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি ২০২৫ তারিখ, ৫ম বারে ২৬ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি ২০২৫ তারিখ, ৬ষ্ঠ বারে ১৬ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ, ৭ম বারে ৯ মার্চ থেকে ৩০ এপ্রিল ২০২৫ তারিখ এবং ৮ম বারে ৪ মে থেকে ২৯ মে ২০২৫ তারিখ পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে জানিয়ে পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে সংস্থাটি।

    ১৮তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ১ম, ২য় ও ৩য় ধাপের ভাইভা পরীক্ষার তারিখ

    ১৮তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ৪র্থ ধাপের ভাইভা পরীক্ষার তারিখ

    ১৮তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ৫ম ধাপের ভাইভা পরীক্ষার তারিখ

    ১৮তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ৬ষ্ঠ ধাপের ভাইভা পরীক্ষার তারিখ

    ১৮তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ৭ম ধাপের ভাইভা পরীক্ষার তারিখ

    ১৮তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) ৮ম ধাপের ভাইভা পরীক্ষার তারিখ

    পূর্বে গত ১৪ অক্টোবর ২০২৪ তারিখে ১৮তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছিল। উক্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন সর্বমোট ৮৩,৮৬৫ জন পরীক্ষার্থী।

    উল্লেখ্য যে গত ১২ এবং ১৩ জুলাই ২০২৪ তারিখে ১৮তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর পূর্বে গত ১৫ মার্চ ২০২৪ তারিখে নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিলো। উক্ত প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন সর্বমোট ৪,৭৯,৯৮১ জন পরীক্ষার্থী — এর মধ্যে স্কুল পর্যায়ে ২,২১,৬৫২ জন, স্কুল পর্যায়-২ এ ২৯,৫১৬ জন এবং কলেজ পর্যায়ে ২,২৮,৮১৩ জন।

  • ১৭তম বিজেএস এর মনোনীত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি

    ১৭তম বিজেএস এর মনোনীত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি

    প্রিয় আইনজীবী সুহৃদগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৭তম বিজেএস এর মনোনীত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, ১৭শ বিজেএস পরীক্ষা ২০২৪ এর প্রকাশিত ফলাফলের ভিত্তিতে “সহকারী জজ” পদে নিয়োগের লক্ষ্যে সাময়িকভাবে মনোনীত প্রার্থীদের ডোপ টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি অনুসারে স্বাস্থ্য অধিদপ্তর দ্বারা নির্দিষ্ট চিকিৎসা প্রতিষ্ঠানে মেডিকেল বোর্ড কর্তৃক অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।

    ১৭তম বিজেএস এর মনোনীত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি

    [dflip id=”21293″][/dflip]

  • ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ১টি পদের MCQ পরীক্ষার সময়সূচি

    ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ১টি পদের MCQ পরীক্ষার সময়সূচি

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ১টি পদের MCQ পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ১৪ মার্চ, ২১ অক্টোবর এবং ২১ নভেম্বর ২০২৪ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে “কপিষ্ট কাম বেঞ্চ সহকারী” পদে নিয়োগের লক্ষ্যে প্রিলিমিনারি (MCQ) পরীক্ষা আগামী ২৫ এপ্রিল ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে। ১৩ এপ্রিল ২০২৫ তারিখে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এর নব নিয়োগ ও শৃঙ্খলা শাখা কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

    ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ১টি পদের MCQ পরীক্ষার সময়সূচি দেখুন

    ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ১টি পদের MCQ পরীক্ষার সময়সূচি
  • পল্লী বিদ্যুতায়ন বোর্ড হিসাবরক্ষক পদে নিয়োগ পরীক্ষার সময়সূচি

    পল্লী বিদ্যুতায়ন বোর্ড হিসাবরক্ষক পদে নিয়োগ পরীক্ষার সময়সূচি

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর ৭ নভেম্বর ২০২৪ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে “হিসাবরক্ষক” পদে আবেদনকৃত প্রার্থীদের MCQ টাইপ লিখিত পরীক্ষা আগামী ১৯ এপ্রিল এবং লিখিত পরীক্ষা ২০ এপ্রিল ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে। ৯ এপ্রিল বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তি অনুসারে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

    পল্লী বিদ্যুতায়ন বোর্ড হিসাবরক্ষক পদে নিয়োগ পরীক্ষার সময়সূচি

    [dflip id=”21114″][/dflip]

    উল্লেখ্য যে, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উক্ত পদের মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তীতে সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রকাশিত হবে।