Category: Exam Date

  • শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সহকারী প্রকৌশলী বিদ্যুৎ ও ড্রাফটসম্যান পদের মৌখিক পরীক্ষার সময়সূচি

    শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সহকারী প্রকৌশলী বিদ্যুৎ ও ড্রাফটসম্যান পদের মৌখিক পরীক্ষার সময়সূচি

    শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) ও ড্রাফটসম্যান পদের মৌখিক পরীক্ষার সময়সূচি

    প্রিয় চাকরিপ্রার্থীগণ, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর-এর সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) [৯ম গ্রেড]ড্রাফটসম্যান [১০ম গ্রেড] পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ এবং বিপিএসসি ফরম-৫ জমাদানকারী সাময়িকভাবে যোগ্য প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৯–৩০ জুন ও ২ জুলাই ২০২৫ তারিখে। পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) সচিবালয়, আগারগাঁও, শেরে-বাংলা নগর, ঢাকা-এ। (উৎস: বিপিএসসির বিজ্ঞপ্তি, প্রকাশের তারিখ: ১ জুন ২০২৫)

    • পদসমূহ: সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) — ৯ম গ্রেড; ড্রাফটসম্যান — ১০ম গ্রেড
    • পরীক্ষার ধরণ: মৌখিক (Viva Voce)
    • তারিখ: ২৯ জুন, ৩০ জুন ও ২ জুলাই ২০২৫
    • স্থান: বিপিএসসি সচিবালয়, আগারগাঁও, শেরে-বাংলা নগর, ঢাকা
    • যোগ্যতা (সংক্ষেপ): লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ও ফরম-৫ দাখিলকারী প্রার্থীরা

    আধিকারিক বিজ্ঞপ্তি দেখুন

    [dflip id=”22776″][/dflip]

  • সমন্বিত ৯ ব্যাংক অফিসার জেনারেল পদের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি

    সমন্বিত ৯ ব্যাংক অফিসার জেনারেল পদের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সমন্বিত ৯ ব্যাংক অফিসার জেনারেল পদের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। উল্লেখ্য, ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৮ টি ব্যাংক ও ১ টি আর্থিক প্রতিষ্ঠানে ১০ম গ্রেডভুক্ত ২০২২ সাল ভিত্তিক ‘অফিসার (জেনারেল)’ Job ID- 10202 এর নিমিত্তে ১৫৯৭ টি শূন্য পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে আবেদনকারী যোগ্য প্রার্থীদের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৪ জুলাই ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ব্যাংক কর্তৃক ২৯ মে ২০২৫ তারিখে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

    সমন্বিত ৯ ব্যাংক অফিসার জেনারেল পদের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি দেখুন

    [dflip id=”22600″][/dflip]

  • বাংলাদেশ রেলওয়ে উপসহকারী প্রকৌশলী MCQ পরীক্ষার সময়সূচি

    বাংলাদেশ রেলওয়ে উপসহকারী প্রকৌশলী MCQ পরীক্ষার সময়সূচি

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ রেলওয়ে উপসহকারী প্রকৌশলী MCQ পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, বাংলাদেশ রেলওয়ের “উপসহকারী প্রকৌশলী” (১০ম গ্রেড) পদে ৫১৬ জন প্রার্থী নিয়োগের লক্ষ্যে বাছাই (MCQ Type) পরীক্ষা আগামী ২৮ জুন ২০২৫ তারিখ সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ২৬ মে ২০২৫ তারিখে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয় কতৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

    বাংলাদেশ রেলওয়ে উপসহকারী প্রকৌশলী MCQ পরীক্ষার সময়সূচি, সিলেবাস ও নির্দেশাবলি দেখুন

    [dflip id=”22509″][/dflip]

  • জনতা ব্যাংক অফিসার আরসি পদের লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি

    জনতা ব্যাংক অফিসার আরসি পদের লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনারা জেনে আনন্দিত হবেন যে, জনতা ব্যাংক অফিসার আরসি পদের লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, জনতা ব্যাংক পিএলসি-এ ২০২১ সাল ভিত্তিক ‘অফিসার (রুরাল ক্রেডিট)/(আরসি)’ (১০ম গ্রেড) Job ID- 10182 এর নিমিত্ত্বে ৩৫১ টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় ১০৮৪ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ২১ জুন ২০২৫ তারিখ থেকে ২৭ জুন ২০২৫ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে। ২৫ মে ২০২৫ তারিখে বাংলাদেশ ব্যাংক কতৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

    জনতা ব্যাংক অফিসার আরসি পদের লিখিত পরীক্ষার পরিবর্তিত ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২৫

    [dflip id=”22488″][/dflip]

    জনতা ব্যাংক অফিসার আরসি পদের লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২৫ দেখুন

    [dflip id=”21675″][/dflip]

  • সমন্বিত ৯ ব্যাংক সিনিয়র অফিসার জেনারেল পদের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল ও লিখিত পরীক্ষার সময়সূচি

    সমন্বিত ৯ ব্যাংক সিনিয়র অফিসার জেনারেল পদের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল ও লিখিত পরীক্ষার সময়সূচি

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সসমন্বিত ৯ ব্যাংক সিনিয়র অফিসার জেনারেল পদের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল ও লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৮টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানে ২০২২ সাল ভিত্তিক “সিনিয়র অফিসার (জেনারেল)”-এর ৯৭৪টি শূন্য পদে (৯ম গ্রেড, Job ID- 10201) সরাসরি নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত এ প্রিলিমিনারি পরীক্ষায় মোট ৭৮০৫ জন উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ২০ জুন ২০২৫ তারিখ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

    সমন্বিত ৯ ব্যাংক সিনিয়র অফিসার জেনারেল পদের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল ও লিখিত পরীক্ষার সময়সূচি

    [dflip id=”22439″][/dflip]

  • কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষি প্রকৌশলী পদের লিখিত পরীক্ষার সময়সূচি

    কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষি প্রকৌশলী পদের লিখিত পরীক্ষার সময়সূচি

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষি প্রকৌশলী পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে, কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ৯ম গ্রেডভুক্ত “কৃষি প্রকৌশলী” এর শূন্য পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে প্রার্থীদের ২০০ নম্বরের লিখিত পরীক্ষা আগামী ১৯ জুন ২০২৫ (বৃহস্পতিবার) সকাল ১১ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ৪ ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয় কর্তৃক ২০ মে ২০২৫ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

    এক নজরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষি প্রকৌশলী পদের লিখিত পরীক্ষার সময়সূচি দেখুন

    [dflip id=”22398″][/dflip]

  • ৭৩৮ পদে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো নিয়োগ পরীক্ষার সময়সূচি

    ৭৩৮ পদে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো নিয়োগ পরীক্ষার সময়সূচি

    প্রিয় চাকরিপ্রার্থীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৭৩৮ পদে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) রাজস্ব বাজেটের ১৭-২০ গ্রেডের ৬ ক্যাটাগরির ২৬৬টি পদের মধ্যে “চেইনম্যান, প্যাকার, মেশিনম্যান কাম ক্লিনার, অফিস সহায়ক, মেশিনম্যান, সহকারী স্টোর কিপার” পদসমূহের লিখিত পরীক্ষা ২৩ মে ২০২৫ তারিখে এবং ১১-১৬ গ্রেডের ২০ ক্যাটাগরির ৪৭২টি পদের মধ্যে সিনিয়র নকশাবিদ, জুনিয়র পরিসংখ্যান সহকারী, পরিসংখ্যান সহকারী, কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী, হিসাবরক্ষক পদে জনবল নিয়োগের লক্ষ্যে আগামী ৩১ মে ২০২৫ তারিখে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।

    পরীক্ষার্থীগণ স্ব-স্ব ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে নিচে দেয়া লিংক হতে প্রবেশপত্র ডাইনলোড করতে পারবেন। ১৮ মে ২০২৫ তারিখে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসকল তথ্য নিশ্চিত করা হয়েছে।

    প্রবেশপত্র ডাউনলোডের লিংক: http://bbs.teletalk.com.bd/

    আরও দেখুন: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

    বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো নিয়োগ পরীক্ষার সময়সূচি ২০২৫ দেখুন

    [dflip id=”22365″][/dflip]

  • ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি ২০২৫

    ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি ২০২৫

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বহুল প্রত্যাশিত ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি ২০২৫ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর পূর্বে গত ২৪ মার্চ ২০২৫ তারিখে পিএসসি কতৃক প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যম ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা প্রথমে ২৭ জুন ২০২৫ তারিখে এবং পরবর্তীতে গত ১৩ এপ্রিল আরেকটি বিজ্ঞপ্তির মাধ্যমে পরীক্ষার তারিখ পরিবর্তন করে ৮ আগষ্ট নির্ধারণ করা হয়েছিলো। সবশেষে ২১ মে ২০২৫ তারিখে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কতৃক প্রকাশিত আরেকটি বিজ্ঞপ্তির মাধ্যমে ৪৭তম বিসিএস পরীক্ষার তারিখ পুনঃবিবেচনা করে ১৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখ সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এছাড়াও পরীক্ষার সময়সূচি, হলভিত্তিক আসন ব্যবস্থা ও সংশ্লিষ্ট অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ পরবর্তীতে সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

    আরও দেখুন: ৪৭তম বিসিএস প্রস্তুতি যেভাবে শুরু করবেন – সম্পূর্ণ গাইডলাইন

    আরও দেখুন: বিসিএস ক্যাডার চয়েস লিস্ট যেভাবে সাজাবেন

    আরও দেখুন: ১০-৪৬ তম বিসিএস প্রশ্ন ব্যাংক PDF

    আরও দেখুন: ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি

    ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি ২০২৫ (পুনঃনির্ধারিত)

    [dflip id=”22338″][/dflip]

    ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি

    [dflip id=”21197″][/dflip]

    পূর্বের ঘোষণা অনুসারে ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি

  • ২৯ পদে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের লিখিত পরীক্ষার সময়সূচি ২০২৫

    ২৯ পদে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের লিখিত পরীক্ষার সময়সূচি ২০২৫

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২৯ পদে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের লিখিত পরীক্ষার সময়সূচি ২০২৫ প্রকাশিত হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে ১৪তম থেকে ২০তম গ্রেডের ৫টি ক্যাটাগরি (ব্যক্তিগত সহকারী, ডাটা এন্ট্রি অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, টেলিফোন অপারেটর/ অভ্যর্থনাকারী, নমুনা সংগ্রহ সহকারী) এর ২৯ টি পদের লিখিত পরীক্ষা আগামী ৩১ মে (শনিবার) সকাল ১০টা থেকে ১১:৩০ মিনিট পর্যন্ত ঢাকা শহরের ৪ টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। এছাড়াও পরীক্ষার্থীগণ www.bfsa.teletalk.com.bd এই লিংকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

    নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের লিখিত পরীক্ষার সময়সূচি ২০২৫ দেখুন

    [dflip id=”22233″][/dflip]

  • বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ৫টি পদের লিখিত পরীক্ষার সময়সূচি

    বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ৫টি পদের লিখিত পরীক্ষার সময়সূচি

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ৫ টি পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এর “অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক” পদের লিখিত পরীক্ষা ৩০ মে ২০২৫ এবং “কম্পিউটার অপারেটর, সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর, সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর, ডাটা এন্ট্রি অপারেটর” পদের লিখিত পরীক্ষা ৩১ মে ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।

    বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ৫টি পদের লিখিত পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখুন

    [dflip id=”22215″][/dflip]