Category: Exam Date

  • ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি । 47th BCS Written Exam Date

    ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি । 47th BCS Written Exam Date

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। আপনারা জানেন গত ১৯ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উক্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষার জন্য মনোনীত হয়েছিলেন ১০৬৪৪ জন প্রার্থী। উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা ২৭ নভেম্বর, ২০২৫ তারিখ হতে শুরু হয়ে ১৮ ডিসেম্বর, ২০২৫ তারিখ পর্যন্ত চলমান থাকবে।   

    ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগীয় শহরে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ ২৬ অক্টোবর, ২০২৫ তারিখে পিএসসি কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিসিএস লিখিত পরীক্ষায় অংশগ্রহনকারী প্রার্থীদের Live MCQ এর পক্ষ থেকে শুভকামনা। 

    ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি । 47th BCS Written Exam Date

    [dflip id=”50371″][/dflip]

  • ৪৯তম বিসিএস মৌখিক পরীক্ষার সময়সূচি । 49th BCS Viva Exam Date

    ৪৯তম বিসিএস মৌখিক পরীক্ষার সময়সূচি । 49th BCS Viva Exam Date

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৪৯তম বিসিএস মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, ৪৯তম বিসিএস (বিশেষ) এর লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে ১২১৯ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা আগামী ২ নভেম্বর থেকে ৯ নভেম্বর, ২০২৫ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে। সময়সূচি অনুসারে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন এর প্রধান কার্যালয় আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকায় অনুষ্ঠিত হবে। আজ ২৩ অক্টোবর, ২০২৫ তারিখে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ সকল তথ্য নিশ্চিত করে পিএসসি।

    ৪৯তম বিসিএস মৌখিক পরীক্ষার সময়সূচি । 49th BCS Viva Exam Date

    [dflip id=”50316″][/dflip]

  • জাতীয় সংসদ সচিবালয়ের ডাটা এন্ট্রি-কন্ট্রোল সুপারভাইজার পদের লিখিত সময়সূচি

    জাতীয় সংসদ সচিবালয়ের ডাটা এন্ট্রি-কন্ট্রোল সুপারভাইজার পদের লিখিত সময়সূচি

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ডাটা এন্ট্রি-কন্ট্রোল সুপারভাইজার পদের লিখিত সময়সূচি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ১০ম গ্রেডভুক্ত “ডাটা এন্ট্রি/কন্ট্রোল সুপারভাইজার” পদের অনলাইনে আবেদনকারী ৩৬২ জন প্রার্থীর লিখিত পরীক্ষা আগামী ৫ নভেম্বর, ২০২৫ তারিখ (বুধবার) বেলা ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৪ ঘন্টা ব্যাপি অনুষ্ঠিত হবে। ২১ অক্টোবর, ২০২৫ তারিখ এসকল তথ্য নিশ্চিত করে বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

    জাতীয় সংসদ সচিবালয়ের ডাটা এন্ট্রি-কন্ট্রোল সুপারভাইজার পদের লিখিত সময়সূচি দেখুন

    /

  • পিএসসি সহকারী পরিচালক পদের মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২৫

    পিএসসি সহকারী পরিচালক পদের মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২৫

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পিএসসি সহকারী পরিচালক পদের মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২৫ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের ৯ম গ্রেডভুক্ত “সহকারী পরিচালক” পদের প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ২৭ অক্টোবর, ২০২৫ তারিখ (সোমবার) বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে।

    উল্লেখ্য যে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের BPSC Form-5A (Applicant’s Copy) সহ বিজ্ঞপ্তিতে উল্লেখ্য অন্যান্য কাগজপত্রের ১ সেট মূলকপি ও ১ সেট সত্যায়িত অনুলিপি সংশ্লিষ্ট ভাইভা বোর্ডে জমা দিতে হবে। ২১ অক্টোবর, ২০২৫ তারিখে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক এ সকল তথ্য সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 

    পিএসসি সহকারী পরিচালক পদের মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২৫

  • ফরেন সার্ভিস একাডেমি হিসাব রক্ষণ কর্মকর্তা পদের লিখিত পরীক্ষার সময়সূচি

    ফরেন সার্ভিস একাডেমি হিসাব রক্ষণ কর্মকর্তা পদের লিখিত পরীক্ষার সময়সূচি

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ফরেন সার্ভিস একাডেমি হিসাব রক্ষণ কর্মকর্তা পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন ফরেন সার্ভিস একাডেমির ৯ম গ্রেডভুক্ত “হিসাব রক্ষণ কর্মকর্তা” পদের লিখিত পরীক্ষা আগামী ৬ নভেম্বর, ২০২৫ তারিখ (বৃহস্পতিবার) বেলা ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। উক্ত নিয়োগের প্রেক্ষিতে আবেদনকারী প্রার্থীর সংখ্যা মোট ৫০৬ জন।

    ফরেন সার্ভিস একাডেমি হিসাব রক্ষণ কর্মকর্তা পদের লিখিত পরীক্ষার সময়সূচি

  • খাদ্য অধিদপ্তর উপ খাদ্য পরিদর্শক পদের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি

    খাদ্য অধিদপ্তর উপ খাদ্য পরিদর্শক পদের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, খাদ্য অধিদপ্তর উপ খাদ্য পরিদর্শক পদের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচী প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, খাদ্য অধিদপ্তরের ২৫ ক্যাটাগরির ১৭৯১টি শূন্যপদে জনবল নিয়োগের লক্ষ্যে প্রশাসন বিভাগ, খাদ্য অধিদপ্তরের উপ-খাদ্য পরিদর্শক (গ্রেড-১৪) পদের বাছাই (MCQ Type) পরীক্ষা আগামী ২৫ অক্টোবর, ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে। 

    উক্ত পদে আবেদনকারী প্রার্থীগণ ১৯ অক্টোবর, ২০২৫ তারিখ হতে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। এক্ষেত্রে প্রার্থীদেরকে আবশ্যিকভাবে প্রবেশপত্রের রঙ্গিন কপি প্রিন্ট করে পরীক্ষায় অংশগ্রহনের নির্দেশনা দেয়া হয়েছে। উক্ত নিয়োগের বিপরীতে মোট আবেদনকারী প্রার্থীর সংখ্যা- ৪৭৮৫৬১ জন।

    উল্লেখ্য যে পরবর্তীতে ২১ অক্টোবর, ২০২৫ তারিখে খাদ্য অধিদপ্তর কর্তৃক প্রকাশিত আরেকটি বিজ্ঞপ্তির মাধ্যমে একই পদে একাধিকবার আবেদন করার জন্য ১৪২টি আবেদন বাতিল করা হয়েছে বলে জানানো হয়।

    প্রবেশপত্র ডাউনলোড লিংক: admit.dgfood.gov.bd/

    খাদ্য অধিদপ্তর উপ খাদ্য পরিদর্শক পদের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি

    প্রার্থীতা বাতিল সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখুন

  • ১৮তম বিজেএস প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি । 18th BJS Preli Exam Date

    ১৮তম বিজেএস প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি । 18th BJS Preli Exam Date

    সম্মানীত আইনজীবিগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৮তম বিজেএস প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক গৃহীতব্য ১৮শ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষা, ২০২৫ এর প্রিলিমিনারি পরীক্ষা আগামী ১ নভেম্বর, ২০২৫ তারিখ (শনিবার) ঢাকার বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষার কেন্দ্র ও অন্যান্য বিস্তারিত কর্মসূচি পরবর্তীতে সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। 

    প্রবেশপত্র ডাউনলোড লিংক: bjsc.teletalk.com.bd/

    ১৮তম বিজেএস প্রিলিমিনারি পরীক্ষার কেন্দ্র সময়সূচি

    ১৮তম বিজেএস প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি । 18th BJS Preli Exam Date

    Install Live MCQ App

  • পিএসসি সহকারী পরিচালক পদে লিখিত পরীক্ষার ফলাফল ২০২৫

    পিএসসি সহকারী পরিচালক পদে লিখিত পরীক্ষার ফলাফল ২০২৫

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পিএসসি সহকারী পরিচালক পদে লিখিত পরীক্ষার ফলাফল ২০২৫ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের সহকারী পরিচালক (৯ম গ্রেড) পদের গত ৫ অক্টোবর, ২০২৫ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় মোট ১২৬ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। 

    লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তাদের মূল আবেদনপত্র পিএসসি এর ওয়েবসাইট থেকে ডাউনলোড করে উল্লেখ্য কাগজপত্র-সহ আগামী ১৪ অক্টোবর থেকে ১৯ অক্টোবর, ২০২৫ তারিখ সকাল ১০টা থেকে বিকাল ৪টার মধ্যে পিএসসি এর দপ্তরে হাতে হাতে/ডাকযোগে জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। সকল ডকুমেন্টের উপর প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর অবশ্যই লিখতে হবে এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে নথি জমা দিতে ব্যর্থ হলে প্রার্থীর প্রার্থীতা বাতিল বলে গণ্য হবে। 

    পিএসসি সহকারী পরিচালক পদে লিখিত পরীক্ষার ফলাফল ২০২৫ সংক্রান্ত বিজ্ঞপ্তি

  • ৪৮তম বিসিএস স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি । 48th BCS Medical Test Date

    ৪৮তম বিসিএস স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি । 48th BCS Medical Test Date

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৪৮তম বিসিএস স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের সহকারী সার্জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে নিয়োগের জন্য সাময়িকভাবে মনোনিত ২৮৬৯ প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষা আগামী ২১ অক্টোবর থেকে ২৩ অক্টোবর, ২০২৫ তারিখ পর্যন্ত ঢাকার বিভিন্ন হাসপাতালে অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য পরীক্ষার ফি বাবদ পরীক্ষার্থীদের ৫০ টাকা অনলাইন চালান এর মাধ্যমে প্রদান করতে হবে।

    ৪৮তম বিসিএস স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখুন

  • বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা পদের লিখিত পরীক্ষার সময়সূচি

    বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা পদের লিখিত পরীক্ষার সময়সূচি

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, সাধারণ পুলের আওতায় নিয়োগযোগ্য বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তরের “ব্যাক্তিগত কর্মকর্তা” (১০ম গ্রেড) পদের প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ২৩ অক্টোবর, ২০২৫ (বৃহস্পতিবার) দুপুর ২:৩০ মিনিট থেকে বিকাল ৪:০০ টা পর্যন্ত দেড় ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত হবে। আবেদনের ভিত্তিতে উক্ত পরীক্ষায় ১৩৯৮ জন প্রার্থী অংশগ্রহনের কথা রয়েছে। 

    পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড লিংক: bpsc.teletalk.com.bd

    বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা পদের লিখিত পরীক্ষার সময়সূচি