Category: Exam Date

  • পিএসসি সহকারী পরিচালক পদে প্রিলিমিনারি পরীক্ষার রুটিন

    পিএসসি সহকারী পরিচালক পদে প্রিলিমিনারি পরীক্ষার রুটিন

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পিএসসি সহকারী পরিচালক পদে প্রিলিমিনারি পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের সহকারী পরিচালক (৯ম গ্রেড) পদে অনলাইনে আবেদনকারী প্রার্থীদের বাছাই (MCQ Type) পরীক্ষা আগামী ১৫ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ (সোমবার) বিকাল ৩:৩০ হতে ৪:৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষার হল, আসন ব্যবস্থা ও পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তীতে যথাসময়ে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে। 

    পিএসসি সহকারী পরিচালক পদে প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি

    [dflip id=”26551″][/dflip]

  • সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার ATEO প্রিলি পরীক্ষার তারিখ

    সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার ATEO প্রিলি পরীক্ষার তারিখ

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার ATEO প্রিলি পরীক্ষার তারিখ প্রাকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের “সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার” [বিভাগীয় কোটায় পূরণযোগ্য] পদে নিয়োগের জন্য অনলাইনে আবেদনকারী বিভাগীয় প্রার্থীদের MCQ Type বাছাই পরীক্ষা আগামী  ১২ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ (শনিবার) বিকাল ৩: ৩০ মিনিট থেকে ৪: ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষার আসনবিন্যাস ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ পরবর্তীতে যথাসময়ে পিএসসির এবং Live MCQ সাইটে প্রকাশ করা হবে। এর পূর্বে ৬ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ (শনিবার) সকাল ১১ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উক্ত পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা ছিলো।

    আবেদনকারী প্রার্থীগণ http://bpsc.teletalk.com.bd/ncad/admitcard/index.php এই লিংক হতে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। 

    আরও দেখুন: সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার ATEO সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

    সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার ATEO প্রিলি পরীক্ষার আসনবিন্যাস

    [dflip id=”44584″][/dflip]

    সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার ATEO প্রিলি পরীক্ষার পরিবর্তীত সময়সূচি

    সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার ATEO প্রিলি পরীক্ষার সময়সূচি

    [dflip id=”26223″][/dflip]

    সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার ATEO প্রিলি পরীক্ষার তারিখ সংক্রান্ত বিজ্ঞপ্তি

  • ৪৫তম বিসিএস Both Cadre প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি

    ৪৫তম বিসিএস Both Cadre প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি

    প্রিয় ৪৫তম বিসিএস ভাইভা পরীক্ষার্থীগণ, আপনাদের জন্য সুখবর! আপনারা জেনে আনন্দিত হবেন যে আপনাদের প্রতিক্ষিত ৪৫তম বিসিএস Both Cadre প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, ৪৫তম বিসিএস এর লিখিত পরীক্ষায় সাময়িকভাবে (Provisionally) উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে প্রথম ধাপে সাধারণ ক্যাডারের ৪৮১ জন এবং সাধারণ ও কারিগরি/ পেশাগত উভয় ক্যাডার পদসমূহের ১০৪ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা আগামী ৮ জুলাই থেকে ১৫ জুলাই ২০২৫ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষাটি তারিখ ও সময়সূচি অনুসারে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন এর প্রধান কার্যালয় আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকায় অনুষ্ঠিত হবে। এছাড়া পর্যায়ক্রমে অন্যান্য প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হবে বলেও জানায় বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (পিএসসি) কর্তৃপক্ষ।

    ৩য় পর্যায়ে ৪৫তম বিসিএস মৌখিক পরীক্ষার সময়সূচি

    [dflip id=”44582″][/dflip]

    ২য় পর্যায়ে ৪৫তম বিসিএস মৌখিক পরীক্ষার সময়সূচি

    [dflip id=”23656″][/dflip]

    ৪৫তম বিসিএস Both Cadre প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি দেখুন

    [dflip id=”23409″][/dflip]

  • বাংলাদেশ পুলিশ হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স পদে মৌখিক পরীক্ষার সময়সূচি

    বাংলাদেশ পুলিশ হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স পদে মৌখিক পরীক্ষার সময়সূচি

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ পুলিশ হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স পদে মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অধীন পুলিশ হাসপাতালসমূহের ১০ম গ্রেডভুক্ত “সিনিয়র স্টাফ নার্স” পদে নিয়োগের লক্ষ্যে আগামী ২১ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৮ আগস্ট, ২০২৫ তারিখে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

    বাংলাদেশ পুলিশ হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স পদে মৌখিক পরীক্ষার সময়সূচি দেখুন

    [dflip id=”44581″][/dflip]

  • মেট্রোরেলে নিয়োগ লিখিত পরীক্ষার ফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি

    মেট্রোরেলে নিয়োগ লিখিত পরীক্ষার ফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মেট্রোরেলে নিয়োগ লিখিত পরীক্ষার ফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। গতকাল ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে গত ১৫ আগস্ট, ২০২৫ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় মোট ২৪৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। উক্ত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা আগামী ২৭ থেকে ৩০ আগস্ট, ২০২৫ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে। 

    মেট্রোরেলে নিয়োগ লিখিত পরীক্ষার ফলাফল

    [dflip id=”44578″][/dflip]

    মেট্রোরেলে নিয়োগ মৌখিক পরীক্ষার সময়সূচি

    [dflip id=”44577″][/dflip]

  • জনতা ব্যাংক অফিসার আরসি পদের লিখিত পরীক্ষার সময়সূচী

    জনতা ব্যাংক অফিসার আরসি পদের লিখিত পরীক্ষার সময়সূচী

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জনতা ব্যাংক অফিসার আরসি পদের লিখিত পরীক্ষার সময়সূচী ও প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের সদস্যভুক্ত জনতা ব্যাংক পিএলসি এর ২০২২ সালভিত্তিক “অফিসার-রুরাল ক্রেডিট (ও-আরসি)” (১০ম গ্রেডভুক্ত) Job ID- 10204 এর নিমিত্ত্বে ১১৪টি শূন্য পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় ২০৫২ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ২৯ আগস্ট, ২০২৫ তারিখ (শুক্রবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ১৯ আগস্ট, ২০২৫ তারিখ বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

    জনতা ব্যাংক অফিসার আরসি পদের লিখিত পরীক্ষার সময়সূচী ও প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল দেখুন

    [dflip id=”26249″][/dflip]

  • সমন্বিত ৯ ব্যাংক সিনিয়র অফিসার জেনারেল লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি

    সমন্বিত ৯ ব্যাংক সিনিয়র অফিসার জেনারেল লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সমন্বিত ৯ ব্যাংক সিনিয়র অফিসার জেনারেল লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৮টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানে ২০২২ সালভিত্তিক “সিনিয়র অফিসার (সাধারণ)” (৯ম গ্রেডভুক্ত) Job ID- 10201 এর নিমিত্ত্বে ৯৭৪টি শূন্য পদে সমন্বিতভাবে নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষায় মোট ৩২১৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ২৪ আগস্ট, ২০২৫ তারিখ হতে অনুষ্ঠিত হবে। 

    সমন্বিত ৯ ব্যাংক সিনিয়র অফিসার জেনারেল লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখুন

    [dflip id=”26210″][/dflip]

  • ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি ও নির্দেশনা । পরীক্ষা শুরু ২৪ জুলাই

    ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি ও নির্দেশনা । পরীক্ষা শুরু ২৪ জুলাই

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে আগামী ২৪ জুলাই থেকে ৩ আগষ্ট ২০২৫ তারিখ পর্যন্ত এবং পদ-সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা আগামী ১০ আগষ্ট থেকে ২১ আগষ্ট ২০২৫ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। এর পূর্বে গত ১০ এপ্রিল ২০২৫ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে ৮ মে ২০২৫ তারিখে উক্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা ছিলো। পরবর্তীতে গত ১ মে ২০২৫ তারিখে আন্দোলন ও অনশনরত পরীক্ষার্থীদের ৮ দফা দাবির মুখে ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছিলো পিএসসি।

    সর্বশেষ ২০ জুলাই, ২০২৫ তারিখে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কতৃক প্রকাশিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে পরীক্ষার সময়সূচি, হলভিত্তিক আসন ব্যবস্থা,ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়সমূহে নির্দেশনা দেয়া হয়েছে। সর্বশেষ প্রাপ্ত বিজ্ঞপ্তি অনুসারে ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগীয় শহরগুলোতে অনুষ্ঠিত হবে।

    ৪৬তম বিসিএস পদ-সংশ্লিষ্ট বিষয়সমূহের হল পরিবর্তন সংক্রান্ত বিজ্ঞপ্তি

    ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার (আবশ্যিক ও পদ-সংশ্লিষ্ট বিষয়) সময়সূচি, আসন ব্যবস্থা ও নির্দেশনা

    [dflip id=”44555″][/dflip]

    ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার্থীদের জন্য পিএসসির নির্দেশনা

    [dflip id=”24601″][/dflip]

    ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার রুটিন পুনঃপ্রকাশিত

    [dflip id=”22494″][/dflip]

    ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি (পুনঃসংশোধিত)

    [dflip id=”22338″][/dflip]

    ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা

    [dflip id=”21401″][/dflip]

    ৪৬তম, ৪৪তম, ৪৫তম এবং ৪৭ তম বিসিএস সংশ্লিষ্ট জট বিষয়ে স্পষ্টীকরণের লক্ষ্যে বিপিএসসির বক্তব্য

    [dflip id=”21319″][/dflip]

    ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখুন

    উল্লেখ্য যে, এর পূর্বে গত ৪ জুলাই ২০২৪ তারিখে ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সে অনুসারে গত ২৮ আগস্ট থেকে এই পরীক্ষা শুরু হয়ে ৯ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরবর্তীতে কোটা সংস্কার আন্দোলনের পরিস্থিতি এবং আরও কিছু কারনে উক্ত পরীক্ষার সকল কার্যক্রম স্থগিত করে কর্তৃপক্ষ। এরপর পুনরায় ঘোষিত তারিখ অনুসারে ৮ মে ২০২৫ তারিখ থেকে উক্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা থাকলেও গত ২৮ এপ্রিল ২০২৫ তারিখে পরীক্ষার্থীদের ৮ দফা আন্দোলনের মুখে পরীক্ষাটি স্থগিত করা হয়েছিলো।

    ৪৬তম বিসিএসের মাধ্যমে মোট ৩,১৪০টি ক্যাডার প্রদান করা হবে। যার মধ্যে সহকারী সার্জন হিসাবে ১,৬৮২ জন, সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন, শিক্ষা ক্যাডারে ৫২০ জন, প্রশাসন ক্যাডারে ২৭৪ জন, পররাষ্ট্র ক্যাডারে ১০ জন, পুলিশ ক্যাডারে ৮০ জন, আনসার ক্যাডারে ১৪ জন, মৎস্য ক্যাডারে ২৬ জন এবং গণপূর্ত ক্যাডারে ৬৫ জন নিয়োগ প্রদান করা হবে।

  • ৪৮তম স্পেশাল বিসিএস স্বাস্থ্য মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২৫

    ৪৮তম স্পেশাল বিসিএস স্বাস্থ্য মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২৫

    প্রিয় চাকরির প্রত্যাশীগণ, ৪৮তম স্পেশাল বিসিএস স্বাস্থ্য মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২৫ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, ৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষা-২০২৫ এর লিখিত পরীক্ষায় (MCQ Type) সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে ১ম পর্যায়ে “সহকারী ডেন্টাল সার্জন” পদের মৌখিক পরীক্ষা ৬ ও ৭  আগস্ট, ২০২৫ তারিখে এবং সহকারী সার্জন পদের মৌখিক পরীক্ষা ১০ আগস্ট, ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে। পরবর্তীতে ২ পর্যায়ের মৌখিক পরীক্ষা ১১ আগস্ট থেকে ১৪ আগস্ট, ২০২৫ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ্য সময়সূচি অনুসারে, বাংলাদেশ সরকারী কর্ম কমিশন এর প্রধান কার্যালয় আঁগারগাও, শেরে বাংলা নগর, ঢাকায় অনুষ্ঠিত হবে।

    ৪৮তম স্পেশাল বিসিএস স্বাস্থ্য মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২৫ (৪র্থ পর্যায়)

    [dflip id=”26093″][/dflip]

    ৪৮তম স্পেশাল বিসিএস স্বাস্থ্য মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২৫ (৩য় পর্যায়)

    [dflip id=”25779″][/dflip]

    ৪৮তম স্পেশাল বিসিএস স্বাস্থ্য মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২৫ (২য় পর্যায়)

    [dflip id=”44564″][/dflip]

    ৪৮তম স্পেশাল বিসিএস স্বাস্থ্য মৌখিক পরীক্ষার প্রকাশিত বিজ্ঞপ্তির সংশোধনী

    ৪৮তম স্পেশাল বিসিএস স্বাস্থ্য মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২৫ (১ম পর্যায়)

    [dflip id=”44561″][/dflip]

  • স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাছাই পরীক্ষার সময়সূচী ২০২৫

    স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাছাই পরীক্ষার সময়সূচী ২০২৫

    প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাছাই পরীক্ষার সময়সূচী ২০২৫ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, স্থানীয় সরকার বিভাগের অধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ৯ম গ্রেডভুক্ত “সহকারী প্রকৌশলী (পুর)/ উপজেলা সহকারী প্রকৌশলী” পদের বাছাই (MCQ Type) পরীক্ষা আগামী ২৫ আগস্ট, ২০২৫ তারিখ (সোমবার) বিকাল ৩:৩০ মিনিট থেকে ৪:৩০ মিনিট পর্যন্ত  ঢাকার বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষায় মোট ৭১৪৯ জন প্রার্থী অংশগ্রহনের কথা রয়েছে।

    স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাছাই পরীক্ষার সময়সূচী ও আসনবিন্যাস সংক্রান্ত বিজ্ঞপ্তি

    [dflip id=”26084″][/dflip]