আগামী সপ্তাহেই প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের পরীক্ষার ফল

প্রাথমিক শিক্ষক নিয়োগ দ্বিতীয় ধাপের পরীক্ষার ফল

Written by

in

,

সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের পরীক্ষার ফল সপ্তাহের মধ্যে ঘোষণা হতে পারে। এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশের প্রয়োজনীয় সকল কাজ শেষ পর্যায়ে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র। আজ বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তার বরাত দিয়ে জাতীয় দৈনিক প্রথম আলো সংবাদ প্রকাশ করে। যেখানে ঐ কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, ‘দ্বিতীয় ধাপের ফল প্রকাশের জন্য আমাদের কাজ চলছে। ফল প্রকাশের সব কাজ শেষ না হওয়া পর্যন্ত নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে পারছি না। তবে আগামী ১০ দিনের মধ্যে ফল হবে, এটা বলা যায়।’

এই বার্তার সাথে তিনি আরও জানান, “বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কারিগরি সহযোগিতায় ফল প্রস্তুতের কাজ চলছে। বুয়েট কাজ শেষ করার পর আমাদের জানালে অধিদপ্তরে বৈঠক হবে। সেই বৈঠকের পর পরীক্ষার ফল প্রকাশ করা হবে। তবে ফল অবশ্যই এ মাসে হবে। এমনকি আগামী বুধ বা বৃহস্পতিবারও ফল প্রকাশ করা হতে পারে।”

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের পরীক্ষা গত ২ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ রোজ শুক্রবার রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ এই ৩ বিভাগের মোট ২২ টি জেলায় একযোগে অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় পর্বে এই পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪ লাখ ৩৯ হাজার ৪৪৩ জন। তিন বিভাগে মোট কেন্দ্রের সংখ্যা ৬০৩টি, কক্ষের সংখ্যা ৯ হাজার ৩৫৭টি।

Comments

One response to “আগামী সপ্তাহেই প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের পরীক্ষার ফল”

  1. […] প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের দ্বিত… কবে হতে পারে জানতে এখানে ক্লিক করুন! […]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *