৪৭তম বিসিএস আবেদন ফরম পূরণের নিয়ম

Written by

in

প্রিয় চাকরির প্রত্যাশীগণ ৪৭তম বিসিএস আবেদন ফরম পূরণের নিয়ম সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। বাংলাদেশ সিভিল সার্ভিসের চাকরি একটি প্রথম শ্রেণির চাকরি। বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমান শিক্ষিত প্রজন্মের আগ্রহের দিক থেকে বিসিএসের চাহিদা সবার শীর্ষে। আপনারা জানেন, গত ২৯ ডিসেম্বর ২০২৪ তারিখ হতে ৪৭তম বিসিএস আবেদন কার্যক্রম শুরু হয়েছে যা চলবে আগামী ৩০ জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত।

বিসিএসের প্রথম ধাপ হলো নির্ভুলভাবে বিসিএস আবেদন ফরম পূরণ করা। অনেকেই আবেদন ফরম পূরণের ক্ষেত্রে নানা রকম বিভ্রান্তিতে পড়ে ভুল করে থাকেন। যেহেতু বিসিএস আবেদন ফি জমা দেয়ার পর ফরমের যেকোন প্রকার ভুল সংশোধনের সুযোগ নেই তাই শুরুতেই খুব সতকর্তার সাথে আবেদন ফরম পূরণ করা উচিত। আজকের ব্লগে ৪৭তম বিসিএস আবেদন ফরম পূরণের নিয়ম, আবেদন ফি, যোগ্যতা-সহ গুরুত্বপূর্ণ সব তথ্য আলোচনা করা হয়েছে। আশা করি এই ব্লগটি পড়ার পর বিসিএস আবেদন ফরম পূরণের নিয়ম, বিসিএস আবেদন ফি, বিসিএস আবেদন যোগ্যতা এবং আবেদনে ভুল হলে কি করতে হবে এসকল বিষয় নিয়ে আপনাদের আর কোন কনফিউশন থাকবে না।

আরও দেখুন- বিসিএস পরীক্ষা দেওয়ার যোগ্যতা কি জেনে নিন
আরও দেখুন- ৪৭তম বিসিএস প্রস্তুতি যেভাবে শুরু করবেন – সম্পূর্ণ গাইডলাইন

৪৭তম বিসিএস অনলাইন আবেদন
৪৭তম বিসিএস আবেদন ফরম পূরণের নিয়ম, আবেদন ফি, যোগ্যতা-সহ গুরুত্বপূর্ণ সব তথ্য

৪৭তম বিসিএসে আবেদন করার নিয়ম

অনলাইনে BCS Application Form পূরণ করার ক্ষেত্রে প্রথমত bpsc.teletalk.com.bd এর ওয়েবসাইট থেকে Online Application for 47th BCS Examination 2024 অংশে ক্লিক করতে হবে। পরবর্তীতে প্রার্থীর SSC সনদ অনুসারে বোর্ড, রোল, রেজিস্ট্রেশন নম্বর, পাসের সন লিখে নিচে ৩টি অপশন দেখতে পারবেন। যেমন-

  • General Cadre (সাধারণ ক্যাডার)
  • Technical/Professional Cadre (কারিগরি/পেশাগত ক্যাডার)
  • General & Technical/Professional (both) Cadre (উভয় ক্যাডার) (সাধারণ ও কারিগরি ক্যাডার)

আপনার স্নাতক পর্যায়ে পঠিত বিষয় অনুসারে ক্যাডার নির্বাচন করতে হবে। আপনার স্নাতক পর্যায়ে পঠিত বিষয়ে যদি কারিগরি পদ না থাকে সেক্ষেত্রে “সাধারণ ক্যাডার (General Cadre)” অংশে ক্লিক করবেন আর যদি কোন কারিগরি পদ থাকে সেক্ষেত্রে “পেশাগত ক্যাডার (Technical/Professional Cadre)” বা “উভয় ক্যাডার (Both Cadre)” নির্বাচন করতে পারেন।


উপরোক্ত অংশ পূরণের পর আপনার ডিভাইসের স্ক্রিনে “বিপিএসসি ফরম-১ (BPSC Form-1)” পেয়ে যাবেন। এই অংশে ৩টি ধাপ রয়েছে।

  • Personal Information (ব্যাক্তিগত তথ্য)
  • Educational Qualification Information (শিক্ষাগত যোগ্যতার তথ্য)
  • Cadre Choice Option (ক্যাডার নির্বাচন)

প্রথম ধাপ: ব্যাক্তিগত তথ্য (Personal Information)

৪৭তম বিসিএস আবেদন ফরম প্রারম্ভিক তথ্য পূরণ ফরম এর ছবি
৪৭তম বিসিএস আবেদন ফরম ব্যাক্তিগত তথ্য (Personal Information) পূরণ

এ ধাপের প্রথমেই প্রার্থীর আবেদনের শুরুতে এসএসসি এর সকল তথ্য দেয়া সাপেক্ষে পরবর্তীতে স্বয়ংক্রিয়ভাবে সনদ অনুসারে পিতার নাম এবং মাতার নাম বড় অক্ষরে ফিল আপ হবে। বিসিএস আবেদনের ক্ষেত্রে জন্ম তারিখ ভুল হলে প্রার্থীতা বাতিল হবার সম্ভাবনা রয়েছে। তাছাড়াও বিসিএসের ক্ষেত্রে বয়স গণনার বিষয় থাকে। তাই বিসিএসের বিজ্ঞপ্তিতে উল্লেখিত বয়সসীমার মধ্যে আপনার বয়সের সামঞ্জস্য রয়েছে কিনা তা অবশ্যই যাচাই করে নিতে হবে।

পরবর্তীতে থাকবে “লিঙ্গ নির্বাচন”। নারী, পুরুষ অথবা তৃতীয় লিঙ্গ যেকোন একটি বাছাই করবেন।

এরপরের অংশে রয়েছে “Employment Status (কর্মসংস্থানের অবস্থা)”। প্রার্থীর কর্মসংস্থানের অবস্থা অনুসারে এ অংশ পূরণ করবেন। কাজের সাথে সংশ্লিষ্ট অপশন সিলেক্ট করতে হবে। প্রার্থী কোন প্রতিষ্ঠানে চাকরিরত থাকলে মৌখিক পরীক্ষার ক্ষেত্রে বিভাগীয় ছাড়পত্র নিতে হবে আবার পুলিশ ভেরিফিকেশন ফরমে কর্মরত প্রতিষ্ঠানের তথ্য পূরণসহ কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।

  • এক্ষেত্রে প্রার্থী বেকার হলে ‘Not Employed’,
  • কোন সরকারি প্রতিষ্ঠানে কর্মরত থাকলে ”Regular Basis Under Revenue Budget”
  • স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত থাকলে “Autonomous or Semi-autonomous Organization”
  • বিশেষ উদ্দেশ্যে গঠিত কোন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত থাকলে ”Private Organization”
  • রাজস্ব বাজেটের অধীনে নন-ক্যাডার পদে কর্মরত থাকলে “Ad-hoc basis in non cadre post under revenue budget”
  • রাজস্ব বাজেটের অধীনে অস্থায়ী ভিত্তিতে কর্মরত থাকলে “Temporary basis under revenue budget”
  • রাজস্ব বাজেটের অধীনে কাজের চার্জের ভিত্তিতে কর্মরত থাকলে “Work Charged basis under revenue budget”
  • উন্নয়ন প্রকল্পের অধীনে অস্থায়ী ভিত্তিতে কর্মরত থাকলে “Temporary basis under development project”
  • উন্নয়ন প্রকল্পের অধীনে কাজের চার্জের ভিত্তিতে কর্মরত থাকলে “Work charged basis under development project”

পরের অংশে থাকবে কোটা সংক্রান্ত তথ্য। প্রার্থী উপজাতি বা সংখ্যালঘু সম্প্রদায়ের হলে “Ethnic Minority” বাটন ক্লিক করবেন। আবার প্রার্থী মুক্তিযোদ্ধার সন্তান বা নাতি-নাতনি হলে সংশ্লিষ্ট অপশনে, তৃতীয় লিঙ্গ হলে “Third Gender”, শারীরিক কোন প্রতিবন্ধিতা থাকলে “Physically Handicapped” আর উপরক্ত কিছুই না হলে “Non Quota” অপশন নির্বাচন করবেন। তবে এক্ষেত্রে মনে রাখবেন, বর্তমানে বিসিএসে কোনো কোটা নেই।

পরবর্তী পর্যায়ে প্রার্থীর বৈবাহিক অবস্থা অনুযায়ি “Single (অবিবাহিত)” অথবা “Married (বিবাহিত)” অপশন সিলেক্ট করবেন। বিবাহিত হলে নির্দিষ্ট স্থানে “স্বামী বা স্ত্রীর নাম(Spouse Name)” লিখতে হবে। এরপরের অংশে প্রার্থীর জাতীয়তা (স্বয়ংক্রিয়ভাবে পূরণ করা থাকে), জাতীয় পরিচয় পত্রের নম্বর, উচ্চতা (সেন্টিমিটার এককে), ওজন (কিলোগ্রামে), সাধারণ অবস্থায় বুকের মাপ (সেন্টিমিটার এককে) সঠিকভাবে লিখতে হবে।

ঠিকানার ক্ষেত্রে স্থায়ী ও বর্তমান ঠিকানা সম্ভব হলে অভিন্ন দেওয়াই ভালো। কেননা প্রার্থী সুপারিশপ্রাপ্ত হলে উল্লেখিত ঠিকানায় পুলিশ ভেরিফিকেশন হবে। মেয়েদের ক্ষেত্রে স্থায়ী ঠিকানায় বাবার ঠিকানা ব্যবহার করাই সবচেয়ে ভালো। পরের অংশে প্রার্থীর সচল যোগাযোগ নম্বর দিতে হবে। কেননা আবেদন সংক্রান্ত সকল তথ্য পরবর্তীতে এই নম্বরেই ম্যাসেজের মাধ্যমে জানানো হবে।

পরীক্ষার কেন্দ্র নির্বাচনের ক্ষেত্রে প্রার্থী যে স্থান নির্বাচন করবেন সে কেন্দ্রেই তাকে প্রিলিমিনারি এবং লিখিত পরীক্ষা দিতে হবে। নির্বাচিত কেন্দ্র পরবর্তীতে পরিবর্তনের কোন সুযোগ নেই। সকল প্রার্থীর মৌখিক পরীক্ষা ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

বলা বাহুল্য যে, প্রার্থী প্রিলিমিনারি পরীক্ষা ইংরেজি সংস্করণে দিতে ইচ্ছুক হলে Question Version English-এ টিক দিতে হবে। তবে লিখিত পরীক্ষা প্রার্থী ইচ্ছামতো যেকোনো ভার্সনে দিতে পারবেন।এক্ষেত্রে এক বিষয়ের পুরো খাতায় যেকোনো এক (বাংলা/ ইংরেজি) ভাষায় উত্তর করতে হবে।

উপরে দেয়া তথ্যসমূহ পুনরায় চেক করে সব তথ্য ঠিক থাকলে “The above information is correct and I would like to go to the next step” অংশে ✅টিক দিয়ে “পরবর্তী (Next)” বাটনে ক্লিক করতে হবে।

দ্বিতীয় ধাপ: শিক্ষাগত যোগ্যতা

৪৭তম বিসিএস আবেদন ফরম শিক্ষাগত তথ্য (Educational Qualifications) ফরম পূরণ এর ছবি

বিসিএস আবেদন ফরম পূরণের দ্বিতীয় ধাপে প্রার্থীর মাধ্যমিক (SSC) [স্বয়ংক্রিয়ভাবে পূরণ করা থাকবে], উচ্চমাধ্যমিক (HSC), স্নাতক, স্নাতকোত্তর (যদি থাকে) পর্যায়ের সকল তথ্য সার্টিফিকেট অনুসারে সঠিকভাবে পূরণ করতে হবে। উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে সার্টিফিকেট অনুসারে পরীক্ষার নাম, রোল, রেজাল্ট, গ্রুপ এবং পাসের সাল লিখতে হবে।


স্নাতকের ক্ষেত্রে সার্টিফিকেট অনুসারে পরীক্ষার নাম, বিষয়, বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠানের নাম, রেজাল্ট, পাসের সাল এবং কত বছর মেয়াদী কোর্স তা লিখতে হবে। প্রার্থী যদি অ্যাপিয়ার্ড দিয়ে আবেদন করে থাকেন অর্থাৎ যাদের স্নাতক ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে তবে ফলাফল প্রকাশ হয়নি তাদের ক্ষেত্রে পরীক্ষা শুরু এবং শেষের তারিখ উল্লেখ করতে হবে। তবে এক্ষেত্রে পরীক্ষা আবেদনের তারিখ শেষ হবার পূর্বেই সম্পন্ন হতে হবে। আবার মৌখিক পরীক্ষার সময় বিভাগীয় প্রধানের কাছ থেকে প্রত্যায়নপত্র নিয়ে ভাইভা বোর্ডে জমা দিতে হবে।

স্নাতকোত্তর যদি থাকে তাহলে ✅টিক দিন। পরবর্তীতে সার্টিফিকেট অনুসারে প্রয়োজনীয় তথ্য লিখুন। স্নাতক ও স্নাতকোত্তরের ক্ষেত্রে বিষয়ের ঘরে যদি “Others” পূরণ করেন তাহলে প্রিলিমিনিরি পরীক্ষার ফল প্রকাশের পর পিএসসি’র পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) কে লিখিত আকারে তা জানাতে হবে। এক্ষেত্রে প্রিলিমিনারির পরীক্ষার ফল প্রকাশের সাথে সাথেই পিএসসিতে যোগাযোগ করা শ্রেয়।

Additional Qualification for Teachers’ Training College: প্রযোজ্য হলে ✅টিক চিহ্ন দিন। পরবর্তীতে সার্টিফিকেট অনুসারে বিশ্ববিদ্যালয়/ প্রতিষ্ঠানের নাম, রেজাল্ট, পাসের সন দিতে হবে।

প্রার্থী যদি স্নাতক পর্যায়ে বিদেশি ডিগ্রিধারী হয়ে থাকেন সেক্ষেত্রে শিক্ষা মন্ত্রনালয়/বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে সমমান সনদ সংগ্রহ করে নিতে হবে। সমমান সনদের মূল কপি মৌখিক পরীক্ষার ভাইভা বোর্ডে জমা দিতে হবে।

এই ধাপের সবশেষ অংশে প্রার্থীর পদ সংশ্লিষ্ট বিষয় বাছাই করতে হবে। প্রার্থী যদি উভয় ক্যাডার (Both Cadre) অথবা শুধু কারিগরি/ পেশাগত ক্যাডার (Technical Cadre) প্রার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে স্নাতক পর্যায়ে পঠিত বিষয় বাছাই করতে হবে। তবে সাধারণ ক্যাডারের এক্ষেত্রে কিছু করার প্রয়োজন নেই।

ফরমে দেয়া সকল তথ্য পুনরায় চেক করে, সব তথ্য সঠিক দিয়েছেন এই মর্মে “The above information is correct and I would like to go to the next step” অংশে ✅টিক দিয়ে “পরবর্তী (Next)” বাটনে ক্লিক করতে হবে।

তৃতীয় ধাপ: ক্যাডার নির্বাচন

৪৭তম বিসিএস আবেদন ফরম ক্যাডার চয়েস (Cadre Choice) অপশনের ছবি

বিসিএস আবেদন ফরম পূরণের তৃতীয় ধাপে “Cadre Choice” সংক্রান্ত একটি পেইজ আপনার ডিভাইসের স্ক্রিনে আসবে। ক্যাডার চয়েজ করার পূর্বে অবশ্যই বিভিন্ন ক্যাডারের সুযোগ সুবিধা, কাজের ধরণ, পদোন্নতি ইত্যাদি বিষয়ে জেনে নেয়া জরুরী। এক্ষেত্রে আমাদের বিসিএস ক্যাডার চয়েস লিস্ট যেভাবে সাজাবেন এই ব্লগটি দেখে নিতে পারেন। আশা করি এরপর ক্যাডার চয়েজ নিয়ে আপনাদের আর কোন কনফিউশন থাকবে না।

ক্যাডার চয়েসের ক্ষেত্রে অবশ্যই আপনার ব্যাক্তিগত পছন্দ, পরিবারের পছন্দ বা মতামত, পড়াশোনার বিষয় ইত্যাদি বিষয়গুলোকে গুরুত্ব দেয়া উচিত। আপনার পছন্দ অনুযায়ি ক্যাডার বাছাই করতে পারবেন। তবে যে ক্যাডারে যোগদান করার ইচ্ছে নেই তা সিলেক্ট করার প্রয়োজন নেই।

যেহেতু ক্যাডার চয়েস পরিবর্তনের সুযোগ নেই সেক্ষেত্রে অবশ্যই সকল দিক বুঝে শুনে ক্যাডার চয়েস লিস্টটি সাজাবেন। এক্ষেত্রে কাগজে কলমে বিসিএস ক্যাডার চয়েস লিস্টের একটি খসড়া সাজিয়ে ফেলতে পারেন যেন আবেদনের সময় কোন প্রকার ভুল হওয়ার সম্ভাবনা না থাকে।

পছন্দক্রমানুসারে ক্যাডার চয়েজ লিস্ট সাজানোর পর সকল তথ্য সঠিক দিয়েছেন এই মর্মে “The above information is correct and I would like to go to the next step” অংশে ✅টিক দিয়ে “পরবর্তী (Next)” বাটনে ক্লিক করার পর “Application Preview” নামক একটি পেইজ আসবে। এখানে ঠান্ডা মাথায় সময় নিয়ে সতর্কতার সাথে ফরমে দেয়া তথ্যসমূহ রিচেক করুন। কেননা ফি জমাদানের পর ফরম সংশোধন করার কোন সুযোগ নেই।

47th BCS Application Preview Image

ভেরিফিকেশন কোড, ছবি ও স্বাক্ষর আপলোড

ফরমে দেয়া সকল তথ্য রিভিউ করার পর স্ক্রিনে একটি “Varification Code” আসবে। কোডে দেয়া ডিজিট বা লেটারগুলো হুবুহু পাশের বক্সে লিখতে হবে।

পরবর্তীতে প্রার্থীর ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির ক্ষেত্রে প্রার্থীর সদ্য তোলা (তিন মাসের মধ্যে তোলা) ৩০০×৩০০ পিক্সেলের এক কপি রঙিন ছবি আপলোড করতে হবে। ছবির সাইজ ৮০ কিলোবাইটের বেশি যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এছাড়া মুখমন্ডলের কোন অংশের অস্পষ্ট কোন ছবি গ্রহনযোগ্য হবেনা।

স্বাক্ষরের ক্ষেত্রে ৩০০×৮০ পিক্সেলের সাক্ষর আপলোড করতে হবে। স্বাক্ষরের সাইজ ৬০ কিলোবাইটের মধ্যে হতে হবে। আবেদনের ক্ষেত্রে যে স্বাক্ষর দেয়া হবে প্রার্থীর চূড়ান্ত সুপারিশের আগ পর্যন্ত সকল ডকুমেন্টে একই স্বাক্ষর ব্যবহার করতে হবে। মনে রাখবেন স্বাক্ষর অবশ্যই প্রার্থীর হস্তলিখিত চিহ্নে বাংলা /ইংরেজি নাম বা নামের অংশ দ্বারা করতে হবে। স্বাক্ষর যথাসম্ভব ছোট রাখাই ভালো।

ফরম পূরণের শেষ ধাপ

ফরমে প্রয়োজনীয় সকল তথ্য সঠিকভাবে পূরণ করার পর “Submit the Aplication” বাটনে ক্লিক করে ফরমটি সাবমিট করতে হবে। পরবর্তীতে প্রার্থীর “ইউজার আইডি (User ID)” সম্বলিত একটি “আবেদনকারী (Applicant’s Copy)” পাবেন। এই “Applicant’s Copy” টি “Download this page” বাটনে ক্লিক করে ডাউনলোড ও সংরক্ষন করতে হবে।

47th BCS Applicant's Copy Image
47th BCS Applicant's Copy Download Image

বিসিএস আবেদন ফি জমা দেয়ার পদ্ধতি

আপনারা জানেন জনপ্রশাসন মন্ত্রনালয় কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপন অনুসারে বিসিএস আবেদন ফি ৭০০ টাকা এর পরিবর্তে ২০০ টাকা করা হয়েছে। তবে ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে বিসিএস আবেদন ফি ৫০ টাকা করা হয়েছে। ইতোপূর্বে আবেদন ফরমে দেয়া ইউজার আইডি (User ID) ব্যবহার করে যথাযথ নির্দেশনা অনুসারে টেলিটক প্রিপেইড নম্বর থেকে ২টি SMS এর মাধ্যমে ফি জমা দিতে হবে।

এক্ষেত্রে,

  • ১ম SMS-এ “BCS <Space> User ID” লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।
  • পরবর্তীতে ফিরতি ম্যাসেজে একটি PIN নম্বর দেয়া হবে, যা ব্যবহার করে ২য় ম্যাসেজে পাঠাতে হবে।
  • ২য় SMS-এ “BCS <Space> Yes <Space> PIN লিখে পুনরায় 16222 নম্বরে ম্যাসেজ করতে হবে।

বিসিএস প্রবেশপত্র ডাউনলোড

ফি জমা দেয়ার পর User ID ও Password ব্যবহার করে প্রার্থীর “প্রবেশপত্র (Admit Card)” ডাউনলোড ও প্রিন্ট করে সংরক্ষন করতে হবে।

আবেদন ফরম সংশোধন সংক্রান্ত তথ্য

ফি জমা দেয়ার পর পুনরায় বিসিএস আবেদন ফরম সংশোধন করার সুযোগ নেই। যদি ফি জমা না দিয়ে থাকেন সেক্ষেত্রে ৭২ ঘন্টার মধ্যে আবেদন বাতিল হয়ে যাবে। পরবর্তীতে নতুন করে ফরম পূরণ করলে নতুন একটি ইউজার আইডি পাবেন। উক্ত আইডি ব্যবহার করে ফি জমা দিবেন। যেকোন প্রকার ভুল তথ্য প্রদানের ফলে প্রার্থীর আবেদন বাতিল হতে পারে। তাই ফরম পূরণের পর Applicant Preview থেকে সময় নিয়ে সতর্কতার সাথে সকল তথ্য রিচেক করতে হবে। তারপর ফি জমা দিতে হবে।

বিশেষ নির্দেশনা

বিসিএস আবেদন ফরম সঠিকভাবে পূরণ করা বিসিএসের প্রথম ধাপ। আবেদন ফরম পূরণে প্রার্থীর যেকোন প্রকার ভুলের কারণে বা একাধিকবার ফরম পূরণ করলে আবেদন বাতিল করার সম্ভাবনা রয়েছে। এছাড়া এসকল ক্ষেত্রে পিএসএসির আওতাধীন সকল পরীক্ষায় অযোগ্য বিবেচনা করা সহ আইনানুগ যেকোন ব্যবস্থা নেয়া হতে পারে। তবে বিশেষ কোন কারণবশত যদি ফরমে কোন প্রকার সংশোধন করা প্রয়োজন হয় সেক্ষেত্রে পিএসসি এর পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) বরাবর লিখিত আবেদনের মাধ্যমে আগের আবেদন বাতিল করতে হবে।

উল্লেখ্য যে, বিসিএস পরীক্ষার আবেদনের শেষ তারিখ (৩১ ডিসেম্বর ২০২৪) অতিক্রম করার পর bpsc.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করলে স্ক্রিনে আর আবেদন করার অপশন পাবেন না।

এছাড়াও বিসিএস ফরম পূরণ সংক্রান্ত বিস্তারিত নিয়ে আমাদের আলাদা করে ভিডিয়ো কন্টেন্ট রয়েছে আপনারা চাইলে নিচে দেয়া এই ভিডিয়ো থেকেও বিস্তারিত জেনে নিতে পারবেন। আশা করছি এতে আপনাদের সকল কনফিউশন দূর হবে।

প্রশ্ন: বিসিএস এর পূর্ণরুপ কী?

উত্তর- BCS এর পূর্ণরুপ Bangladesh Civil Service.

প্রশ্ন: বিসিএস আবেদন ফি কত?

উত্তর- ২০০ টাকা। তবে ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে বিসিএস আবেদন ফি ৫০ টাকা।

প্রশ্ন: BCS ক্যাডার কত প্রকার ও কি কি?

উত্তর- জেনারেল এবং কারিগরি বা প্রফেশনাল এই দুটি মূল বিভাগের অধীনে মোট বিসিএস ক্যাডারের সংখ্যা ২৬টি।

প্রশ্ন: ৪৭তম বিসিএস কবে হতে পারে?

উত্তর- ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ২০২৫ সালের মে মাসে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রশ্ন: বিসিএসে আবেদনের যোগ্যতা কী?

উত্তর- প্রার্থীর শিক্ষা জীবনে একের অধিক তৃতীয় শ্রেণী (3rd Class) থাকলে বিসিএস পরীক্ষায় আবেদন করতে পারবেন না।

প্রশ্ন: তিন বছর মেয়াদি ডিগ্রি (পাস কোর্স) করে কি বিসিএস দেওয়া যায়?

উত্তর- বিসিএস এর বিজ্ঞপ্তি অনুসারে উচ্চমাধ্যমিকের পর প্রার্থীর স্নাতক পর্যায়ে চার বছর মেয়াদি কোর্স থাকতে হবে। এক্ষেত্রে ৩ বছর মেয়াদি ডিগ্রি পাস কোর্সের পর প্রার্থীকে অবশ্যই মার্স্টার্স সম্পন্ন করতে হবে।

Comments

73 responses to “৪৭তম বিসিএস আবেদন ফরম পূরণের নিয়ম”

  1. ফাতেমা Avatar
    ফাতেমা

    আমি প্রিলি প্রশ্ন ইংরেজি ভার্সন দিয়ে দিছি ভূলে। এটা কি পরিবর্তন করতে পারবো?

    1. Live MCQ™ Avatar

      কাইন্ডলি পিএসসি-তে যোগাযোগ করুন, এই ব্যপারে সেখান থেকে নির্ভুল সমাধান পাবেন আশা করি।

    2. Live MCQ™ Avatar

      আবেদনের কপি থেকে চেক করে দেখুন। সেখানে ভার্সন লেখা থাকবে।

  2. Mourtuza Avatar
    Mourtuza

    ৪৭ বি সি এস এর আবোদন ইংরেজি ভার্সন নাকি বাংলা ভার্সনে দিয়েছি তা কীভাবে বুঝবো?

    1. Live MCQ™ Avatar

      আপনি Applicant Copy টি চেক করুন। সেখানে আপনি কোন ভার্সন সিলেক্ট করেছেন, তা উল্লেখ থাকবে।

    2. Mehedi Hasan Avatar
      Mehedi Hasan

      আগে বুঝা যেতো না রোল প্রকাশ না হলে। এখনো এপ্লিকেশনে ভার্সন আছে বলে খুঁজে পাই নাই। লাইভ এমসিকিউ যে কই পেলো নাকি না জেনে রিপ্লে দিলো কে জানে! হতাশাব্যাঞ্জক!

      1. Live MCQ™ Avatar

        আপনার প্রশ্নটি স্পষ্ট নয়, কাইন্ডলি কি জানতে চাইছেন সেটি পুনরায় জানাবেন।

    3. Md.Ruhul Hasan Rabbi Avatar
      Md.Ruhul Hasan Rabbi

      আমি SSC তে 4.11 পেয়েছি আর HSC তে 2.42 আর Honours 3.64 আমি কী বিসিএস পরীক্ষায় অংশ নিতে পারবো…??

      1. Live MCQ™ Avatar

        জি, পারবেন।

        1. Sheikh Belal Avatar
          Sheikh Belal

          আমি বিগত কয়েকটি বিসিএস এ অনার্স মাস্টার্স (অর্থনীতি) দিয়ে আবেদন করেছিলাম এখন কি ফাজিল কামিল দিয়ে আবেদন করতে পারবো?

          1. Live MCQ™ Avatar

            জি, পারবেন।

  3. শাওন Avatar
    শাওন

    আবেদনের সময় কোনো ক্যাডারে চাকরি করতে না চাইলে কি চয়েস দিতে হবে?

    1. Live MCQ™ Avatar

      বিসিএসে আবেদনের ক্ষেত্রে চয়েজ লিস্টে আপনি পছন্দসই ক্যাডারের নাম সিরিয়ালে প্রথমে রাখবেন এবং যেই ক্যাডারে যোগদান করতে ইচ্ছুক নন সেটি স্কিপ করতে পারেন। ধন্যবাদ। 🙂

  4. Nafisa Avatar
    Nafisa

    মেয়েদের ক্ষেত্রে ছবি দেয়ার নিয়ম কি? হিজাব পরিহিত হলে বিশেষ করে,,কান খোলা থাকা লাগবে নাকি কান ঢেলে শুধু মুখ খোলা হলেই চলবে?

    1. Live MCQ™ Avatar

      কান খোলা থাকবে এমন ছবি দিতে হবে।
      ধন্যবাদ।

  5. JP Shah Avatar
    JP Shah

    আমার user ID দিয়ে পেমেন্ট স্ট্যাটাস চেক করলে আসে না।
    user ID not found লেখা আসে।
    তবে,,, ম্যাসেজ এ পেমেন্ট স্ট্যাটাস সঠিক আসে।।

    এই সমস্যা হওয়ার কারণ কি?

    1. Live MCQ™ Avatar

      এটি পিএসসির সার্ভারজনিত সমস্যার জন্য হতে পারে। অনুগ্রহ করে পিএসসির সাথে যোগাযোগ করে দেখুন। ধন্যবাদ।

  6. sHahAna Avatar
    sHahAna

    ১২ বছর ১৮ দিন বয়স হলে আবেদন করা যাবে? অনুগ্রহ করে জানাবেন।

    1. Live MCQ™ Avatar

      কাইন্ডলি আপনার উল্লিখিত বয়সের সংখ্যাটি পুনরায় চেক করুন। আবেদনের বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর।

  7. Ruhul Avatar
    Ruhul

    Sociology subject honours
    Bcs application form a examination name ki bss honours dite hybe

    1. Live MCQ™ Avatar

      যদি উক্ত সাবজক্টের জন্য আলাদা কোন অপশন না থাকে সেক্ষেত্রে দিতে পারেন।
      তবে আবেদন করার আগে কাইন্ডলি পিএসসি’তে যোগাযোগ করে নিশ্চিত হয়ে নিন।

      1. Saima Chowdhury Avatar
        Saima Chowdhury

        রোল আর স্টুডেন্ট আইডি জানা না থাকলে বিসিএস বা ব্যাংক আবেদনের ক্ষেত্রে সেটা স্কিপ করতে পারবো?এগুলো ছাড়া কি কোনো সমস্যা হবে?

        1. Live MCQ™ Avatar

          জি। স্কিপ করতে পারবেন, কোন সমস্যা হবেনা।

        2. মেহেদী Avatar
          মেহেদী

          আবেদন যখন submit করতে যাই তখন inappropriate cadre choice লেখা আসে।
          এই সমস্যা কি ভাবে কাটাবো যায়……

          1. Live MCQ™ Avatar

            আপনি হয়তো একসাথে সকল ক্যাডার লিস্ট সিলেক্ট করেছেন তাই এমনটা হচ্ছে। কাইন্ডলি জেনারেল ও টেকনিক্যাল ক্যাডার ভিন্ন ভাবে সিলেক্ট করে ট্রাই করে দেখুন।

  8. Nursat Avatar
    Nursat

    Akbar form fill kora hoye gele ki abr kora jabe ? Notun kore

    1. Live MCQ™ Avatar

      ফর্ম ফিলআপের ৭২ ঘন্টার মধ্যে পেমেন্ট না করে থাকলে আবেদনটি অটোমেটিক বাতিল হয়ে যাবে। আপনি তখন পুনরায় আবেদন করতে পারবেন। তবে চেষ্টা করবেন আবেদন সাবমিট করার পুর্বে সকল তথ্য ঠিক আছে কিনা যাচাই করে নেয়ার।
      ধন্যবাদ।

  9. Rakib Avatar
    Rakib

    ভুলে আমি HSC সাল ভুল করে ফেলেছি। টাকা জমা দেয়াও হয়ে গেছে। এখন করনীয় কি?

    1. Live MCQ™ Avatar

      আপনি পিএসসির ওয়েবসাইটে যোগাযোগ করে দেখুন। এ বিষয়ে ওনারা আপনাকে সঠিক পরামর্শ দিতে পারবেন। ধন্যবাদ।

  10. Sohan Avatar
    Sohan

    বিসিএস এ আবেদন করার সময় আমার সদ্য তোলা এপ্রন পরিহিত ছবি কি ব্যবহার করা যাবে ? ( আমি একজন ইন্টার্ন ডাক্তার, তাই সেখানকার জন্য এই ছবি তোলা হইছিল । সেটাই ব্যবহার করা যাবে কি ? )

    1. Live MCQ™ Avatar

      কোন সমস্যা নেই ভাইয়া।

  11. Rasedul islam Avatar
    Rasedul islam

    আবেদন করার পর কিভাবে প্রবেশপত্র নিব এবং কখন পাওয়া যাবে

    1. Live MCQ™ Avatar

      আবেদন করার কিছুদিনের মধ্যেই মেসেজের মাধ্যমে এডমিড কার্ড দিয়ে দেয়া হবে।

  12. Mehedi Hasan Avatar
    Mehedi Hasan

    অনার্সের তথ্যের ওখানে স্টুডেন্টস আইডি, রোল এর যায়গায় কি দেয়া অধিকতর যুক্তিযুক্ত?? না দিলে কি উপকার(যেহেতু কমপালসারি নয়) আর দিলে কি সুবিধা? জানাবেন কাইন্ডলি। মোস্ট অব দ্বিধায় আছে!!

    1. Live MCQ™ Avatar

      আপনার স্টুডেন্ট আইডি বা রোল নাম্বার জানা থাকলে দিতে পারেন, অন্যথায় স্কিপ করতে পারেন। এটি দিলে কোন দিকে উপকার হবে বা না দিলে সমস্যা হবে এমন কিছু নয়। অতিরিক্ত তথ্য প্রদানের সুবিধার্থেই মূলত এটি চাওয়া হয়েছে।

  13. Haq Avatar
    Haq

    আমার সার্টিফিকেটে স্টুডেন্ট আইডি উল্লেখ আছে কিন্তু রোল নাম্বার বা সেশন উল্লেখ নেই সেক্ষেত্রে আমি কি শুধুমাত্র স্টুডেন্ট আইডি দিব নাকি পুরোটাই স্কিপ করবো???

    1. Live MCQ™ Avatar

      স্কিপ করতে পারেন, এটি অপশনাল।

      1. আহসান হাবিব Avatar
        আহসান হাবিব

        অনার্স পরীক্ষায় পাশ করার মান উন্নয়ন পরীক্ষা দিয়েছি। এখন আমি বিসিএস এপ্লাই করবো কিভাবে? পাশ হিসেবে নাকি এপেয়ার্ড দিয়ে? কাইন্ডলি জানাবেন।

        1. Live MCQ™ Avatar

          আপনি যদি সকল ইয়ারের ফাইনাল পরীক্ষায় পাশ করে থাকেন, তবে আবেদন ফর্ম পূরণের ক্ষেত্রে পাশ সিলেক্ট করবেন।

  14. আব্দুল্লাহ Avatar
    আব্দুল্লাহ

    পিএসসি তে কিভাবে যোগাযোগ করবো?

    1. Live MCQ™ Avatar

      bpsc.teletalk.com.bd
      উক্ত এড্রেসে ক্লিক করে হোমপেইজে গেলেই পিএসসি-র হেল্পলাইন নাম্বারটি পেয়ে যাবেন।

    2. sajib Avatar
      sajib

      আমি বিসিএসে দুইবার আবেদন করছি,, দুইবারই সিগনেচার এর জায়গায় কালো আসছে পিডিএফ ডাউনলোডের পর…. পেমেন্ট করি নাই,, এখন কি আমি নতুন করে আবার আবেদন করতে পারব

      1. Live MCQ™ Avatar

        জি, পেমেন্ট না করে থাকলে পুনরায় আবেদন পারবেন।

        1. Piya Avatar
          Piya

          বয়সসীমাটা একটু বলবেন! আর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সের পরে কি বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো?

          1. Live MCQ™ Avatar

            ৩২ বছর পর্যন্ত আবেদন করা যাবে।
            চার বছরের অনার্স বা তার সমমান শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন থাকলেই আবেদন করা যাবে, কোন সমস্যা নেই।

  15. Mosarof liakat Avatar
    Mosarof liakat

    আমার ছবি আর স্বাক্ষর সাবমিট করতে পারছি না।বলছে ছবি আর স্বাক্ষর Error.কারণ কি?

    1. Live MCQ™ Avatar

      কাইন্ডলি চেক করে দেখবেন যে আপনার ছবি এবং স্বাক্ষরের সাইজ ঠিক আছে কিনা।

  16. Mahmudul Amin Avatar
    Mahmudul Amin

    আমি ফর্ম পূরনের সময় আমার অনার্স রেজাল্ট ফার্স্ট ক্লাস দিয়েছি, যেখানে আমার রেজাল্ট গ্রেডিং সিস্টেমে প্রকাশিত হয়েছে। আমার রেজাল্ট ৩.৩০।
    সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কি?

    1. Live MCQ™ Avatar

      কাইন্ডলি এই বিষয়ে পিএসসি-র হেল্পলাইনে যোগাযোগ করে দেখতে পারেন।
      আশা করি উনারা আপনাকে এই বিষয়ে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করতে পারবেন।
      ধন্যবাদ।

      1. Mahmudul Amin Avatar
        Mahmudul Amin

        হেল্পলাইন সম্পর্কে যদি একটু জানাতেন ভাইয়া কাইন্ডলি

  17. Saima Chowdhury Avatar
    Saima Chowdhury

    কোনো বর্ষে ফেইল থাকলে এবং সেশন শেষ হয়ে গেলে আবেদন করা যাবে?

    1. Live MCQ™ Avatar

      জি, না। আবেদনের সুযোগ নেই।

  18. Md Mumin Avatar
    Md Mumin

    এখনও কি আবেদন করার সুযোগ আছে?

    1. Live MCQ™ Avatar

      জি, আবেদনের শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি,২০২৫ পর্যন্ত।

  19. Neptune Avatar

    onk valo hoyeche

    1. Live MCQ™ Avatar

      ধন্যবাদ।

  20. Khurshid Jahan Avatar
    Khurshid Jahan

    আবেদন জমা দেওয়ার পর চয়েস লিস্ট পরিবর্তন করতে চাইলে কি ৭২ ঘন্টা পর পুনরায় আবেদন করতে হবে( ফি জমাদান না করে থাকলে)। ৭২ ঘন্টার আগে পুনরায় আবেদন করলে কি সমস্যা হবে?

    1. Live MCQ™ Avatar

      জি, না। ৭২ ঘণ্টার আগে আবেদন করলেও সমস্যা নেই।

  21. abdullah Avatar
    abdullah

    personal information দেয়ার পর invalid or No mapping to system data types found.. লেখা আসে। এখন করণীয় কি?

    1. Live MCQ™ Avatar

      অনুগ্রহপূর্বক এই বিষয়ে পিএসসি-র ওয়েবসাইটে দেয়া হেল্পলাইনে যোগাযোগ করুন।

  22. Md. Aktarujjaman Swan Avatar
    Md. Aktarujjaman Swan

    আমার ফর্ম ফিলআপ হবার পরও সিগ্নেচার এর জায়গাটা কালো রঙের আসছে । সিগ্নেচার পিক্সেল, সাইজ সব ই ঠিক আছে(Photo and signature validator এ দিয়ে দেখছি ঠিক আছে ) । তবুও এমন আসছে। আমি অন্য ব্রাউজার ইউস করে কিংবা অন্য ডিভাইস ইউস করেও দেখছি সেম সমস্যা হচ্ছে । আমি পেমেন্ট করিনি এখনো । সমস্যা কিভাবে সমাধান করা যাবে ? আর দ্বিতীয়ত পেমেন্ট না করে বারবার সিগ্নেচার ঠিক আসছে কিনা দেখার জন্য যে কয়েকবার ফর্ম পূরণ করলাম, এতে কি সমস্যা হবে ? প্লিজ জানান একটু

    1. Live MCQ™ Avatar

      অনুগ্রহপূর্বক এই বিষয়ে পিএসসি-র ওয়েবসাইটে দেয়া হেল্পলাইনে যোগাযোগ করুন।

  23. osman Avatar
    osman

    আমি আবেদন করছি,টাকা ও পেমেন্ট করছি,আমি আবেদন কপিটি ডাউনলোড করতে পারিনি এখন কিভাবে ডাউনলোড করবো. প্লিজ

    1. Live MCQ™ Avatar

      আপনি পিএসসি’র ওয়েবসাইটে গিয়ে Download Applicant’s copy অপশনে ক্লিক করে আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে আবেদন কপি ডাউনলোড করে নিতে পারবেন।
      ধন্যবাদ।

      1. osman Avatar
        osman

        দেখছি,সেখানে ইনভেলেট বলছে

  24. madhusudan biswas Avatar
    madhusudan biswas

    ntrca সুপারিশ প্রাপ্ত শিক্ষকগন পুর্বের কোন পেশা চুজ করবে?

    1. Live MCQ™ Avatar

      NTRCA এর সুপারিশপ্রাপ্ত শিক্ষকগণ ৪৭তম বিসিএসে আবেদনের ক্ষেত্রে Private Organization সিলেক্ট করবেন।

  25. Jarin Tasnim Avatar
    Jarin Tasnim

    স্থায়ী ঠিকানা স্বামীর স্থায়ী ঠিকানা দিতে হবে নাকি সার্টিফিকেটে যা আছে সেটা দিতে হবে?

    1. Live MCQ™ Avatar

      আপনার স্বামীর স্থায়ী ঠিকানাই আপনার স্থায়ী ঠিকানা হবে।

  26. Hasan Mahmud Avatar
    Hasan Mahmud

    বিসিএস নন ক্যাডারে শিক্ষাগত যোগ্যতার বিষয় কোডে কিভাবে বুঝবো

    1. Live MCQ™ Avatar

      অনুগ্রহ করে নিচের লিঙ্কটি দেখুন। এখানে সকল বিষয়ের কোড দেয়া আছে।

      http://bpsc.teletalk.com.bd/bcs45/doc/instructions.pdf

  27. ইমন Avatar
    ইমন

    Signature invalid দেখাচ্ছে। ফরমেট কিলোবাইট সব ঠিক আছে তার পরেও invalid হচ্ছে।

    1. Live MCQ™ Avatar

      অনুগ্রহ করে নিকটস্থ কম্পিউটার দোকানের সাহায্য নিন। ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *